হাসপাতালের ঘরে স্যানিটাইজার ছড়াতেই ছটফট করে প্রাণ গেল রোগীর, চাঞ্চল্য দুর্গাপুরে

Share:

নিজস্ব প্রতিনিধি: ছুটি হওয়ার অপেক্ষায় ছিলেন তিনি। পরিবারের সদস্যরাও বাড়ি ফেরার প্রস্তুতি নিচ্ছিলেন। কিন্তু স্বাস্থ্যবিমা সংক্রান্ত জটিলতায় হাসপাতাল ছাড়ার অনুমতি মেলেনি। কয়েক দিনের মধ্যেই ঘটল মর্মান্তিক পরিণতি। রবিবার অর্থাৎ আজ সকালে মৃত্যু হয় রোগীর। এরপরই দুর্গাপুরের একটি বেসরকারি হাসপাতালে রোগীর মৃত্যুকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়িয়েছে। অভিযোগ, হাসপাতালে ভর্তি থাকার সময় রোগীকে কেবিনে অতিরিক্ত পরিমাণে জীবাণুনাশক স্প্রে করা হয়। পরিবারের দাবি, ওই ঘটনার পর থেকেই রোগীর শারীরিক অবস্থার দ্রুত অবনতি হতে থাকে। পরিস্থিতি ক্রমশ সংকটজনক হয়ে ওঠে এবং শেষ পর্যন্ত রবিবার সকালে তাঁর মৃত্যু হয়।

জানা গিয়েছে, মৃতের নাম রাজকুমার মণ্ডল (৫৮)। তিনি দুর্গাপুরের বেনাচিতির বাসিন্দা। পরিবারের অভিযোগ, চিকিৎসায় অবহেলা এবং হাসপাতাল কর্তৃপক্ষের একাধিক গাফিলতির কারণেই তাঁর মৃত্যু হয়েছে। পরিবারের দাবি, চলতি মাসের ২৩ তারিখ চিকিৎসক রাজকুমার মণ্ডলকে ছুটি দিয়ে বাড়ি পাঠানোর নির্দেশ দিয়েছিলেন। কিন্তু স্বাস্থ্যবিমা সংক্রান্ত জটিলতার কথা জানিয়ে হাসপাতাল কর্তৃপক্ষ তাঁকে ছাড়পত্র দেয়নি। অভিযোগ, এরপর হাসপাতালে থাকাকালীন তাঁর ঘরে জীবাণুনাশক স্প্রে করা হয় এবং সেই ঘটনার পর থেকেই তাঁর শারীরিক অবস্থার দ্রুত অবনতি হতে শুরু করে। দু’দিনের মধ্যেই, রবিবার সকালে তাঁর মৃত্যু হয়।

আরও পড়ুন: সোমে শহরের রাস্তায় গড়াবে না ওলা-উবেরের চাকা! যাত্রী ভোগান্তির আশঙ্কা

এই মৃত্যুর খবর প্রকাশ্যে আসতেই হাসপাতাল চত্বরে বিক্ষোভে সামিল হন মৃতের পরিবারের সদস্য, আত্মীয়-পরিজন এবং স্থানীয় বাসিন্দারা। তাঁদের অভিযোগ, চিকিৎসায় চরম অবহেলা, দায়িত্বজ্ঞানহীনতা এবং প্রশাসনিক গাফিলতার কারণেই এই মৃত্যু হয়েছে। ঘটনার নিরপেক্ষ তদন্ত এবং দোষীদের বিরুদ্ধে কঠোর আইনি পদক্ষেপের দাবি জানিয়েছেন তাঁরা। হাসপাতালের ডিজিএম (অপারেশন) শিল্পা স্বর জানিয়েছেন, মৃত্যুর প্রকৃত কারণ জানতে পরিবারের সদস্যদের ময়নাতদন্তের পরামর্শ দেওয়া হয়েছে। তাঁর বক্তব্য, ময়নাতদন্তের রিপোর্ট হাতে এলেই মৃত্যুর সঠিক কারণ সম্পর্কে স্পষ্ট ধারণা পাওয়া যাবে।

প্রতিবেশীর বাড়িতে খাওয়ার অপরাধে পাষন্ড মায়ের বেদম মারে মৃত্যু মেয়ের

দ্রুত সেরে নিন কাজ, জেনে নিন অগস্টে কতদিন বন্ধ থাকবে সরকারি ও বেসরকারি ব্যাঙ্ক?

কারুরে পদপিষ্টের ঘটনায় নিহতদের পরিবারকে সরকারি চাকরির নির্দেশিকা বাতিল মাদ্রাজ হাইকোর্টের

প্রবীণদের জন্য পোস্ট অফিসের দুর্দান্ত স্কিম ,ঘরে বসেই বছরে আয় করুন ২,৪৬,০০০ টাকা!

হাতিকে খাওয়াতে গিয়ে বেঘোরে প্রাণ হারালেন অটো চালক

অনিশ্চয়তায় ক্রিশ্চিয়ানো রোনাল্ডোর ভবিষ্যৎ , চরম আর্থিক সঙ্কটে আল নাসার ক্লাব

সেনাবাহিনী সম্পর্কে ভুয়ো তথ্য ছড়ানোর অভিযোগে গ্রেফতার করিমপুরের তৃণমূল নেতা

অভিমুখ বদলে কলকাতার আরও কাছে অতি গভীর নিম্নচাপ, রাতেই প্রবল দুর্যোগের আশঙ্কা

মাঝ আকাশে ধোঁয়া, ১৯৪ যাত্রী নিয়ে রাজকোটে জরুরি অবতরণ মুম্বই-দুবাইগামী ইন্ডিগোর বিমানের

যোগ্যরা সবাই অন্নপূর্ণা যোজনার সুবিধা পাবেন, ধোঁয়াশা কাটালেন শুভেন্দু

‘আগামী দু-তিন মাসের মধ্যে আরও ১০-১২টি চা বাগান খুলবে,’ জানালেন মুখ্যমন্ত্রী

৪৪ কোটি মুক্তিপণ দিয়ে ছাড়া পেলেন মালিতে অপহৃত ভারতীয় বংশোদ্ভূত হিরে ব্যবসায়ী

চোখের পলকে হুড়মুড়িয়ে ভেঙে পড়ল লোহার পাত, জখম ৭ যাত্রী, ভয়ঙ্কর ঘটনা বহরমপুর স্টেশনে

আদিনা মসজিদের বাইরে রুদ্রাভিষেক, অশান্তি এড়াতে সতর্ক প্রশাসন