ক্র্যাশ নির্বাচন কমিশনের ওয়েবসাইট! বিপাকে সাধারণ মানুষ

Share:

নিজস্ব প্রতিনিধি : চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশের পরেই আচমকাই ক্র্যাশ নির্বাচন কমিশনের ওয়েবসাইট। চূড়ান্ত ভোটার তালিকায় নিজের নাম রয়েছে কিনা দেখতে গিয়েই বিপাকে ভোটাররা। দীর্ঘ টালবাহানার পর আজ শনিবার দুপুরে প্রথম চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ করল নির্বাচন কমিশন। অনলাইনে কাদের নাম আছে, কাদের নাম নেই তা দেখতে গিয়েই বিপত্তি।

তালিকা প্রকাশের পরেই নিজের নাম রয়েছে কিনা দেখতে সকলেই নির্বাচন কমিশনের ওয়েবসাইটে সার্চ করতে থাকেন। বিপুল পরিমাণ ভোটার একসঙ্গে ওয়েবসাইটে ঢুকে যাওয়ায় ক্র্যাশ করেছে বলে মনে করা হচ্ছে। এরফলে সেখানে কিছু দেখতে পাওয়া যাচ্ছে না। তালিকা প্রকাশ এখনও সম্পূর্ণ হয়নি। তারমধ্যেই  ওয়েবসাইটে বিভ্রাট।  বিপুল পরিমাণ ভোটার একসঙ্গে ঢুকে যাওয়ায়  ক্র্যাশ করেছে নির্বাচন কমিশনের ওয়েবসাইট https://voters.eci.gov.in/। এদিন সাড়ে ১১টা থেকে তালিকা প্রকাশ শুরু হয়। কিন্তু অনলাইনে তখনও দেখা যায়নি। বেলা ১২টা থেকে তালিকা অনলাইনে দেখতে পাওয়ার কথা থাকলেও ওয়েবসাইট ক্র্যাশ করায় তা সম্ভব হয়নি। পাশাপাশি কাজ করছে না কমিশনের অ্যাপ ইসিআইনেটও। কাজ করছে না https://ceowestbengal.wb.gov.in/ ওয়েবসাইটটিও। ফলে নাজেহাল ভোটাররা। 

ভোটাররা নিজের এপিক নম্বর দিয়ে নাম আছে কিনা দেখতে গিয়েই দেখছেন ঘুরছে চাকা। কোনওভাবে দেখতে পাচ্ছেন না তাঁরা। ২৮ অক্টোবর থেকে শুরু হয়েছে SIR এর কাজ। ২৮ ফেব্রুয়ারিতে এসে নাম বের হচ্ছে। চার মাস ধরে চলেছে কাজ। ১৬ ডিসেম্বর খসড়া তালিকা প্রকাশ হয়েছে। ৪ ফেব্রুয়ারি সুপ্রিম কোর্টে সাধারণ মানুষের হয়ে সাওয়াল করেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। চার মাসের উত্তাপ জারি ভোটের বাংলায়। বিভিন্ন জেলা থেকে তালিকা প্রকাশিত হচ্ছে। নদিয়া জেলা থেকে খসড়া তালিকায় বাদ পড়েছিল ২ লক্ষ ১৬ হাজারের নাম। শুনানির পরে নাম বাদ গিয়েছে প্রায়  ৫০ হাজার। মোট ২ লক্ষ ৭০ হাজার বাদ পড়েছে বলে কমিশন সূত্রে খবর। ধাপে ধাপে সব জেলারই তালিকা প্রকাশের কাজ চলছে। এরই মধ্যে উত্তর কলকাতায় এবং বাঁকুড়ায় বড় সংখ্যায় বাদ পড়েছেন ভোটাররা। ভোটার তালিকায় এখনও নিজের নাম দেখতে না পেয়ে আতঙ্ক ভুগছেন অনেকেই। 

 

সোশ্যাল মিডিয়ায় প্রধানমন্ত্রীকে নিয়ে কুরুচিকর পোস্ট, সাসপেন্ড শিক্ষা দফতরের কর্মী

মাঝ আকাশে বোমাতঙ্ক, এয়ার ইন্ডিয়ার নয়াদিল্লিগামী বিমানের ক্রু ও যাত্রীর বিরুদ্ধে তদন্ত শুরু

অনলাইনে অর্ডার করা ডিম ভাঙতেই যা বের হল…

মুখ্যসচিবের ফোনের পর ডিভিসি জল ছাড়া কমালেও হাওড়া-হুগলিতে বন্যা পরিস্থিতির অবনতি

খেলতে গিয়ে ঝিলে তলিয়ে মৃত্যু কিশোরের, ১৯ ঘন্টা পর দেহ উদ্ধার

তারেক রহমানকে কটূক্তি, গ্রেফতার ইনকিলাব মঞ্চের সদস্য

মেরামতির সময়ে ফের ধস ফরাক্কায়, উত্তরবঙ্গগামী একাধিক ট্রেন বাতিল, দুর্ভোগে যাত্রীরা

বড় পর্দায় এবার রাধা-কৃষ্ণের প্রেমকাহিনী! জন্মাষ্টমীতে বিরাট ঘোষণা করণ জোহরের

তেল চুরি করতে গিয়ে মর্মান্তিক পরিণতি! নাইজেরিয়ায় বিষাক্ত ধোঁয়ায় প্রাণ গেল ৪৩ জনের

টানা বৃষ্টি-বন্যায় বিপর্যস্ত উত্তরপ্রদেশ, মৃত ৮

জন্মাষ্টমীর দিন দক্ষিণবঙ্গে স্বস্তি, উত্তরবঙ্গে ভারী বৃষ্টির পূর্বাভাস

শ্রীনগরে অবতরণের সময় খুঁটিতে ধাক্কা ইন্ডিগোর বিমানের, অল্পের জন্য প্রাণ রক্ষা যাত্রীদের

‘পাথরসম্রাট’ টুলুর আরও এক বাড়িতে হানা! রাতভর সিউড়িতে পুলিশের তল্লাশি অভিযান

ব্যাগে মুখ ঢাকা! ভোররাতে বেঙ্গালুরু থেকে খড়দহ থানায় নিয়ে আসা হল সোমনাথকে, আজ ব্যারাকপুর আদালতে পেশ