এসএসসি নিয়োগ দুর্নীতিতে সিবিআই’এর পর এবার এফআইআর দায়ের ইডির

এসএসসি নিয়োগ দুর্নীতি মামলায় সিবিআই'এর পর এবার  এফআইআর দায়ের করল কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা ইডি। নিয়োগের তদন্তে দায়ের এফআইআর।

Share:

নিজস্ব প্রতিনিধি: এসএসসি নিয়োগ দুর্নীতি মামলায় সিবিআই’এর পর এবার  এফআইআর দায়ের করল কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা ইডি। এসএসসি’র গ্রুপ সি এবং গ্রুপ ডি নিয়োগের তদন্তে দায়ের করা হয়েছে এফআইআর। পাশাপাশি প্রাথমিকে নিয়োগ তদন্তে এফআইআর দায়ের করেছে ইডি। ইতিমধ্যে এই মামলায় ৫ জনকে জিজ্ঞাসাবাদ করা হয়েছে। মঙ্গলবার এই মামলায় জিজ্ঞাসাবাদ করার জন্য ২ জনকে তলব করা হয়েছে। ইডি সূত্রে খবর, বহু সংখ্যক চাকরিপ্রার্থীকে বেআইনিভাবে টাকার বিনিময়ে নিয়োগ করা হয়েছে। সেই টাকার উৎস কী, কোথা থেকে টাকা এলো এবং কাদের কাছে টাকা পৌঁছেছে, সেই বিষয়ে অনুসন্ধান চালাতে তদন্ত নেমে এই এফআইআর। 

ইডি সূত্রে খবর, এসএসসি’র গ্রুপ সি এবং গ্রুপ ডি নিয়োগের তদন্তে এবং প্রাথমিকে নিয়োগে দুর্নীতির তদন্তে দুটি পৃথক এফআইআর দায়ের করা হয়েছে। ইতিমধ্যে নিয়োগ দুর্নীতিতে ৫ জনকে জিজ্ঞাসাবাদ করেছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার আধিকারিকরা। মঙ্গলবার জিজ্ঞাসাবাদ করার জন্য ২ জনকে তলব করেছে ইডি। তাদের বয়ান রেকর্ড করা হবে বলে ইডি সূত্রে খবর।

উল্লেখ্য এর আগে এসএসসি’র গ্রুপ সি, গ্রুপ ডি এবং প্রাথমিকে নিয়োগে দুর্নীতিতে ৪টি পৃথক এফআইআর দায়ের করে তদন্ত শুরু করে সিবিআই। এবার এসএসসি নিয়োগ এবং প্রাথমিক নিয়োগের তদন্তে দুটি আলাদা এফআইআর দায়ের করে তদন্ত শুরু করল ইডি। এতদিন প্রাথমিকভাবে অনুসন্ধান চালাচ্ছিল কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা ইডি’র আধিকারিকরা। প্রসঙ্গত এসএসসি নিয়োগ দুর্নীতি মামলায় আদালত সিবিআইকে তদন্ত করার জন্য নির্দেশ দিয়েছে। তার পর থেকে এই মামলার তদন্তে নেমে একাধিক হেভিওয়েটকে ডেকে জিজ্ঞাসাবাদ করেছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার গোয়েন্দারা। সিবিআই’এর পর এবার এসএসসি এবং প্রাথমিক নিয়োগ দুর্নীতিতে জোড়া এফআইআর করে অফিসিয়ালি তদন্ত শুরু করল ইডি।

দাম্পত্য মানে কী শুধুই শারীরিক চাহিদা পূরণ নাকি অন্য কিছু?

সঙ্গীকে মিলনের জন্য আকৃষ্ট করতে বদলে নেয় গায়ের রং! সুন্দরবনেই রয়েছে অদ্ভূত মাছ

‘অভিষেকের ভিডিও এআই দিয়ে তৈরি,’ এফআইআর দায়ের করে বলল কালনা থানার পুলিশ

জানেন সপ্তাহের কোন কোন দিন চুলে শ্যাম্পু করলে রুষ্ট হন মা লক্ষ্মী

১৩ ডিসেম্বর থেকে বক্রী হবে বৃহস্পতি, সমস্যায় পড়বেন ৩ রাশির জাতকরা

‘দলকে এড়িয়ে অনৈতিক কাজ করলেই কড়া ব্যবস্থা,’ নেতা-কর্মীদের হুঁশিয়ারি শমীকের

শীতের মরশুমে ঝটপট বানিয়ে নিন সুস্বাদু সুজির চিতই পিঠে

‘বাবাসাহেব আম্বেদকরের গণতন্ত্রকে খুন করছে বিজেপি’, তোপ রাহুলের

অগ্নিগর্ভ বাংলাদেশ থেকে মুখে ফেরাচ্ছে Zara, H&M! বাতিল ২,৩৬০ কোটি টাকার পোশাকের বরাত

‘মহিলা সংরক্ষণ বিলের পক্ষেই ভোট দেবেন শতাব্দী রায়রা,’ জানালেন শুভেন্দু

আফগানিস্তানে স্কুলের কাছে বিস্ফোরণে ছিন্নভিন্ন হয়ে নিহত ৬ পড়ুয়া, আহত শতাধিক

বিয়েবাড়িতে এয়ারস্ট্রাইক, ভোজ খেতে গিয়ে নিহত কমপক্ষে ১৭

‘ভয় দেখাচ্ছে!’ সাংসদদের ‘বাঁচাতে’ তড়িঘড়ি দিল্লি ছুটলেন মমতা

ঋতব্রতদের হলফনামায় সই করেছে পুলিশ! ফুটেজ প্রকাশ করে দাবি অভিষেকের