বন্ধ কারখানার শ্রমিক আবাসনের ঘর থেকে দুই শ্রমিকের দেহ উদ্ধার

Share:

নিজস্ব প্রতিনিধি ,দুর্গাপুর: বন্ধ কারখানার ভেতরে শ্রমিক আবাসন থেকে দরজা ভেঙে উদ্ধার করা হল দুই শ্রমিকের মৃতদেহ। ভিন রাজ্যের এই দুই শ্রমিকের মৃতদেহ উদ্ধারকে ঘিরে ব্যাপক চাঞ্চল্য দুর্গাপুরের কাঁকসার বামুনারা শিল্পতালুকের একটি বেসরকারি কারখানা চত্বরে। ঘটনাস্থলে কাঁকসা থানার(Kaksa P.S.) পুলিশ যায়।বন্ধ কারখানার ভেতর থেকে দুই শ্রমিকের মৃতদেহ উদ্ধারকে ঘিরে উত্তেজনা দুর্গাপুরে বামুনারা শিল্পতালুকে। ত্রিভূবন ঠাকুর ও জ্ঞানী ভার্মা নামে এই দুই শ্রমিক উত্তরপ্রদেশের(Uttarpradesh) বাসিন্দা বলে জানা গেছে। চলতি মাসের ৮ জানুয়ারি থেকে এই কারখানা বন্ধ ছিল।

এই শ্রমিকরা দীর্ঘদিন ধরে কারখানার ভেতরের আবাসনে থাকতেন। রবিবার সকালে এই দুই শ্রমিকের গ্রামের এক আত্মীয় এদের ডাকাডাকি করার পর দরজা না খোলায়, দরজা ভেঙে দেখেন ঘরের ভেতরেই বিছানায় পড়ে রয়েছে দুই শ্রমিক। কাঁকসা থানার পুলিশকে খবর দেওয়া হয়। এরপর পুলিশ এসে মৃতদেহ দুটি দুর্গাপুর মহকুমা হাসপাতালে ময়না তদন্তর জন্য পাঠায়। প্রাথমিক তদন্তে পুলিশের অনুমান ঘরের মধ্যে রান্না করে তারপর উনুনে জ্বলন্ত কয়লা রেখে দিয়েছিল তারা।

শীতে ঘর গরম হওয়ার জন্য এই কাজ তারা করেছিল। এর থেকেই বন্ধ ঘরে কোন ভাবে অক্সিজেনের অভাবে দম বন্ধ হয়ে ওই দুই শ্রমিকের মৃত্যু হয়েছে। মৃতদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য পাঠিয়ে এখন সেই রিপোর্ট আসার অপেক্ষা করছে কাঁকসা থানার পুলিশ। ওই দুই মৃত শ্রমিকের নিকট অন্যান্য শ্রমিকদের জিজ্ঞাসাবাদ করছে পুলিশ। এই ঘটনায় চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে ওই বন্ধ কারখানার শ্রমিক আবাসনে।

দাম্পত্য মানে কী শুধুই শারীরিক চাহিদা পূরণ নাকি অন্য কিছু?

সঙ্গীকে মিলনের জন্য আকৃষ্ট করতে বদলে নেয় গায়ের রং! সুন্দরবনেই রয়েছে অদ্ভূত মাছ

‘অভিষেকের ভিডিও এআই দিয়ে তৈরি,’ এফআইআর দায়ের করে বলল কালনা থানার পুলিশ

জানেন সপ্তাহের কোন কোন দিন চুলে শ্যাম্পু করলে রুষ্ট হন মা লক্ষ্মী

১৩ ডিসেম্বর থেকে বক্রী হবে বৃহস্পতি, সমস্যায় পড়বেন ৩ রাশির জাতকরা

‘দলকে এড়িয়ে অনৈতিক কাজ করলেই কড়া ব্যবস্থা,’ নেতা-কর্মীদের হুঁশিয়ারি শমীকের

শীতের মরশুমে ঝটপট বানিয়ে নিন সুস্বাদু সুজির চিতই পিঠে

‘বাবাসাহেব আম্বেদকরের গণতন্ত্রকে খুন করছে বিজেপি’, তোপ রাহুলের

অগ্নিগর্ভ বাংলাদেশ থেকে মুখে ফেরাচ্ছে Zara, H&M! বাতিল ২,৩৬০ কোটি টাকার পোশাকের বরাত

‘মহিলা সংরক্ষণ বিলের পক্ষেই ভোট দেবেন শতাব্দী রায়রা,’ জানালেন শুভেন্দু

আফগানিস্তানে স্কুলের কাছে বিস্ফোরণে ছিন্নভিন্ন হয়ে নিহত ৬ পড়ুয়া, আহত শতাধিক

বিয়েবাড়িতে এয়ারস্ট্রাইক, ভোজ খেতে গিয়ে নিহত কমপক্ষে ১৭

‘ভয় দেখাচ্ছে!’ সাংসদদের ‘বাঁচাতে’ তড়িঘড়ি দিল্লি ছুটলেন মমতা

ঋতব্রতদের হলফনামায় সই করেছে পুলিশ! ফুটেজ প্রকাশ করে দাবি অভিষেকের