আবারও তাপস মণ্ডলকে তলব করল ইডি

উল্লেখ্য, গত ২০ অক্টোবর ও ২৩ অক্টোবর ইডি’র তলবে সিজিও কমপ্লেক্সে হাজিরা দিয়েছিলেন তিনি। ফের আগামী ২ নভেম্বর তাঁকে হাজিরা দিতে বলা হয়েছে।

Share:

নিজস্ব প্রতিনিধি: ফের তাপস মণ্ডলকে তলব করল ইডি। এই নিয়ে তৃতীয় বার ইডি (ED) দফতরে হাজিরা দিতে হচ্ছে তাঁকে। উল্লেখ্য, প্রাথমিক শিক্ষা পর্ষদের প্রাক্তন সভাপতি মানিক ভট্টাচার্যের ঘনিষ্ঠ বলেই পরিচিত তাপস মণ্ডল। আগামী ২ নভেম্বর তাঁকে হাজিরা দিতে বলা হয়েছে।  ডিএলএড অফলাইন রেজিস্ট্রেশন নথি এবং আরও বেশ কিছু নথি নিয়ে আসতে বলা হয়েছে।

উল্লেখ্য, গত ২০ অক্টোবর ও ২৩ অক্টোবর ইডি’র তলবে সিজিও কমপ্লেক্সে হাজিরা দিয়েছিলেন তিনি। নিয়োগ দুর্নীতিতে মানিক ভট্টাচার্যের সঙ্গে জড়িয়েছে তাঁর নাম। প্রসঙ্গত, সম্প্রতি তাপস মণ্ডলের মহিষবাথানের টিচার্স ট্রেনিং সেন্টারে হানা দিয়ে এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের আধিকারিকরা তল্লাশি চালান। তল্লাশি চালানো হয় তাপসের বাড়িতেও। বাড়ি ও অফিসে তল্লাশি চালিয়ে একাধিক গুরুত্বপূর্ণ নথি উদ্ধার করেছেন তদন্তকারীরা। বাজেয়াপ্ত করা হয়েছে দু’টি মোবাইল ফোন, হার্ড ডিস্ক, ২টি পেন ড্রাইভ। উদ্ধার হয়েছে একাধিক গুরুত্বপূর্ণ নথি ও জমির দলিল। বাজেয়াপ্ত করা হার্ড ডিস্ক পরীক্ষার জন্য ফরেন্সিক বিভাগে পাঠিয়েছিলেন গোয়েন্দারা।

উল্লেখ্য, গত ২০ অক্টোবর সকাল ১১টা ৪০ মিনিট নাগাদ সল্টলেকের সিজিও কমপ্লেক্সে হাজিরা দিয়েছিলেন তাপস। অসুস্থতার কথা জানিয়ে ওই দিন ইডির  গোয়েন্দাদের জিজ্ঞাসাবাদের মুখোমুখি হতে পারবেন না বলে আগে জানিয়েছিলেন মানিক-ঘনিষ্ঠ তাপস। কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা এনফোর্সমেন্ট ডিরেক্টরেটকে গত ১৯ অক্টোবর মেল পাঠিয়েছিলেন তাপস। কিন্তু তাঁকে অতিরিক্ত সময় দেওয়া হয়নি ইডির তরফে। এরপর প্রথমবার নির্ধারিত দিনে সিজিও কমপ্লেক্সে হাজিরা দিয়েছিলেন তিনি। তারপর ফের গত ২৩ অক্টোবর হাজিরা দিয়েছিলেন তিনি। আবার হাজিরার জন্য ডাক পড়ল তাঁর।

দাম্পত্য মানে কী শুধুই শারীরিক চাহিদা পূরণ নাকি অন্য কিছু?

সঙ্গীকে মিলনের জন্য আকৃষ্ট করতে বদলে নেয় গায়ের রং! সুন্দরবনেই রয়েছে অদ্ভূত মাছ

‘অভিষেকের ভিডিও এআই দিয়ে তৈরি,’ এফআইআর দায়ের করে বলল কালনা থানার পুলিশ

জানেন সপ্তাহের কোন কোন দিন চুলে শ্যাম্পু করলে রুষ্ট হন মা লক্ষ্মী

১৩ ডিসেম্বর থেকে বক্রী হবে বৃহস্পতি, সমস্যায় পড়বেন ৩ রাশির জাতকরা

‘দলকে এড়িয়ে অনৈতিক কাজ করলেই কড়া ব্যবস্থা,’ নেতা-কর্মীদের হুঁশিয়ারি শমীকের

শীতের মরশুমে ঝটপট বানিয়ে নিন সুস্বাদু সুজির চিতই পিঠে

‘বাবাসাহেব আম্বেদকরের গণতন্ত্রকে খুন করছে বিজেপি’, তোপ রাহুলের

অগ্নিগর্ভ বাংলাদেশ থেকে মুখে ফেরাচ্ছে Zara, H&M! বাতিল ২,৩৬০ কোটি টাকার পোশাকের বরাত

‘মহিলা সংরক্ষণ বিলের পক্ষেই ভোট দেবেন শতাব্দী রায়রা,’ জানালেন শুভেন্দু

আফগানিস্তানে স্কুলের কাছে বিস্ফোরণে ছিন্নভিন্ন হয়ে নিহত ৬ পড়ুয়া, আহত শতাধিক

বিয়েবাড়িতে এয়ারস্ট্রাইক, ভোজ খেতে গিয়ে নিহত কমপক্ষে ১৭

‘ভয় দেখাচ্ছে!’ সাংসদদের ‘বাঁচাতে’ তড়িঘড়ি দিল্লি ছুটলেন মমতা

ঋতব্রতদের হলফনামায় সই করেছে পুলিশ! ফুটেজ প্রকাশ করে দাবি অভিষেকের