হুগলির যুবনেতা কুন্তল ঘোষের ফ্ল্যাটে ইডির হানা

শুক্রবার সাত সকালে হুগলির যুবনেতার বাড়িতে হানা দেয় তদন্তকারীরা।

Share:

নিজস্ব প্রতিনিধি: তৃণমূল কংগ্রেসের (TMC) যুবনেতা কুন্তল ঘোষের (Kuntal Ghosh) ফ্ল্যাটে হানা দিল কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ED)। শুক্রবার সাত সকালে হুগলির যুবনেতার বাড়িতে হানা দেয় তদন্তকারীরা। নিউটাউনের চিনার পার্ক এলাকায় তাঁর দুটি ফ্ল্যাটে তল্লাশি চালাচ্ছেন গোয়েন্দারা।

শিক্ষক নিয়োগ দুর্নীতি মামলায় কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা সিবিআই হুগলির যুবনেতা কুন্তল ঘোষকে তিন বার জিজ্ঞাসাবাদ করেছে। সিবিআইয়ের সেই জিজ্ঞাসাবাদের পর এবার এনফোর্সমেন্ট ডিরেক্টরেট হানা দিল তাঁর বাড়িতে। নিউটাউনের চিনার পার্ক এলাকায় বিলাস বহুল আবাসনে জোড়া ফ্ল্যাট রয়েছে তৃণমূল নেতার। শুক্রবার সকালে ইডির আধিকারিকরা দুটি দলে ভাগ হয়ে সেই ফ্ল্যাটগুলিতে তল্লাশি চালাচ্ছেন।

উল্লেখ্য শিক্ষক নিয়োগ দুর্নীতিতে অভিযুক্ত তাপস মণ্ডল গোয়েন্দাদের জেরার মুখে কুন্তলের বিরুদ্ধে টাকা নেওয়ার অভিযোগ করেছেন। তাপস মণ্ডল প্রাথমিক শিক্ষা পর্ষদের অপসারিত সভাপতি মানিক ভট্টাচার্যের ‘ঘনিষ্ঠ’ বলে পরিচিত। সিবিআইয়ের তদন্তকারীদের দাবি, তাপস মণ্ডল জিজ্ঞাসাবাদে জানিয়েছেন যে, বেআইনিভাবে শিক্ষক নিয়োগের জন্য ১৯ কোটি টাকা হুগলির যুব তৃণমূল নেতা কুন্তলের কাছে পৌঁছেছে। তাপস মণ্ডল আরও দাবি করেছিল, মোট ২৬০০ চাকরিপ্রার্থীর কাছ থেকে ৫০ হাজার টাকা করে নিয়েছেন কুন্তল।

বৃহস্পতিবার তৃতীয়বারের জন্য কুন্তল ঘোষকে জিজ্ঞাসাবাদ করে সিবিআই। এদিন সিবিআই দফতর নিজাম প্যালেসে বেশ কিছুক্ষণ ধরে তাঁকে জেরা করেন তদন্তকারীরা। নিজাম প্যালেস থেকে বেরিয়ে তিনি বলেন, ‘নথি চেয়েছিল, দিতে এসেছিলাম। সব অভিযোগ অমূলক, আমার বিরুদ্ধে ভিত্তিহীন অভিযোগ করা হচ্ছে।’ তিনি জানান, তাপসের সঙ্গে তাঁর পরিচয় ২০১৭ সালে। সম্পর্কও ভাল। তাঁর দাবি, তদন্তের স্বার্থে সহযোগিতা করছেন তিনি, তাঁকে ডাকা হয়নি।

২৪ ঘণ্টায় বিএসএফ-এর দশটি পুশব্যাক রুখে দেওয়ার দাবি বিজিবি’র

‘এবার থেকে ভয়মুক্ত পরিবেশে কাজ করবেন’, প্রযোজকদের আশ্বাস পাপিয়া অধিকারীর

সরকারি দফতরে আচমকা হাজির বিধায়ক, গিয়ে যা দেখলেন….

আদালতের নির্দেশের পরে কলকাতা পুরসভার মাসিক অধিবেশন ডাকলেন মালা রায়

শুধু আমির নন, কিশোর কুমার থেকে সঞ্জয় দত্ত, একাধিকবার বিয়ের পিঁড়িতে বসেছেন

চুপ! পাগলামো চলছেই , নিজেকে এবার জেমস বন্ড সাজিয়ে হাজির করলেন ট্রাম্প

অবসরপ্রাপ্ত কর্মীদের বকেয়া মহার্ঘ ত্রাণ দেওয়ার কাজ শুরু রাজ্য সরকারের

যে দ্বীপে এখন নজর গোটা বিশ্বের, কেন এত গুরুত্বপূর্ণ গ্রেট নিকোবার?

১৬ দিনে শুনানি শেষ, সাত বছরের রামিসার ধর্ষণ-হত্যার মামলার রায় রবিবার

লোকসভায় তৃণমূলের দলনেতার পদ থেকে অভিষেককে হটানোর উদ্যোগ শুরু

পদত্যাগ করলেন বিধাননগর পুরসভার মেয়র কৃষ্ণা চক্রবর্তী

মজুত করা সরকারি ত্রাণ সামগ্রী উদ্ধার, অভিযুক্ত তৃণমূল পঞ্চায়েত সদস্য

গাজায় ইজরায়েলি বিমান হামলায় চার শিশু সহ নিহত ৯

তৃণমূলের বিদ্রোহী শিবিরে তিনি? মুখ খুলে হইচই বাঁধিয়ে দিলেন মহুয়া মৈত্র