এগরার চোরপালিয়া সমবায় সমিতির নির্বাচনে তৃণমূলের বিপুল জয়, শুভেন্দুর গড়ে ধরাশায়ী বিজেপি

Share:

নিজস্ব প্রতিনিধি, এগরা: পূর্ব মেদিনীপুরের এগরার চোর পালিয়া সমবায় সমিতি নির্বাচনে তৃণমূলের বিপুল জয়। গ্রাম পঞ্চায়েত বিজেপির দখলে থাকলেও শুভেন্দুর গড়ে হার এই বড় মাপের সমবায় সমিতিতে গেরুয়া শিবিরের।পূর্ব মেদিনীপুরের এগরার চোর পালিয়া সমবায় সমিতি (Egra Chorpalia Samabay Samiti)নির্বাচনে বিপুল জয় অর্জন করল তৃণমূল কংগ্রেস। মোট ৬৭টি আসনের মধ্যে তৃণমূল একাই জয়লাভ করেছে ৬৫টি আসনে, বিজেপি পেয়েছে মাত্র ২টি আসন। নির্বাচনের ফল প্রকাশের পর সবুজ আবির মেখে বিজয় উৎসবে মেতে ওঠেন তৃণমূল কর্মী-সমর্থকেরা।রবিবার সকাল থেকেই টানটান উত্তেজনার মধ্যে দিয়ে পরিচালন কমিটির ভোটগ্রহণ শুরু হয়। রবিবার বিকেল নাগাদ ভোট গণনার পর স্পষ্ট হয়ে যায় তৃণমূলের একচ্ছত্র দখল।

এই নির্বাচনে বাম ও বিজেপি একজোট হয়ে লড়াইয়ের কথা উঠলেও, জনসমর্থনের অভাবে তারা ধোপে টিকতে পারেনি। যদিও সিপিআইএমের জেলা নেতা ঝাড়েশ্বর বেরা জানিয়েছেন, জোটের অভিযোগ ঠিক নয়, তৃণমূল সন্ত্রাস করেছে, জিততে পারবে না ভেবে ভোট লুট করে জয় লাভ করেছে।এলাকার বিধায়ক ও বিশিষ্ট সমবায়ী নেতা তরুণ কুমার মাইতি জানান, “সারা বছর তৃণমূল মানুষের পাশে থাকে। বিজেপির সন্ত্রাস ও অন্যায় কাজে মানুষ বিরক্ত। তাই মানুষ এবার উন্নয়নকেই বেছে নিয়েছে।”বিশেষভাবে নজর কেড়েছে জুমকি গ্রাম পঞ্চায়েতের ফলাফল।

এই অঞ্চলটি বিজেপির দখলে থাকলেও, সেখান থেকেও ব্যাপক ভোটে তৃণমূল সমর্থিত প্রার্থীরা জয় পান।অন্যদিকে বিজেপি নেতা অরূপ দাস কুমার দাস বলেন, “মানুষ চায় না তৃণমূল কংগ্রেসের প্রতিনিধিরা আর্থিক প্রতিষ্ঠানে আসুক। চুরি-দুর্নীতিতে ভরা তৃণমূলের নেতারা হুমকি ও ভোট লুটের মাধ্যমে এই জয় ছিনিয়ে নিয়েছে।”

বিয়েবাড়িতে এয়ারস্ট্রাইক, ভোজ খেতে গিয়ে নিহত কমপক্ষে ১৭

‘ভয় দেখাচ্ছে!’ সাংসদদের ‘বাঁচাতে’ তড়িঘড়ি দিল্লি ছুটলেন মমতা

অগ্নিগর্ভ বাংলাদেশ থেকে মুখে ফেরাচ্ছে Zara, H&M! বাতিল ২,৩৬০ কোটি টাকার পোশাকের বরাত

ঋতব্রতদের হলফনামায় সই করেছে পুলিশ! ফুটেজ প্রকাশ করে দাবি অভিষেকের

‘Daddy Cool’ গানে করিনার সঙ্গে ৮৬ লক্ষ টাকার হীরের নেকলেস পরে নাচলেন শাহরুখ

শেখ হাসিনার সরকার বনাম পরিবর্তনের পরের বাংলাদেশ, কী পেল মানুষ?

ভোরে বিএনপি সাংসদের বাড়িতে পেট্রোল বোমা ছুড়ল দুষ্কৃতীরা! আতঙ্ক বাংলাদেশে

কল্যাণী এক্সপ্রেসওয়েতে ফের দুর্ঘটনা, ইট বোঝাই লরি উল্টে মৃত্যু হল যুবকের

‘মহিলা সংরক্ষণ বিলের পক্ষেই ভোট দেবেন শতাব্দী রায়রা,’ জানালেন শুভেন্দু

আফগানিস্তানে স্কুলের কাছে বিস্ফোরণে ছিন্নভিন্ন হয়ে নিহত ৬ পড়ুয়া, আহত শতাধিক

‘নারীদের দেওয়া প্রতিশ্রুতি পূরণ করব’, মহিলা সংরক্ষণ বিল নিয়ে ফের বার্তা মোদির

‘পুলিশ প্রয়োজনে এনকাউন্টার করতেই পারে,’ দাবি দিলীপ ঘোষের

২৪ ক্যারেটের দাম বাড়লেও অনেকটা সস্তা হল ২২ ক্যারেট সোনা, জানুন কলকাতায় আজকের দর

বেন স্টোকসের রেকর্ড ভাঙলেন ঋষভ পন্থ, WTC-তে গড়লেন নতুন নজির