রোগী দেখতে অস্বীকার করায় হাতাহাতি চিকিৎসক ও কাউন্সিলরের মধ্যে, উত্তপ্ত এগরা

Share:

নিজস্ব প্রতিনিধি ,এগরা:পূর্ব মেদিনীপুর জেলারএগরা পুরসভার ৮ নম্বর ওয়ার্ডে চিকিৎসক তপেন্দু মান্নার প্রাইভেট চেম্বারে তাঁর সাথে কাউন্সিলরের পরিবারের মধ্যে মারামারির ঘটনাকে কেন্দ্র করে এলাকায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে। এই ঘটনায় অভিযোগ ও পাল্টা অভিযোগে উত্তপ্ত হয়ে ওঠে এগরা এলাকা।স্থানীয় সূত্রে জানা গেছে, সোমবার সন্ধ্যায় এগরা পৌরসভার ৮ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর দেবদুর্লভ মাইতির(Councillor Devdurlav Maity)  স্ত্রী ও শাশুড়ি চিকিৎসা করাতে চিকিৎসক তপেন্দু মান্নার(Dr.Tapendu Maity) প্রাইভেট চেম্বারে যান। পরিবারের সদস্যদের অভিযোগ, অসুস্থতার কারণে তাঁরা চিকিৎসককে দ্রুত রোগী দেখার অনুরোধ জানান। এই অনুরোধকে কেন্দ্র করে ওই চিকিৎসকের সহযোগী কম্পাউন্ডারের সঙ্গে তাঁদের কথা কাটাকাটি শুরু হয়।

পরিস্থিতি খারাপ হতে থাকলে খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছান কাউন্সিলর দেবদুর্লভ মাইতি। সূত্রের খবর, এরপরই উভয় পক্ষের মধ্যে বচসা শুরু হয় এবং তা দ্রুত হাতাহাতি ও মারামারিতে রূপ নেয়। কাউন্সিলরের পরিবারের লোকজনের অভিযোগ, ওই চিকিৎসক মহিলাদের সঙ্গে অভব্য আচরণ করেছেন এবং কাউন্সিলরকেও মারধর করেছেন। অন্যদিকে, ঘটনাকে কেন্দ্র করে স্থানীয় বাসিন্দাদের মধ্যেও ক্ষোভ তৈরি হয় এবং তাঁরা বিক্ষোভ দেখাতে শুরু করেন।

যদিও এই বিষয়ে চিকিৎসকের পক্ষ থেকে কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি।ঘটনার খবর পাওয়ার পরেই দ্রুত ঘটনাস্থলে পৌঁছায় এগরা থানার (Egra P.S.)পুলিশ। পুলিশের হস্তক্ষেপে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে। তবে এই ঘটনাকে কেন্দ্র করে এলাকায় ব্যাপক চাঞ্চল্য সৃষ্টি হয়েছে। উভয়পক্ষ পুলিশের কাছে অভিযোগ দায়ের করেছে। পুলিশ ঘটনার সময় সিসিটিভি (CCTV) ফুটেজ খতিয়ে দেখছে।

বাদ পড়েছিলেন বিশ্বকাপ থেকে, মাত্র ৩৮ বছরেই না ফেরার দেশে  ডাচ রেফারি

নবান্নে ইন্ডিয়ান অয়েলের শীর্ষকর্তাদের সঙ্গে বৈঠক মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর

প্রয়াত কিংবদন্তি সুরকার প্যায়ারেলালের স্ত্রী সুনীলা শর্মা, শোকের ছায়া বলিউডে

‘হরমুজ ব্যবহারকারী জাহাজ থেকে ২০ শতাংশ কর আদায় করবে আমেরিকা’, ঘোষণা ট্রাম্পের

বাংলাদেশে ভয়াবহ বন্যা-ভূমিধসে ৫৪ জনের প্রাণহানি, ক্ষতিগ্রস্ত ৬ লাখের বেশি

তিন দিন পর বাগজোলা খালে ভেসে উঠল কেষ্টপুরের নিখোঁজ ইঞ্জিনিয়ারের দেহ

ভারতের বিরুদ্ধে প্রথম ওয়ানডের ২৪ ঘণ্টা আগেই ১১ জনের নাম জানিয়ে দিল ইংল্যান্ড

IB অফিসার অঙ্কিত শর্মার হত্যাকাণ্ডে দোষী সাব্যস্ত প্রাক্তন আপ নেতা তাহির হুসেন

ইরানের যোদ্ধাবাহিনী আইআরজিসিকে ‘সন্ত্রাসী সংগঠন’ ঘোষণা ব্রিটেনের

ক্রিকেটের মক্কা লর্ডসে ইংল্যান্ডকে দুরমুশ করে ইতিহাস গড়লেন স্মৃতি মন্ধানারা

পেটে টান পড়বে? জুনে খাদ্যের মূল্যস্ফীতি বেড়ে ৫.৩২ শতাংশ

মঙ্গলবার আষাঢ় অমাবস্যা, জানুন পুজোর নিয়ম ও পিতৃদোষ মুক্তির উপায়

সপ্তাহে ৯৬ ঘন্টা কাজের জায়গায়! সরকারি চিকিৎসকদের ‘ডিউটি’ নিয়ে ব্যাখ্যা স্বাস্থ্যমন্ত্রীর

যৌন হেনস্থার অভিযোগে গ্রেফতার শ্রাবন্তী চট্টোপাধ্যায়ের ম্যানেজার, কী জানালেন নায়িকা?