ফের অ্যাকশন মুডে ইডি, সাতসকালেই হানা রিষড়ার ফ্ল্যাটে

Share:

নিজস্ব প্রতিনিধি: সাতসকালেই অ্যাকশন মুডে ইডি। দিনের আলো ফুটতেই পৌঁছে যান রিষড়ার এক অ্যাপার্টমেন্টে। দীর্ঘ ক্ষণ ধরেই তদন্ত চালাচ্ছেন আধিকারিকরা। তবে ঠিক কি কারণে এই তদন্তে সেই বিষয়ে এখন কিছু জানা যায় নি।

বৃহস্পতিবার সকালে রিষড়া এনএস রোডের বিদ্যা অ্যাপার্টমেন্টে একটি আবাসনে হানা দেন কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। দুটি গাড়ি করে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার আধিকারিকরা কেন্দ্রীয় বাহিনীর ৬ জওয়ানকে নিয়ে হানা দেয় আবাসনে। আবাসন ঘিরে ফেলে কেন্দ্রীয় বাহিনীর সদস্যরা। স্থানীয় সূত্রে জানা যায় ওই অ্যাপার্টমেন্টের চারতলায় একটি ফ্ল্যাটে তল্লাশি চালাতে ঢোকে আধিকারিকরা। জানা গিয়েছে, ওই ফ্ল্যাটটি যুগল মাথিয়া নামে এক ব্যক্তির। তিনি পরিবার নিয়ে সেখানেই থাকেন। সকাল ১১টা নাগাদ তল্লাশি শুরু হয়। শেষ পাওয়া খবর অনুযায়ী, তল্লাশি এখনও চলছে।

উল্লেখ্য এই রাজ্যে নিয়োগ দুর্নীতি থেকে গরু পাচার, কয়লা কাণ্ড থেকে রেশন দুর্নীতি, সব মামলারই তদন্ত করছে ইডি। রাজ্যের বিভিন্ন প্রান্তে তল্লাশি চালাচ্ছে তারা। কোন সূত্র পেলেই অ্যাকশন মুডে বেরিয়ে পড়ছেন আধিকারিকরা। তবে এই রিষড়ার আবাসনে ঠিক কোন মামলায় কোন সূত্রের নিরিক্ষে তদন্ত চালাচ্ছেন আধিকারিকরা, তা এখনও জানা যায়নি।  

বিবাহিত বন্ধুর সঙ্গে ঘুরতে গিয়ে গণধর্ষণের শিকার মহিলা! নেপথ্যে বন্ধুর স্ত্রী

কাজের সূত্রে বালিতে গিয়েই বিপত্তি, হাসপাতালে ভর্তি নুসরত ভারুচা

লক্ষ্মীবারের বারবেলায় ৯০০ পয়েন্ট পড়ল সেনসেক্স, কর্পূরের মতো উবে গেল ৮ লক্ষ কোটি টাকা

পুরভোটে ইভিএম সঙ্কট! ফের কলকাতা হাইকোর্টের দ্বারস্থ রাজ্য নির্বাচন কমিশন

কাঁটাতার টপকে বাংলাদেশ ফেরার চেষ্টা, বিএসএফের হাতে গ্রেফতার যুবক

‘দেখতে দেখতে ৫ বছর’, প্রেমবার্ষিকীতে সাবাকে নিয়ে কী পোস্ট করলেন হৃতিক?

‘এক ঘন্টার জন্য রেট কত?’ ভাইরাল হতেই অশ্লীল মেসেজের বন্যা, বিস্ফোরক দাবি অভিনেত্রীর

বেদ-উপনিষদের পাঠ থেকে কম্পিউটার শিক্ষা! নবদ্বীপের এই গুরুকুলে সবই বিনামূল্যে

এশিয়াডে শ্রীলঙ্কাকে হেলায় হারাল ভারত, শ্রেয়সদের সোনা জয়ের পথে কাঁটা পাকিস্তান

সাহসী ভারতীয় পাইলট স্মিত মচ্ছরের পরিবারকে ফোন প্রধানমন্ত্রী মোদির, কি কথা হল?

এবার পুজোয় পকেট হবে ফাঁকা? এক ধাক্কায় বাড়ল রান্নার গ্যাসের দাম, কলকাতায় কত?

মমতাপন্থী সাংসদ মহুয়ার বিরুদ্ধে আপাতত কড়া পদক্ষেপ নয়, নির্দেশ হাইকোর্টের

জ্ঞানেশের পর সীমা খান্নার বিরুদ্ধে অভিযোগ দায়ের মমতাপন্থী সাংসদ মহুয়ার