বিজেপি পরিচালিত গোপীবল্লভপুরের জোড়াকুসমা গ্রামে তীব্র জলের সংকট

Share:

নিজস্ব প্রতিনিধি,গোপীবল্লভপুর: দীর্ঘ দশ থেকে বারো বছর ধরে তীব্র পানীয় জলের সংকটে ভুগছেন গ্রামের বাসিন্দারা। আবেদন নিবেদন করেও গোপীবল্লভপুর ২ ব্লকের ৪ নম্বর কুলিয়ানা গ্রাম পঞ্চায়েতের জোড়াকুসমা গ্রামে মেটেনি পানীয় জলের(Drinking Water) সমস্যা। বিজেপি পরিচালিত গ্ৰাম পঞ্চায়েতে একাধিক বার লিখিত অভিযোগ জানিয়েও লেনি সুরাহা। প্রায় ১ কিলোমিটার দূর থেকে পানীয় জল নিয়ে আসতে হয় বাসিন্দাদের।

গ্রামে ৪০ থেকে ৫০টি পরিবার রয়েছে বলে জানা গিয়েছে স্থানীয় সূত্রে। এবিষয়ে স্থানীয় বাসিন্দা রিয়া মুদি, সাবিত্রী মুদি, অমরেশ মুদিরা বলেন, ” দীর্ঘ দিন ধরেই আমাদের এখানে পানীয় জলের সমস্যা রয়েছে। গত এক বছর আগে বাড়িতে বাড়িতে পানীয় জলের কল বসানো হয়েছে। কিন্তু এখনো পর্যন্ত কলে জল আসে না। সরকারের কাছে আমাদের আবেদন যাতে আমরা পান করার জন্য পানীয় জল পাই। এই গ্রীষ্মের প্রখর রোদের মধ্যেও এক থেকে দেড় কিলোমিটার পায়ে হেঁটে পানীয় জল নিয়ে আসতে হয়। এবিষয়ে তৃণমূলের পঞ্চায়েত সমিতির সভাপতি হিমসাগর সিং বলেন,” বিজেপি পরিচালিত গ্রাম পঞ্চায়েত গুলিতে কোথাও কোনো উন্নয়নের কাজ করেনি ।

যার জবাব আগামী পঞ্চায়েতে মানুষ দেবেন। তবে আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী জল প্রকল্প নিয়ে যে কাজ করছেন। আগামী দিনে এই গ্রামের মানুষজনেরাও পরিস্রুত পানীয় জল পাবনে।” অন্যদিকে বিজেপি পরিচালিত গ্রাম পঞ্চায়েতের প্রধান আরোতী সিং বলেন,” আগে আমি বিষয়টি জানতাম না। তিন চারদিন আগে আমাকে লিখিত ভাবে জানিয়েছে। আমি বিষয়টি কথা বলেছি। আগামী কয়েকদিনের মধ্যে পানীয় জলের ব্যবস্থা করা হবে।”

সরকারি ফাইল ফেলে রাখার দিন শেষ, কাজে গতি আনতে নবান্নের কড়া নির্দেশ

এসআইপি করার আগে জানুন মিউচুয়াল ফান্ডে বিনিয়োগের ৫ টিপস

তিন দিনের বেশি কাশি? অবহেলা করবেন না

রসগোল্লা ভেবে কামড়, মুহূর্তে বিস্ফোরণে ছিন্নভিন্ন মুখ! গ্রেফতার ২

চন্দননগরের জগদ্ধাত্রী পুজোয় ডিজে বন্ধ, দূষণ ঠেকাতে নিষিদ্ধ আতশবাজিও

গাইঘাটার পুলিশি এনকাউন্টার-কাণ্ডে সিআইডি তদন্ত, ঘটনাস্থলে পাঁচ সদস্যের দল

গাড়িতে বসেই SSC-র গ্রুপ ডি দুর্নীতি সংক্রান্ত মামলায় জামিন পেলেন পার্থ

মৌপিয়ার নিপুন তুলির টানে মৃন্ময়ী থেকে চিন্ময়ী হয়ে ওঠেন জগদ্ধাত্রী

‘পাহাড়-জঙ্গলে হাত দেব না,’ আদিবাসীদের আশ্বস্ত করে বললেন মুখ্যমন্ত্রী

আফগানদের হারিয়ে অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপের ফাইনালে ভারত, প্রতিপক্ষ ‘চিরশত্রু’ পাকিস্তান

নেপালে ভয়াবহ দুর্ঘটনা! রাস্তা থেকে খাদে পড়ল গাড়ি, নিহত ১০

অক্ষরের বদলে দিল্লির অধিনায়ক কে? উত্তর দিলেন কোচ সৌরভ

কন্যা ছেড়ে তুলায় প্রবেশ করছে শুক্র, অর্থলাভ হবে এই ৩ রাশির

হাসিনা ফেরার আগেই উত্তপ্ত বাংলাদেশ, এনসিপি সাংসদ নুসরতের বাড়িতে আগুন