সোমে শহরের রাস্তায় গড়াবে না ওলা-উবেরের চাকা! যাত্রী ভোগান্তির আশঙ্কা

Share:

নিজস্ব প্রতিনিধি: সপ্তাহের প্রথম কর্মদিবসেই চরম ভোগান্তির শিকার হতে পারেন যাত্রীরা। সোমবার (২৭ জুলাই) সকাল ৬টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত ১২ ঘণ্টার ধর্মঘটের ঘোষণা করেছে বিভিন্ন অ্যাপ ক্যাব চালক সংগঠন। ভাড়া বৃদ্ধি-সহ মোট ১১ দফা দাবিকে সামনে রেখে এই কর্মসূচির সিদ্ধান্ত নেওয়া হয়েছে। একইসঙ্গে সোমবার সকাল ১১ টায় মৌলালি রামলীলা পার্কে চালকদের জমায়েতেরও ডাক দেওয়া হয়েছে। চালক সংগঠনগুলির প্রকাশিত বিজ্ঞপ্তিতে একাধিক গুরুত্বপূর্ণ দাবি তুলে ধরা হয়েছে। তাদের বক্তব্য, বর্তমান পরিস্থিতির সঙ্গে সামঞ্জস্য রেখে অ্যাপ ক্যাবের ভাড়ার কাঠামো নতুন করে নির্ধারণ করতে হবে। পাশাপাশি বাণিজ্যিক পরিষেবায় ব্যক্তিগত বাইক ও গাড়ির ব্যবহার বন্ধ করার দাবি জানানো হয়েছে।

সিটুর দাবি, পূর্বতন সরকারের আমল থেকেই এই বিষয়গুলি নিয়ে একাধিকবার আবেদন জানানো হয়েছিল। বর্তমান সরকারের কাছেও একই দাবিগুলি তুলে ধরা হয়েছে। সোমবার মৌলালি রামলীলা পার্ক থেকে একটি মিছিল শুরু হবে, যা পরিবহণ দফতর পর্যন্ত যাবে। সেখানে প্রতিনিধিদলকে সুযোগ দেওয়া হলে তারা স্মারকলিপিও জমা দেবেন। সংগঠনের পক্ষ থেকে রাজ্যের সমস্ত অ্যাপ ক্যাব চালকদের এই কর্মসূচিতে যোগ দেওয়ার আহ্বান জানানো হয়েছে। এছাড়া কলকাতায় সিএনজি সরবরাহের সংকট দূর করা, বাণিজ্যিক গাড়ির পলিউশন সার্টিফিকেটের ক্ষেত্রে মোবাইল নম্বরভিত্তিক প্রক্রিয়া বাতিল করা এবং এসি লাক্সারি ক্যাবের ভাড়া বৃদ্ধির মতো বিষয়গুলিও দাবির তালিকায় রয়েছে।

আরও পড়ুন: ‘অভিযুক্তদের ফাঁসিতে ঝোলান,’ নিট কাণ্ডে আর্জি মৃত পড়ুয়ার মায়ের

বর্তমান সময়ে শহরের লক্ষ লক্ষ মানুষের নিত্য যাতায়াতের অন্যতম ভরসা অ্যাপ ক্যাব। অফিসযাত্রী, ছাত্রছাত্রী সকলের কাছেই এই পরিষেবা অত্যন্ত গুরুত্বপূর্ণ। মোবাইলে কয়েকটি ক্লিকেই বাড়ির সামনে ক্যাব পৌঁছে যাওয়ায় যাতায়াত অনেকটাই সহজ হয়েছে। তবে চালকদের দাবি, বাড়তে থাকা খরচ, ভাড়ার অসামঞ্জস্য এবং বিভিন্ন প্রশাসনিক সমস্যার কারণে তাঁদের পক্ষে পরিষেবা চালিয়ে যাওয়া ক্রমশ কঠিন হয়ে উঠছে। সেই কারণেই সরকারের হস্তক্ষেপ ও দ্রুত সমাধানের দাবিতে ধর্মঘটের পথ বেছে নিয়েছেন তাঁরা।

‘সাহস, দক্ষতা ও কৌশলের মাধ্যমে শত্রুপক্ষ খতম হয়েছিল,’ কার্গিল বিজয় দিবসে জানালেন প্রাক্তন জওয়ান কিংশুক

শ্রী চৈতন্যদেবের নামে হবে বিশ্ব বাংলা সরণি, সিদ্ধান্ত শুভেন্দুর সরকারের

‘রাজ্যে শ্য়ামাপ্রসাদের সরকার, বাবরের নয়’, ধর্মতলায় বিক্ষোভকাণ্ডে বামেদের তোপ শমীকের

‘অভিযুক্তদের ফাঁসিতে ঝোলান,’ নিট কাণ্ডে আর্জি মৃত পড়ুয়ার মায়ের

ধর্ষককেই বিয়ে করার জেদ নির্যাতিতার, বাধা পেয়ে অ্যাসিডের বোতলে চুমুক

যোগ্যতার জোরেই সাফল্য, ফের শিক্ষিকা পদে যোগ দিলেন শিলিগুড়ির অনামিকা

সাবুদানার খিচুড়ি নয়, শ্রাবণের সোমবারে পাতে রাখুন এই ৫ স্বাস্থ্যকর পদ

‘ধর্মতলায় পড়ুয়াদের মিছিলে ঢুকে পড়েছিল জামাত-মৌলবাদীরা,’ বিস্ফোরক দাবি মুখ্যমন্ত্রীর়

সোমে শহরের রাস্তায় গড়াবে না ওলা-উবেরের চাকা! যাত্রী ভোগান্তির আশঙ্কা

১৫ অগস্ট উপলক্ষে রাজ্য জুড়ে টানা ৯ দিন ‘হর ঘর তিরঙ্গা’ কর্মসূচি, জানুন সমস্ত গাইডলাইন

ছাত্র বিক্ষোভের সময় ধর্মতলায় তাণ্ডবের ঘটনায় গ্রেফতারির সংখ্যা বেড়ে ১৪

‘কাজে যোগ দেওয়ার আগে ভাবুন’, কৃষ্ণ সাগরে কর্মরত ভারতীয় নাবিকদের সতর্ক করল নয়াদিল্লি 

প্রতিদিন ডাল-সবজি খেয়ে বিরক্ত? স্বাদ বদলে বানান পাহাড়ি স্টাইলের ‘ভাট কে ডুবকে’

বাঘ-হাতি নয়, শুঁয়োপোকার ভয়ে বাড়ি ছেড়ে পালাচ্ছেন বাসিন্দারা, কোথায় ঘটল ভয়ঙ্কর ঘটনা