ফের সক্রিয় ইডি,নাগেরবাজার ও সল্টলেকে তল্লাশি, কোন তদন্তে অভিযান?

Share:

নিজস্ব প্রতিনিধি : উৎসব কাটতেই ফের অ্যাকশন মুডে ইডি (Enforcement Directorate)। জাল পাসপোর্ট মামলার পর এবার মানবপাচার (Human Trafficing) তদন্ত মামলায় অভিযান শুরু করেছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা ইডি। শুক্রবার সকালে নাগেরবাজার ও সল্টলেকে ২ ব্যবসায়ীর বাড়িতে হানা দিয়েছে ইডি।

জানা গিয়েছে, দমদম নাগেরবাজারের শ্রাচী গার্ডেনে বাড়ি গৌতম সরকারের বাড়িতে এদিন সকালে পৌঁছে যায় ইডি আধিকারিকরা। তিনি একজন সিভিল ইঞ্জিনিয়র। হিউম্যান ট্রাফিকিং মামলায় ২০১৫ সালে এই সিভিল ইঞ্জিনিয়ারের নামে এফআইআর দায়ের হয়েছিল। এই মামলাতেই শুক্রবার তাঁর বাড়িতে পৌঁছে যান ইডি আধিকারিকরা। কেন্দ্রীয় বাহিনীকে সঙ্গে ইডি আধিকারিকরা সকালে পৌঁছে যান নাগেরবাজার ও সল্টলেকে ২ ব্যবসায়ীর বাড়িতে। বাইরে কেন্দ্রীয় বাহিনীকে প্রহরায় রেখে জিজ্ঞাসাবাদ শুরু হয়েছে। চলছে তল্লাশিও। সমস্ত নথিপত্র খতিয়ে দেখা হচ্ছে।

একা মামলা নিয়ে দেশজুড়ে সতর্ক রয়েছে ইডি। গত সোমবার সাত সকালে নদিয়ার চাকদহে এক কাঠের মিস্ত্রির বাড়িতে হানা দিয়ে ৩ জনকে আটক করেছিল ইডি। ওই মিস্ত্রির নাম বিপ্লব সরকার। জাল পাসপোর্ট তৈরির তদন্তে আসরে নেমেছে তদন্তকারী সংস্থা। জাল পাসপোর্ট তৈরির অভিযোগ রয়েছে বিপ্লব সরকারের বিরুদ্ধে। বিপ্লব সরকার সহ তার বাবা ও ভাইকেও আটক করা হয়েছিল। পরে তাদের গ্রেফতারও করা হয়। একসপ্তাহ কাটতে না কাটতেই ফের অন্য তদন্তে সক্রিয় ইডি। এবার মানব পাচার মামলার তদন্তে নেমে ২ ব্যবসায়ীর বাড়িতে হানা দিয়েছে ইডি। বাড়ির মধ্যে গিয়ে নথি যাচাই করার পাশাপাশি তাঁদের জিজ্ঞাসাবাদও চালাচ্ছেন তাঁরা।

ঢাকায় গ্রেফতার হওয়া বসিরহাটের যুবকের হয়ে আইনজীবীকে লড়তে দেওয়া হল না

আটা মাখা বা বেলার ঝামেলা নেই, মাত্র ১০ মিনিটে বানান মুচমুচে পেঁয়াজ পরোটা

উপবাসেও খান মজাদার খাবার, সাবুদানা দিয়েই বানান ঝরঝরে পোলাও

মায়ের আধপোড়া মৃতদেহের পাশে বসে দেড় বছরের একরত্তি, ভয়ঙ্কর ঘটনা বিজনৌরে

পুজোর আগে রোগা হতে চান? জিমে না দৌড়ে বাড়িতেই করুন এই ৫ ব্যায়াম

ভেজাল সর্ষের তেলে রান্না করছেন না তো? ঘরে বসে ৫ পদ্ধতিতে যাচাই করে নিন খাঁটিত্ব

হরমুজে পণ্যবাহী জাহাজে অতর্কিতে হামলা, নিহত উত্তরপ্রদেশের দেওরিয়ার বাসিন্দা

বারবার ভুলে যাচ্ছেন? অবহেলা করলেই হতে পারে মারাত্মক বিপদ

‘দলের জন্যই রাজ্যে শিল্পায়নে বাধা পেয়েছিলেন বুদ্ধবাবু,’ বিস্ফোরক দাবি শুভেন্দুর

ব্যবসার কাজে ঢাকায় গিয়ে নাশকতা চালানোর অভিযোগে গ্রেফতার বসিরহাটের মুসলিম যুবক

অগ্নিনির্বাপণে বড় পদক্ষেপ রাজ্যের, ২২৬টি নতুন দমকলের গাড়ির উদ্বোধন করলেন শুভেন্দু

‘আমরাই মার্কিন সন্ত্রাসবাদের শিকার’, ট্রাম্পকে পাল্টা জবাব ইরানের প্রেসিডেন্টের

নিউজিল্যান্ডের বিরুদ্ধে ওয়ানডে সিরিজে বিশ্রাম দেওয়া হচ্ছে শুভমন-যশপ্রীতদের? বড় ইঙ্গিত গম্ভীরের

‘শ্রাবণের মেঘ’ ভিডিওতে ভাইরাল বিউটি পাল পেলেন সিলেট জেলার শ্রেষ্ঠ শিক্ষিকার সম্মাননা