চোখ রাখুন
00
Days
00
Hours
00
Mins
00
Secs
এই মুহূর্তে

নির্বাচনের প্রতিটি মুহূর্তের নিখুঁত তথ্য মিলবে এই অ্যাপে, কী কাজ করবে অ্যাপটি?

নিজস্ব প্রতিনিধি : অবাধ ও শান্তিপূর্ণ নির্বাচন লক্ষ্য কমিশনের। সেই কারণে ভোটগ্রহণে গতি আনতে এবার নির্বাচন কমিশন অভিনব পদক্ষেপ করেছে। ‘ইসিআই নেট’ নামে একটি বিশেষ অ্যাপ চালু করেছে কমিশন। এই অ্যাপটির মাধ্যমে নির্বাচন প্রক্রিয়ার প্রতিটি মুহূর্তের নিখুঁত তথ্য পৌঁছে যাবে কমিশনের কাছে। নতুন প্রযুক্তি ব্যবহার করে তথ্য পৌঁছে দেওয়া হবে।

ভোটের দিন প্রত্যেক দুই ঘন্টা অন্তর অন্তর কত শতাংশ ভোট পরেছে, সেটা এই অ্যাপের মাধ্যমে নির্বাচন কমিশনকে জানিয়ে দিতে হবে। এর আগে এসএমএস এর মাধ্যমে এই তথ্য জানানো হতো। অ্যাপ পরিষেবা আসার পর প্রযুক্তিকে কাজে লাগিয়ে সমস্ত তথ্য কমিশনকে জানানো হবে। মক পোলিং থেকে শুরু করে ভোট গ্রহণ শেষ হওয়া পর্যন্ত প্রত্যেক মুহূর্তের আপডেট এই অ্যাপের মাধ্যমেই দেওয়া হবে।

প্রিসাইডিং অফিসারকে প্রতি ২ ঘণ্টা অন্তর অন্তর তথ্য দেওয়ার কথা। কাজের মধ্যে কোনও কারণে আপডেট দিতে ভুলে গেলে এই অ্যাপ তা জানিয়ে দেবে। অর্থাৎ নির্দিষ্ট সময়ে বেজে উঠবে অ্যার্লাম। পাশাপাশি ভোটকেন্দ্রে থাকা ক্যামেরাও নির্বাচন কমিশনকে তথ্য পাঠাবে। ভোটকেন্দ্রে ভোটের হার কত, কত সময়ে কী পরিমাণ ভোট পড়ছে তা বিস্তারিত তথ্য কমিশনের কাছে পৌঁছে যাবে। এবারের নির্বাচনের দিকে বেশি নজর দিচ্ছে কমিশন। নির্বাচনের দিন কোথাও যাতে কোনও সমস্যার সৃষ্টি না হয়, সেদিকে কড়া নজর রয়েছে তাঁদের।

বুধবার সকাল ৭টা থেকে শুরু হবে নির্বাচন। শুরু থেকে নির্বাচনের শেষ পর্যন্ত কড়া নজরদারি রাখছে কমিশন।  নির্বাচন অবাধ ও সুষ্ঠুভাবে করতে কমিশনের তরফ থেকে একাধিক পদক্ষেপ নেওয়া হয়েছে। তারমধ্যে পুঙ্খানুপুঙ্খ তথ্য কমিশনকে নির্দিষ্ট সময়ে দেওয়ার কথাও বলা হয়েছে। কাজ দ্রুত ও নির্ভুল করতে প্রযুক্তির ওপরেই নির্ভর করছে কমিশন। 

Published by:

Share Link:

More Releted News:

ইডি-সিবিআইয়ের দরজায় তালা দিয়ে দিন, ফের বিস্ফোরক শমীক

ফোন কোনওভাবেই ‘সুইচড অফ’ রাখা যাবে না, অফিসারদের নয়া নির্দেশ কমিশনের

‘প্রিভেন্টিভ ডিটেনশনের কোনও পরিস্থিতি নেই’, ৮০০ কর্মী গ্রেফতারের মামলার রায় স্থগিত

‘মণিপুরে সাঁজোয়া গাড়ি পাঠাও’, মোদি-শাহকে তুলোধনা মমতার

বৃষ্টি নাকি ভ্যাপসা গরম? ভোটের লাইনে দাঁড়ানোর আগে জানুন কেমন থাকবে আবহাওয়া

‘‌কোলাঘাটে গদ্দারবাবু রাস্তা বন্ধ করে দিয়েছে’‌, নাম না করে শুভেন্দুকে তোপ মমতার

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ