জামুড়িয়ায় ইসিএলের কয়লাখনিতে ধস, মৃত ১ শ্রমিক, আহত অনেকে

Share:

নিজস্ব প্রতিনিধি: আসানসোলের জামুড়িয়ার ইসিএল-এর কয়লা খনিতে ভয়াবহ ধস! আহত হয়েছেন কমপক্ষে ৪০ জন কয়লা খনির কর্মী। ইতিমধ্যে, একজনের মৃত্যু হয়েছে বলে পুলিশ সূত্রে খবর। যদিও এখনও এ বিষয়ে খনি কর্তৃপক্ষ নির্দিষ্ট কোনও তথ্য দেননি। তবে এই ঘটনাকে কেন্দ্র করে ব্যাপক আতঙ্ক ছড়িয়েছে।

জানা গিয়েছে, আজ, বৃহস্পতিবার (১৪ মে) কুনুস্তরিয়া এরিয়ার পড়াশিয়া কোলিয়ারির এই ভূগর্ভস্থ খনির ২৭ নম্বর সেকশনে ফার্স্ট শিফটে কাজ করছিলেন কয়লা খনির কর্মীরা। সেই সময় কয়লা খনির একটি স্তর থেকে আচমকা ‘এয়ার ব্লাস্ট’ বা বায়ু-বিস্ফোরণ ঘটে। যার ফলে মুহূর্তে চারিদিকে ছিটকে পড়েন কয়লা খনির অভ্যন্তরে থাকা শ্রমিকরা। কেউ মাটিতে আছড়ে পড়েন, কেউ আবার খনির দেওয়ালে ধাক্কা খেয়ে জখম হন। আহতদের মধ্যে বেশ কয়েকজন ঠিকাকর্মীও রয়েছেন বলে সূত্র মারফত জানা গিয়েছে। এরপরই খনির উপরে থাকা আধিকারিকরা উদ্ধারকাজ শুরু করেন। আহতদের তড়িঘড়ি উদ্ধার করে স্থানীয় হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। চিকিৎসকদের মতে, কয়েকজন শ্রমিকের অবস্থা আশঙ্কাজনক। তবে কী কারনে এই ঘটনা ঘটল, কার দোষেই বা এই ঘটনা ঘটেছে তা এখনও জানা যায়নি।

এই ঘটনার পর শ্রমিকদের নিরাপত্তা ও কর্তৃপক্ষের বিরুদ্ধে গাফিলতির অভিযোগ তুলে সরব হয় একাধিক শ্রমিক সংগঠন। বারংবার সতর্ক করা হলেও কর্তৃপক্ষ প্রয়োজনীয় ব্যবস্থা নেয়নি বলে অভিযোগ। শ্রমিক সংগঠনের দাবি, খনি কর্তৃপক্ষর উদাসীনতা ও সঠিকভাবে নজরদারি না করার কারণেই এই ঘটনা ঘটে থাকতে পারে। পরিস্থিতি সামাল দিতে ঘটনাস্থলে পৌঁছয় পুলিশ। খনির ভিতরে আর কেউ আটকে রয়েছেন কিনা, তা খতিয়ে দেখা হচ্ছে।

ব্যাঙ্ককের পানশালায় ভয়াবহ অগ্নিকাণ্ডে পুড়ে মৃত ২৭, আহত বহু

বাড়িতে এই ৫টি জিনিস রাখলে দ্রুত হবে উন্নতি, দুর্ভাগ্য বদলাবে সৌভাগ্যে!

১৬ই জুলাই মহালক্ষ্মী রাজযোগ, কোটিপতি হওয়ার তালিকায় কি আছে আপনার রাশি?

বহুদিনের আটকে কাজ এগিয়ে যাবে, আর্থিক সমস্যা কেটে যাবে, পরিবারে আনন্দ বইবে 

বৃহস্পতিবার পর্যন্ত ৯ জেলায় ভারী বৃষ্টি, রাস্তায় বেরোলে ছাতা সঙ্গে রাখুন…

বাংলাদেশিদের ভারতে থাকার জন্য আধার-ভোটার কার্ড বানিয়ে দিত তৃণমূল নেতা, দাবি বিজেপির

‘একটু সময় লাগলেও অন্নপূর্ণা যোজনার টাকা সবাই পাবেন’, আশ্বাস শুভেন্দুর

ভিয়েতনামে নৌকা ডুবে ১৫ ভারতীয়র মৃত্যু, ঘটনায় স্পিডবোটের ক্যাপ্টেন আটক

‘হাসিনা চাইলেই স্বাধীনভাবে দেশে ফিরতে পারবেন না’, বললেন চিফ প্রসিকিউটর

জোর ধাক্কা মমতার! ঋতব্রত গোষ্ঠীই ‘আসল তৃণমূল’, জানিয়ে দিল আদালত

চোটের কারণে বাদ বরুণ-হর্ষিত, ইংল্যান্ডের বিরুদ্ধে ওডিআইতে কারা পেলেন সুযোগ?

মানসিক অবসাদের জের, বাগজোলা খালে ঝাঁপ প্রাক্তন আইটি কর্মীর!

সাইকেল থামিয়ে ছাত্রীকে ‘ধর্ষণে’র চেষ্টা, ফাঁকা রাস্তায় মহিলাদের দেখলেই হস্তমৈথুন! গ্রেফতার যুবক

ফাঁকা রাস্তায় মহিলাকে জড়িয়ে ধরলেন রাজমিস্ত্রি! তারপর যা হল….