আকাশজুড়ে মেঘ করেছে, আশির্বাদ নামবে ঝেঁপে

আবহাওয়া দফতরও বলছে, সভা চলাকালীন সময়েই ঝেঁপে নামবে আশির্বাদ, মানে বৃষ্টি। সকলের অপেক্ষা কখন ঝরে পড়বে আশির্বাদ।

Share:

নিজস্ব প্রতিনিধি: মেঘে ঢাকা আকাশ। মেঘে ঢাকা একুশে জুলাই(Ekushe July)। সকলের অপেক্ষা কখন ঝরে পড়বে আশির্বাদ(Bless)। আবহাওয়া দফতরও বলছে, সভা চলাকালীন সময়েই ঝেঁপে নামবে আশির্বাদ, মানে বৃষ্টি(Rain)। তৃণমূলের জন্মের পরে এমন কোনও একুশে জুলাই যায়নি, যেদিন আকাশ থেকে বৃষ্টি নামেনি। সেই বৃষ্টি তৃণমূলের(TMC) কাছে আশির্বাদ। সেই আশির্বাদে চাঙ্গা হয় জোড়াফুল শিবির। চাঙ্গা হয় আগামীর যুদ্ধের জন্য। চাঙ্গা হয় বাংলাকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য। এবার তাঁরা আরও চাঙ্গা হতে চান দেশকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য। দেশে পরিবর্তন আনার শপথ নেবেন তাঁরা এদিনের আশির্বাদে ভিজে। শুধু তাঁরা একাই ভিজবেন না। একুশের সভায় আসা জননেত্রী বাংলার অগ্নিকন্যা মমতা বন্দ্যোপাধ্যায়ও(Mamata Banerjee) ভিজবেন। মাথা পেতে আশির্বাদ নেবেন তারুণ্যের প্রতীক অভিষেক বন্দ্যোপাধ্যায়(Abhishek Banerjee) সহ তৃণমূলের সকল নেতাকর্মী ও জনপ্রতিনিধিরা।

আরও পড়ুন মমতার বাড়ির সামনে থেকে গ্রেফতার অস্ত্র সমেত ১ ব্যক্তি

এদিন আলিপুর আবহাওয়া দফতর জানিয়েছে মৌসুমী অক্ষরেখা এবং নিম্নচাপের কারণে শুক্রবার হালকা থেকে মাঝারি বৃষ্টিতে ভিজতে পারে কলকাতা-সহ দক্ষিণবঙ্গের জেলাগুলি। তবে ভারী বৃষ্টির সম্ভাবনা নেই বলে জানিয়েছে হাওয়া অফিস। শুক্রবার কলকাতায় সর্বোচ্চ এবং সর্বনিম্ন তাপমাত্রা থাকতে পারে যথাক্রমে ৩৩ এবং ২৮ ডিগ্রির কাছাকাছি। আলিপুর আবহাওয়া দফতরের শুক্রবার সকালের পূর্বাভাস অনুযায়ী, উত্তর-পশ্চিম বঙ্গোপসাগর থেকে পূর্ব-মধ্য বঙ্গোপসাগর পর্যন্ত একটি অক্ষরেখা বিস্তৃত রয়েছে। পাশাপাশি উত্তর-পশ্চিম বঙ্গোপসাগরে ওড়িশা সংলগ্ন উপকূলে একটি নিম্নচাপ রয়েছে। এর প্রভাবে দক্ষিণবঙ্গের সব জেলাতে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে উত্তরবঙ্গেও। এদিন সকাল থেকেই দক্ষিণ ২৪ পরগনার উপকূল এলাকাগুলিতে আংশিক মেঘলা আকাশ। কোথাও কোথাও হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত শুরু হয়েছে। কিন্তু বৃষ্টিকে উপেক্ষা করে কলকাতার পথে তৃণমূল কর্মীরা।

মমতার পুরনো নিরাপত্তারক্ষীদের সরিয়ে দেওয়ার অভিযোগ, চাঞ্চল্য কালীঘাটে

ডোমজুড়ে তৃণমূলের দলীয় অফিসে আগুন ধরাল জনতা

এক ম্যাচ বাকি থাকতেই আফগানদের বিরুদ্ধে সিরিজ জয় শুভমনদের

রেল হকারদের এখনই উচ্ছেদ করতে পারবে না, বিকল্প জায়গার বিষয় বিবেচনার নির্দেশ হাইকোর্টের

‘মোদির ভারতে হামলা হলে পাশে দাঁড়াবে আমেরিকা’, অভয়বাণী ট্রাম্পের

গ্রেফতার হচ্ছেন অভিষেক? রক্ষাকবচ তুলে নিল মধ্যপ্রদেশ হাইকোর্ট

লোকসভায় তৃণমূলের ভবিষ্যৎ কী? অভিষেককে জরুরি তলব স্পিকারের

‘পুলিশকর্মীদের আক্রান্ত হয়ে হাসপাতালে যেতে হবে না’, আশ্বাস শুভেন্দুর

আফগানদের বধ করে ত্রিদেশীয় সিরিজের ফাইনালে পৌঁছলেন তিলক বর্মারা

‘বিচারপতিদের দাঁড় করিয়ে গুলি মারতে হবে’, ফেসবুকে বিস্ফোরক হুমকি যুবকের

শত্রুদের ঘুম কেড়ে নৌসেনার ভান্ডারে যুক্ত হচ্ছে আরও তিন যুদ্ধজাহাজ

রাজ্যে জয়েন্টের ফল প্রকাশ নিয়ে দিনক্ষণ ঘোষণা বোর্ডের

পুরুষ লক্ষ্মীর খোঁজ পাওয়া গেল উলুবেড়িয়ায়‌, ৩ বছর ধরে পাচ্ছিলেন টাকা

বিরোধী দলনেতা বাছাই নিয়ে স্পিকারকে প্রশ্নবাণ বিচারপতির