কয়লা পাচার ও আইপ্যাক তদন্তে বিশেষ দল গঠনের ভাবনা ইডির

Share:

নিজস্ব প্রতিনিধি : কয়লা পাচার ও আইপ্যাক তদন্তে এবার বিশেষ দল গঠনের কথা ভাবছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা ইডি। শুক্রবার অফিসারদের নিয়ে বৈঠকে বসেছিলেন ইডি ডিরেক্টর রাহুল নবীন। সেখানেই এই কথা জানিয়েছেন তিনি।

দিল্লির অফিসারদের সঙ্গে কলকাতার ইডির অফিসারদের রেখে একটি বিশেষ তদন্তকারী দল তৈরি করতে চান রাহুল নবীন। তারাই কয়লা পাচার থেকে শুরু করে আইপ্যাকের তদন্ত করবে। তদন্তে গতি পেতে এই সিদ্ধান্ত। কয়লাপাচার ও আইপ্যাকের তদন্ত হবে।

আইপ্যাক দফতরে হানা দিয়েছিল ইডি। খবর পেয়ে সেখানে পৌঁছে গিয়েছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এই সংক্রান্ত মামলা দিল্লিতে শুরু হয়েছিল। বাংলাতে তার শিকড় মেলার পর তদন্ত শুরু হয়। ইডি সূত্রে খবর, হাওয়ালা নেটওয়ার্কও এর সঙ্গে সক্রিয়ভাবে যুক্ত। ঠিক সেই কারণেই দিল্লির অফিসারদের সঙ্গে কলকাতার তদন্তকারীদের মিলিয়ে একটি দল গঠন করার কথা ভাবছেন রাহুল নবীন।

ইডি অফিসারদের সঙ্গে বৈঠকে বসে আইপ্যাক তদন্ত নিয়ে সমস্ত তথ্য জানতে চেয়েছেন। আইপ্যাক কান্ডের তল্লাশির দিন কি কি ঘটেছিল তার সবটাই বিস্তারিত জেনেছেন। মুখ্যমন্ত্রী তল্লাশির সময় কখন এসেছেন তার সঙ্গে কোন কোন পুলিশ কর্মী ছিলেন সেই সংক্রান্ত সমস্ত তথ্য নিয়েছেন। নিম্ন আদালতে ইতিমধ্যেই বালি পাচার ও কয়লা পাচারের মামলার চলছে। সেই মামলার আইনজীবীদের সঙ্গেও কথা বলেছেন রাহুল নবীন। কেন একাধিক মামলার বিচার এখনো শুরু হচ্ছে না সেই নিয়েও খুব প্রকাশ করেছেন। বিচার প্রক্রিয়া যাতে দ্রুত শুরু হয় তার নির্দেশও দেওয়া হয়েছে

নিয়মভঙ্গের দায়ে Arsanal, Karims, Nijam’s-সহ ৪০টি রেস্তরাঁর লাইসেন্স সাসপেন্ড

ব্যালন ডি’অর: সেরা গোলরক্ষকের মনোনয়ন পেলেন বিশ্বকাপ মাতানো ভোজিনহা

মাঝ রাস্তায় প্রস্রাবে আপত্তি জানানোয় দোকানদারকে ইট দিয়ে থেঁতলে খুন মদ্যপদের

নন্দীগ্রামে উপ নির্বাচনে বিজেপির প্রার্থী কে? পদ্ম শিবিরে জোর জল্পনা

মোদির সভায় বন্দুক হাতে ঢুকে পড়ল দুই যুবক, তার পর যা ঘটল শুনলে চমকে যাবেন…

একসময় ছিল তৃণমূলের দখলে, এবার বিনা প্রতিদ্বন্দ্বিতায় কৃষ্ণগঞ্জ পঞ্চায়েত সমিতির দখল নিল বিজেপি

‘জিনা হারাম হো জায়েগা’, মমতা অনুগামী তৃণমূল নেতার বাড়িতে গিয়ে হুমকি পুলিশের

অভিষেকের অফিস উচ্ছেদের আর্জি জানিয়ে হাইকোর্টের দ্বারস্থ বাড়ির মালিক

শেখ হাসিনাকে আত্মসমর্পণের সুযোগ নয়, দিল্লি থেকে ধরে নিয়ে যেতে চায় তারেক সরকার

মুমূর্ষু রোগী এলেই রেফার নয়, হাসপাতালগুলির জন্য একগুচ্ছ নির্দেশিকা জারি স্বাস্থ্য দফতরের

দুর্গাপুজোয় চা শ্রমিকদের ২০ শতাংশ বোনাস, বন্ধ বাগান খোলার আশ্বাস মুখ্যমন্ত্রীর

ছাত্রীদের মেসবাড়িতে গোপনে সিসি ক্যামেরা, আবাসিকদের পোশাকের উপরে নজর মালিকের

‘মোদি চোর’ মন্তব্য প্রসঙ্গে বম্বে হাইকোর্টে জোর ধাক্কা খেলেন রাহুল গান্ধি

রিলের নেশায় ৩০ ফুট উঁচু বাঁধ থেকে ঝাঁপ যুবকের, পরিণতি হল ভয়াবহ