লাগাতার বৃষ্টি,  কালিম্পঙে ১০ নং জাতীয় সড়কে নামল ধস

Share:

নিজস্ব প্রতিনিধিঃ লাগাতার বৃষ্টির জেরে বিপর্যস্ত উত্তরবঙ্গ। এই পরিস্থিতির মাঝে ফের কালিম্পঙে ১০ নং জাতীয় সড়কে নামল ধস। এরফলে কালিম্পং-শিলিগুড়ি সংযোগকারী এই সড়ক দিয়ে বন্ধ যানচলাচল। তিস্তার জলস্তর বৃদ্ধির জেরে দার্জিলিংয়ে থেকে পেশক রোড হয়ে কালিম্পং যাওয়ার রাস্তায় বন্ধ হয়ে গিয়েছে। এরফলে বেশ চাপে পড়েছেন পর্যটকেরা।

এই আবহে সমস্ত গাড়িকে অন্য পথে  ঘুরিয়ে দেওয়া হচ্ছে। বর্তমানে শিলিগুড়ি থেকে সিকিমগামী গাড়িগুলিকে সেবক, ডুয়ার্স, লাভা, আলগাড়া, কালিম্পং এবং কালিম্পং থেকে মংগন হয়ে রংপো হয়ে গ্যাংটকে  যাওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। এরফলে তীব্র যানজটের সৃষ্টি হয়েছে। অন্যদিকে রাস্তা অবরুদ্ধ হয়ে পড়ায় একাধিক জায়গার সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে গিয়েছে সিকিমের। জোর কদমে চলছে উদ্ধারকাজ।

জানা গিয়েছে,  রবিবার  তিস্তা ব্যারেজ থেকে প্রায় ২৬০০ কিউসেক জল ছাড়া হয়েছে । এরফলে দোমহনি এলাকা থেকে বাংলাদেশ পর্যন্ত অসংরক্ষিত অঞ্চলে হলুদ সতর্কতা জারি করা হয়েছে।  বর্তমানে পাহাড়ের পরিস্থিতি উদ্বেগজনক। বিভিন্ন জায়গায়  ধসের খবর পাওয়া যাচ্ছে।  হাওয়া অফিসের তরফে জানান হয়েছে সিকিম ও ভুটান পাহাড়ে অবিরাম বৃষ্টি, জলপাইগুড়ির দোমোহনিতে হলুদ সতর্কতা।  এরফলে জলপাইগুড়িতে বিভিন্ন এলাকা জলমগ্ন। আর তাতে কার্যত নাজেহাল অবস্থা উত্তরবঙ্গবাসীর।

টলিউডের হাল ফেরাতে দেব-প্রসেনজিতদের মাথায় রেখে উপদেষ্টা কমিটি গড়ল রাজ্য

কঙ্গোর বিরুদ্ধে মাঠে নেমে মেসিকে ছুঁয়ে ফেললেন রোনাল্ডো

৫২ বছর পরে বিশ্বকাপে ফিরে রোনাল্ডোর পর্তুগালকে রুখে দিল কঙ্গো

মমতার পুরনো নিরাপত্তারক্ষীদের তুলে নেওয়ার অভিযোগ, রাতেই নিয়োগ প্রাইভেট সিকিউরিটি

ডোমজুড়ে তৃণমূলের দলীয় অফিসে আগুন ধরাল জনতা

এক ম্যাচ বাকি থাকতেই আফগানদের বিরুদ্ধে সিরিজ জয় শুভমনদের

রেল হকারদের এখনই উচ্ছেদ করতে পারবে না, বিকল্প জায়গার বিষয় বিবেচনার নির্দেশ হাইকোর্টের

‘মোদির ভারতে হামলা হলে পাশে দাঁড়াবে আমেরিকা’, অভয়বাণী ট্রাম্পের

গ্রেফতার হচ্ছেন অভিষেক? রক্ষাকবচ তুলে নিল মধ্যপ্রদেশ হাইকোর্ট

‘পুলিশকর্মীদের আক্রান্ত হয়ে হাসপাতালে যেতে হবে না’, আশ্বাস শুভেন্দুর

আফগানদের বধ করে ত্রিদেশীয় সিরিজের ফাইনালে পৌঁছলেন তিলক বর্মারা

লোকসভায় তৃণমূলের ভবিষ্যৎ কী? অভিষেককে জরুরি তলব স্পিকারের

রাজ্যে জয়েন্টের ফল প্রকাশ নিয়ে দিনক্ষণ ঘোষণা বোর্ডের

পুরুষ লক্ষ্মীর খোঁজ পাওয়া গেল উলুবেড়িয়ায়‌, ৩ বছর ধরে পাচ্ছিলেন টাকা