কলকাতা সহ রাজ্য জুড়ে ভূমিকম্প, কম্পাঙ্ক ৫.৭, আতঙ্কে রাস্তায় মানুষ

Share:

নিজস্ব প্রতিনিধি : কলকাতায় ভূমিকম্প। শুক্রবার  সকাল ১০.১০ নাগাদ অনুভূত হয়েছে ভূমিকম্প। প্রায় এক মিনিট ধরে  অনুভূত হয়েছে কম্পন। জেলাতে কম্পন টের পাওয়া গিয়েছে। সল্টলেকে অনুভূত হয়েছে ভূমিকম্প। মধ্য কলকাতাতেও অনুভূত ভূমিকম্প। বেসরকারি মতে রিখটার স্কেলে কম্পনের মাত্রা ছিল ৫.৭। মনে করা হচ্ছে, মাঝারি মাপের ভূমিকম্প হয়েছে। ক্ষয়ক্ষতির সম্ভাবনা রয়েছে। কলকাতা শহর সহ কোচবিহার, দক্ষিণ দিনাজপুর, মালদা ও নদীয়ার বিভিন্ন জায়গায় টের পাওয়া গিয়েছে কোম্পানির ঝটকা।

জানা গিয়েছে, শুক্রবার সকালে আচমাকাই কেঁপে উঠল বাংলার মাটি। বাংলাদেশের নরসিংদী থেকে ৬ মাইল দক্ষিণ-পশ্চিমে এই ভূমিকম্পের উৎসস্থল বলে মনে করা হচ্ছে। ঢাকা ও নরসিংদীর মাঝামাঝি জায়গায় এই কম্পন হয়েছে। মাটির নীচে ৩৫ কিমি পর্যন্ত অনুভূত কম্পন। কলকাতা সহ প্রায় সব জেলাতেই অনুভূত হয়েছে এই কম্পন। জানা গিয়েছে ভূপৃষ্ঠ থেকে ৩৫ কিলোমিটারের মধ্যে কম্পন হয়েছে। রিখটার স্কেলে কম্পনের মাত্রা ছিল ৫.৭। মধ্যকলকাতা, সল্টলেক, উত্তর ২৪ পরগনা, নদিয়া সর্বত্রই অনুভূত হয়েছে এই কম্পন। আতঙ্কে ঘর অফিস ছেড়ে বাইরে বেরিয়ে পড়েন অনেকেই। বেশ অনেকক্ষণ ধরে এই কম্পন টের পাওয়া গিয়েছে। সল্টলেক অফিস পাড়ায় কর্মীরা তৎক্ষণাৎ টের পেয়েই নীচে নেমে আসেন। আতঙ্কিত হয়ে পরেন তাঁরা।

দক্ষিণবঙ্গের পাশাপাশি উত্তরবঙ্গে টের পাওয়া গিয়েছে। সকলেই আতঙ্কে রয়েছে। আফটার শেকের একটা সম্ভাবনা রয়েছে। সেই আতঙ্ক তাড়া করে বেড়াচ্ছে অফিস পাড়ার সকলকে। এই সময় ব্যস্ত সময়। সকলেই ব্যস্ত থাকেন কাজে। কিন্তু এই সময় আতঙ্কে সকলেই বাইরে বেরিয়ে এসেছেন।

উল্লেখ্য, শুক্রবার ভোরে পাকিস্তানেও হানা দিয়েছে ভূমিকম্প। সেখানে  ৫.২ মাত্রার ভূমিকম্প আঘাত হানে বলে জানা গিয়েছে। ভূমিকম্পটি ১৩৫ কিলোমিটার গভীরে আঘাত হানে, যার ফলে বেশ কয়েকটি অঞ্চলে কম্পন অনুভূত হয়। পাকিস্তানের পরে বাংলাদেশেও ভূমিকম্প।

শ্রীরামপুরে ‘অত্যাচারিত’ তৃণমূল কাউন্সিরের বিরুদ্ধে পুরসভার গেটে বিক্ষোভ বাসিন্দাদের

মাছের ভেড়িতে লুটে বাধা, বসিরহাটে ১৫ বছরের পড়ুয়াকে এলোপাথাড়ি কোপ

‘আলবিদা সলিম কুমার’, রাষ্ট্রীয় মর্যাদায় শেষকৃত্য মালায়ালি অভিনেতার

চুক্তি শেষ, মেট্রোপলিটনের ‘তৃণমূল ভবন’ খালি না হওয়ায় পুলিশের দ্বারস্থ বাড়ির মালিক

কবে রাজনীতি ছাড়বেন জানিয়ে দিলেন পদকজয়ী কুস্তিগির বিনেশ ফোগাট

বেহালার রায় বাহাদুর রোডের পরিত্যক্ত জমি থেকে উদ্ধার কলকাতা পুরসভার লক্ষ লক্ষ বালতি

সর্বোচ্চ ভোট পেয়ে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সভাপতি হলেন তামিম ইকবাল

দারিদ্র্যতা কাটিয়ে সুপারস্টার, প্রেম, বিতর্কিত বিবাহিত জীবন, তৈরি হচ্ছে পবন সিংহের বায়োপিক

শনিবার পর্যন্ত কত লক্ষ মহিলার অ্যাকাউন্টে গেল ৩ হাজার টাকা? জানালেন শুভেন্দু

যুদ্ধের দামামা, ভারত সীমান্তে আচমকা ৬০ হাজার বিজিবি সদস্য মোতায়েন তারেক সরকারের

বিজেপি বিরোধিতার পথ থেকে সরছে সিপিআইএম, ‘ইন্ডিয়া’ জোট ছাড়ছে বেবির দল

তারাতলায় গাছ ভেঙে পড়ায় যান চলাচল ব্যাহত, উদ্ধার কাজে পুলিশ ও পুরকর্মীরা

কারও ‘ছত্রছায়ায়’ থাকব না, নাম না করে গম্ভীরকে খোঁচা অধিনায়ক শ্রেয়সের

বিজেপি কর্মীদের মারধর ও প্রাণনাশের হুমকি, গ্রেফতার তৃণমূল নেতা