দেবতার নামে ভন্ডামি হাতেনাতে ধরল উত্তেজিত জনতা, চাঞ্চল্য বর্ধমানে

Share:

নিজস্ব প্রতিনিধি,বর্ধমান: দেবতার নামে ভন্ডামির অভিযোগ। বড়সড় প্রতারণাচক্র হাতেনাতে ধরল শনিবার স্থানীয়রা। ঘটনা পূর্ব বর্ধমান জেলার শহর বর্ধমানের ৫নম্বর ইছলাবাদের কিরণ সংঘ এলাকার। অভিযোগ এলাকারই এক মহিলা তিনি কৃষ্ণ কালীর সাধক নামে পরিচিতি দিতেন। কৃষ্ণ কালীর(Krishna Kali) উপাসনার নামে বিভিন্ন উপায়ে বহু টাকা উপার্জন করতেন। বহুদূরান্ত থেকে আসতেন সাধারণ মানুষজন। তার নাকি আছে একটা ইউটিউব চ্যানেলও। অভিযুক্ত সাধিকার নাম মঙ্গলা কোৱা(Mongala Kora)। অভিযুক্ত সাধিকার ভন্ডামি অবশেষে সামনে আনলো স্থানীয় এলাকার মানুষজন। ভন্ডামি হাতেনাতে ধরতেই উত্তেজিত হয়ে জনতা মন্দির থেকে ছুড়ে ফেলে মন্দিরে থাকা দান সামগ্ৰী কাপড় গামছা সহ বিভিন্ন জিনিসপত্র।

খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে বর্ধমান থানার(Bardhaman P.S.) পুলিশ। অভিযুক্তকে আটক করে বর্ধমান থানার পুলিশ।স্থানীয়দের অভিযোগ, যিনি নিজেকে কৃষ্ণ কালীর সাধিকা বলছেন, তিনি নিজে কোন একটি চিট ফান্ড(Cheat Fund) সংস্থার সাথে যুক্ত ছিলেন। পরে সেই সংস্থা থেকে তাড়িয়ে দিলে অভিযুক্ত মঙ্গলা কোৱা দেবতার নামে ভন্ডামি শুরু করেন। অভিযুক্ত মহিলার স্বামী একজন ফুচকা বিক্রেতা বলেও দাবি স্থানীয়দের। স্থানীয়দের আরো অভিযোগ, ওই মহিলা বলতেন শ্রী রামকৃষ্ণ নাকি মাকে পাননি, তিনি কৃষ্ণ কালীকে পেয়েছেন। প্রতারণা করে বহু মানুষকে প্রতারণা করে বহু জমি জায়গার মালিকও হয়েছেন অভিযুক্ত কালি সাধিকা।

অবশেষে ফাঁস হল কালী সাধিকার ভন্ড গিরি, অভিযুক্ত মঙ্গলা কোরার চিটিং কীর্তি।অন্যদিকে কৃষ্ণ কালী মা নামে পরিচিত সাধিকা মঙ্গলা কোরার বলেন, আমি কোনদিনই বলিনি যে আমি ঠাকুর পেয়েছি। এখানে কোন রকম টাকা পয়সা নেওয়া হয়না আমার কাছে প্রচুর ভক্ত আসেন তারা যা দেন তাতেই আমি খুশি। যারা ফল পেয়েছেন তারা এক লক্ষ টাকা পর্যন্ত মাকে দিয়েছেন। মায়ের বিশ্বাসী ভক্তরা এখানে আসেন।

বাংলাদেশে ফেরার আগেই শেখ হাসিনার প্রাক্তন উপ-প্রেস সচিব-সহ গ্রেফতার ৩

আর কিছুক্ষণের মধ্যেই প্রকাশিত হবে উচ্চ মাধ্যমিকের তৃতীয় সেমিস্টারের ফলাফল, কোথায় দেখবেন রেজাল্ট?

প্রয়াত জম্মু-কাশ্মীরের প্রাক্তন মন্ত্রী ও বর্তমান বিধায়ক পীরজাদা মহম্মদ সঈদ

শান্তিপুরের রাসে কেন রাজবেশে নগর পরিক্রমা করেন রাধা? জানুন রাইরাজার অজানা কাহিনি

ঝড়ের দাপটে লন্ডভন্ড আমেরিকা, বিদ্যুৎহীন লক্ষ লক্ষ মানুষ, জারি জরুরি সতর্কতা

পারদ পতনের ইঙ্গিত, রাজ্যে জাঁকিয়ে শীত আসছে কবে? জানুন

কাটোয়া স্টেশনে ভয়াবহ অগ্নিকাণ্ড! দাউদাউ করে জ্বলল কামরা, তারপর…

ডিজিটাল দুনিয়ায় চোখের পলকে পেমেন্ট! জানুন QR Code-এর খুঁটিনাটি

পশ্চিমবঙ্গ-গুজরাত সহ বিজেপি শাসিত রাজ্যগুলিতে আন্দোলনের ডাক ইন্ডিয়া’র

৩০ নভেম্বর ফের শহরে আসছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ

জরুরি ভিত্তিতে ৩০ নভেম্বর থেকে সংসদের বিশেষ অধিবেশন, ঘোষণা কেন্দ্রের

মানসিক শান্তি ফিরবে, কারা আজ সাবধানে থাকবেন

ভারতে লঞ্চ হল ৯৬০০ চিপসেটসহ Vivo X500 সিরিজ, জেনে নিন দাম ও ফিচার্স

রোজ জিরো-সুগার ড্রিঙ্ক খাচ্ছেন? কৃত্রিম চিনির আড়ালে লুকিয়ে বিপদ!