বীরভূমে অনুব্রত ঘনিষ্ঠ ব্যবসায়ী ও নেতার বাড়িতে হানা দিল ইডি- সিবিআই

সূত্রের খবর, এই মুহূর্তে বীরভূম জেলাতেই হানা দিয়েছে ইডি ও সিবিআই- ২ কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার ১০ টি গাড়ি।

Share:

নিজস্ব প্রতিনিধি: বীরভূম জেলার বিভিন্ন জায়গায় হানা দিয়েছে ইডি (ED) ও সিবিআই (CBI)। জানা গিয়েছে এর মধ্যে ৩ টি গাড়ি ইডি’র। ইতিমধ্যেই সিবিআই ও ইডি হানা দিয়েছে অনুব্রত মণ্ডল ঘনিষ্ঠ ২ ব্যক্তির বাড়িতে। উল্লেখ্য, সিজিও কমপ্লেক্স থেকে এদিন ইডির ৬ টি গাড়ি বের হয়েছে রাজ্যের বিভিন্ন জেলায় তল্লাশি চালানোর উদ্দেশ্যে। এর মধ্যে বিশেষ জোর দেওয়া হয়েছে বীরভূম জেলায়। নজর পার্থ চট্টোপাধ্যায় ও অর্পিতা মুখোপাধ্যায়ের একাধিক বাড়ি ও সম্পত্তিতে। ২ কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার সঙ্গে রয়েছে কেন্দ্রীয় বাহিনীর জওয়ান।

অনুব্রত মণ্ডল ঘনিষ্ঠ এক নেতার বাড়িতে হানা দেয় সিবিআই। ওই নেতার নাম কেরিম খান। তিনি জেলা পরিষদের পূর্ত কর্মাধ্যক্ষ। তাঁর নাম রয়েছে ভোট পরবর্তী হিংসা মামলায়। তাঁর বিরুদ্ধে অভিযোগ রয়েছে গরু পাচারেরও।

অন্যদিকে, পাথর ব্যবসায়ী টুলু মণ্ডলের বাড়িতেও হানা দিয়েছে সিবিআই, ইডি। এই ব্যবসায়ীও অনুব্রত মণ্ডল ঘনিষ্ঠ বলে পরিচিত। উল্লেখ্য, মঙ্গলবার রাতেই শান্তিনিকেতনে গিয়েছিল ইডির একটি দল। তারপর ফের আজ হানা। 

সূত্রের খবর, এই মুহূর্তে বীরভূম জেলাতেই হানা দিয়েছে ইডি ও সিবিআই- ২ কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার ১০ টি গাড়ি। খবর লেখা পর্যন্ত জানা গিয়েছে, কেরিম খান ও টুলু মণ্ডলের বাড়িতে তল্লাশি চালানো হচ্ছে।

দাম্পত্য মানে কী শুধুই শারীরিক চাহিদা পূরণ নাকি অন্য কিছু?

সঙ্গীকে মিলনের জন্য আকৃষ্ট করতে বদলে নেয় গায়ের রং! সুন্দরবনেই রয়েছে অদ্ভূত মাছ

‘অভিষেকের ভিডিও এআই দিয়ে তৈরি,’ এফআইআর দায়ের করে বলল কালনা থানার পুলিশ

জানেন সপ্তাহের কোন কোন দিন চুলে শ্যাম্পু করলে রুষ্ট হন মা লক্ষ্মী

১৩ ডিসেম্বর থেকে বক্রী হবে বৃহস্পতি, সমস্যায় পড়বেন ৩ রাশির জাতকরা

‘দলকে এড়িয়ে অনৈতিক কাজ করলেই কড়া ব্যবস্থা,’ নেতা-কর্মীদের হুঁশিয়ারি শমীকের

শীতের মরশুমে ঝটপট বানিয়ে নিন সুস্বাদু সুজির চিতই পিঠে

‘বাবাসাহেব আম্বেদকরের গণতন্ত্রকে খুন করছে বিজেপি’, তোপ রাহুলের

অগ্নিগর্ভ বাংলাদেশ থেকে মুখে ফেরাচ্ছে Zara, H&M! বাতিল ২,৩৬০ কোটি টাকার পোশাকের বরাত

‘মহিলা সংরক্ষণ বিলের পক্ষেই ভোট দেবেন শতাব্দী রায়রা,’ জানালেন শুভেন্দু

আফগানিস্তানে স্কুলের কাছে বিস্ফোরণে ছিন্নভিন্ন হয়ে নিহত ৬ পড়ুয়া, আহত শতাধিক

বিয়েবাড়িতে এয়ারস্ট্রাইক, ভোজ খেতে গিয়ে নিহত কমপক্ষে ১৭

‘ভয় দেখাচ্ছে!’ সাংসদদের ‘বাঁচাতে’ তড়িঘড়ি দিল্লি ছুটলেন মমতা

ঋতব্রতদের হলফনামায় সই করেছে পুলিশ! ফুটেজ প্রকাশ করে দাবি অভিষেকের