চলবে দুর্গাপুর ব্যারেজ সংস্কারের কাজ, বন্ধ পণ্যবাহী যান চলাচল, তৈরি বিকল্প পথ

Share:

নিজস্ব প্রতিনিধি, দুর্গাপুর : চলবে ব্যারেজ সংস্কারের কাজ। সেই কারণেই বন্ধ থাকবে দুর্গাপুর ব্যারেজ। সংস্কার চলার জন্য পণ্যবাহী যান চলাচলের ওপরেও রয়েছে নিষেধাজ্ঞা।

জানা গিয়েছে, শনিবার থেকে দুর্গাপুর ব্যারেজের উপর বিশেষ নজরদারি চলছে। কোনও পণ্যবাহী গাড়ি যাতে এই ব্যারেজের ওপর দিয়ে যেতে না পারে সেই দিকে কড়া পদক্ষেপ নেওয়া হয়েছে।

সূত্রের খবর, প্রায় ৭ দশক পরে দুর্গাপুর ব্যারেজের ওপরে সংস্কারের কাজ শুরু হতে চলেছে। সংস্কারের কাজ শেষ হতে প্রায় ২ মাসের মতো সময় লাগবে বলে জানা গিয়েছে। ১৯৫৫ সালে ব্যারেজটি তৈরি হয়েছিল। তারপরে দীর্ঘ সময় পেড়িয়ে গেলেও কোনো সংস্কার করা হয়নি। এবার দীর্ঘ সময় পরে ওই ব্যারেজের সংস্কার করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

দুর্গাপুর ব্যারেজ সংস্কার চলার কারণে প্রায় দু’মাস ব্যারেজের ওপর দিয়ে চলবে না কোনও পণ্যবাহী গাড়ি। শনিবার থেকেই শুরু হচ্ছে তার ট্রায়াল রান। আগামী দু’দিন ব্যারেজের ওপর দিয়ে পণ্যবাহী গাড়ি চলাচল করতে না  পারে, তারজন্য পরিস্থিতির ওপরে নজর রাখা হবে। ইতিমধ্যে গাড়ি চলাচলের জন্য বিকল্প রাস্তা তৈরি করা হয়েছে। সেই বিকল্প রাস্তা দিয়েই গাড়ি চলাচল করবে। কোনও সমস্যা না হলে, পরিস্থিতি ঠিক থাকলে আগামী সপ্তাহ থেকেই শুরু হবে দুর্গাপুর ব্যারেজ সংস্কারের কাজ। বিকল্প রাস্তা হিসেবে দুর্গাপুর ব্যারেজের নীচ দিয়ে তৈরি করা হয়েছে একটি অস্থায়ী রাস্তা। দুর্গাপুর সেচ দফতর সূত্রে খবর, ব্যারেজ সংস্কারের সময় নতুন করে কংক্রিটের রাস্তা তৈরি করা হবে। বিকল্প তৈরি রাস্তায় যাতে কোনো সমস্যা না হয়, তার জন্য যথাযথ ব্যবস্থা সহ আলোর ব্যবস্থা রাখা হয়েছ।

বন্ধুর সঙ্গে ফোনে কথা কাটাকাটি, অভিমানে আত্মঘাতী ১৬ লাখ ফলোয়ারের নেট প্রভাবী

ডায়েটে রাখুন এই ৫ খাবার, পুজোয় ত্বকের জেল্লা দেখে হিংসায় জ্বলবে অন্যরা

বিরাটের জোড়া বিশ্বরেকর্ড, ওয়েস্ট ইন্ডিজকে হারিয়ে জয়ী শুভমনরা

নিচু হয়ে কাজ করলে শ্বাসকষ্ট? এখনই সাবধান হোন, হতে পারে হার্টের সমস্যার লক্ষণ

Jio-র ১১ টাকার রিচার্জ প্ল্যান শোরগোল ফেলে দিয়েছে, কী-কী সুবিধা মিলবে?

বিয়ের ছবি কোথায় টাঙিয়েছেন? ভুল জায়গায় রাখলে দাম্পত্য কলহ অনিবার্য

আপেলের বীজে লুকিয়ে বিষ! ভুল করে গিলে ফেললে কী হতে পারে জানেন?

আম্বালায় হুড়মুড়িয়ে ভেঙে পড়ল তিনতলা বাড়ি, ধ্বংসস্তুপের নিচে চাপা পড়ে নিহত ২ শ্রমিক

দুপুর গড়িয়ে রাত, এখনও উত্তপ্ত SRFTI-এর ক্যাম্পাস, ঘটনাস্থলে পুলিশ

গ্রিভসের সেঞ্চুরির উপর ভর করে ভারতের সামনে ২৯৬ রানের লক্ষ্য ওয়েস্ট ইন্ডিজের

‘সাধু-সন্তদের অপমান করলেই জেলে যেতে হবে’, স্পষ্ট বার্তা শুভেন্দুর

ছুটির দিনে পরিষেবা দিয়েও ‘ব্ল্যাক সানডে’ পালন করলেন SBI-র কর্মীরা

ব্যবসায় অংশীদার করার টোপ দিয়ে ২৪ লক্ষ টাকা প্রতারণার অভিযোগ, গ্রেফতার এক

ক্রেতা সেজে ডেলিভারি বয়ের থেকে পার্সেল নেওয়ার চেষ্টা দুই বোনের, বাধা দিতেই ছেটালেন লঙ্কাগুঁড়ো