ছেলের জন্মদিনে মায়ের রহস্যময় দেহ উদ্ধার, আটক নার্সিংহোম মালিক

Share:

নিজস্ব প্রতিনিধি,দুর্গাপুর :শ্বশুর বাড়ি থেকে রহস্যজনক ভাবে মহিলার ঝুলন্ত দেহ উদ্ধারকে ঘিরে চাঞ্চল্য দুর্গাপুরে(Durgapur)। মেয়েকে খুন করে টাঙিয়ে দিয়েছে জামাই এমনই অভিয়োগ মৃতার বাবার ও পরিবারের।লিখিত অভিযোগের প্রেক্ষিতে পুলিশ আটক করলো স্বামীকে।বছর সতেরো আগে পূর্ব বর্ধমানের বুদবুদের রিঙ্কি শিকদারের সাথে বিয়ে হয়েছিল দুর্গাপুরের আড়া কালীগঞ্জের রনবীর শিকদারের।

বিয়ের পর থেকেই স্ত্রীকে সন্দেহের বাতিকের জেরে প্রায়সই অশান্তি হতো রনবীরের।দুর্গাপুরের বিধাননগরের এক বেসরকারি নার্সিং হোমের মালিক রনবীর শিকদার। এই পারিবারিক অশান্তি চরমে পৌঁছোয় শুক্রবার। রিঙ্কির বাবা ও ও তার সন্তানের একসাথে জন্মদিন পালন হয় শুক্রবার কালীগঞ্জের বাড়িতে। কিন্তু এই জন্মদিন পালনের পরেই ফের অশান্তি শুরু হয়। তারপরেই রিঙ্কিকে ঝুলন্ত অবস্থায় পাওয়া যায়। আশঙ্কাজনক অবস্থায় দুর্গাপুর মহকুমা হাসপাতালে(Durgapur Hospital) নিয়ে গেলে চিকিৎসকেরা মৃত বলে ঘোষণা করে।

রিঙ্কির পরিবারের অভিযোগ, তাদের মেয়েকে খুন করে টাঙিয়ে দিয়েছে রনবীর শিকদার। নিউটাউনশিপ থানায়(Newtownship P.S.) রনবীর শিকদারের বিরুদ্ধে লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে। পুলিশ আটক করেছে রনবীরকে।মৃতা মহিলার বাবা আসিস দেবের অভিযোগ, মাঝেমধ্যেই আমার মেয়েকে অত্যাচার করত জামাই। গতকাল আমার মেয়েকে মেরে টানিয়ে দিয়েছে। মৃত্যুর সুবিচার চাইছি। ময়না তদন্তর জন্য রিঙ্কির মৃতদেহ প্রথম দুর্গাপুর মহকুমা হাসপাতাল পড়ে আসানসোল জেলা হাসপাতালে পাঠানো হয়।মৃতার স্বামীকে জেরা করে পুলিশ রিঙ্কির রহস্যময় মৃত্যুর কারণ জানার চেষ্টা করছে ।

দাম্পত্য মানে কী শুধুই শারীরিক চাহিদা পূরণ নাকি অন্য কিছু?

সঙ্গীকে মিলনের জন্য আকৃষ্ট করতে বদলে নেয় গায়ের রং! সুন্দরবনেই রয়েছে অদ্ভূত মাছ

‘অভিষেকের ভিডিও এআই দিয়ে তৈরি,’ এফআইআর দায়ের করে বলল কালনা থানার পুলিশ

জানেন সপ্তাহের কোন কোন দিন চুলে শ্যাম্পু করলে রুষ্ট হন মা লক্ষ্মী

১৩ ডিসেম্বর থেকে বক্রী হবে বৃহস্পতি, সমস্যায় পড়বেন ৩ রাশির জাতকরা

‘দলকে এড়িয়ে অনৈতিক কাজ করলেই কড়া ব্যবস্থা,’ নেতা-কর্মীদের হুঁশিয়ারি শমীকের

শীতের মরশুমে ঝটপট বানিয়ে নিন সুস্বাদু সুজির চিতই পিঠে

‘বাবাসাহেব আম্বেদকরের গণতন্ত্রকে খুন করছে বিজেপি’, তোপ রাহুলের

অগ্নিগর্ভ বাংলাদেশ থেকে মুখে ফেরাচ্ছে Zara, H&M! বাতিল ২,৩৬০ কোটি টাকার পোশাকের বরাত

‘মহিলা সংরক্ষণ বিলের পক্ষেই ভোট দেবেন শতাব্দী রায়রা,’ জানালেন শুভেন্দু

আফগানিস্তানে স্কুলের কাছে বিস্ফোরণে ছিন্নভিন্ন হয়ে নিহত ৬ পড়ুয়া, আহত শতাধিক

বিয়েবাড়িতে এয়ারস্ট্রাইক, ভোজ খেতে গিয়ে নিহত কমপক্ষে ১৭

‘ভয় দেখাচ্ছে!’ সাংসদদের ‘বাঁচাতে’ তড়িঘড়ি দিল্লি ছুটলেন মমতা

ঋতব্রতদের হলফনামায় সই করেছে পুলিশ! ফুটেজ প্রকাশ করে দাবি অভিষেকের