‘নির্বাচিত সরকার ক্রীতদাস নয়’, হুঙ্কার মুখ্যমন্ত্রীর

Share:

নিজস্ব প্রতিনিধি, দিঘা : নির্বাচিত সরকার ক্রীতদাস নয়। এখন দেশ চালাচ্ছেন অমিত শাহ। দিঘা থেকে স্বরাষ্ট্রমন্ত্রীকে ফের নিশানা করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্য়ায়। এর আগেও তিনি বলেছিলেন, প্রধানমন্ত্রী দেশ বিদেশে ঘুরে বেড়াচ্ছেন, অমিত শাহই দেশ চালান। এবার ফের কটাক্ষ করেছেন। ভোটার লিস্টের ডিক্লারেশন ফর্ম নিয়ে চিঠি পাঠিয়েছে নির্বাচন কমিশন। তারপরেই সাংবাদিক সম্মেলন করলেন মুখ্যমন্ত্রী।

তিনি বলেছেন, রিভিউ-র নাম করে ভোটর লিস্ট থেকে নাম বাতিলের চেষ্টা চলছে। নির্বাচিত সরকার ক্রীতদাস নয়। সব তথ্য় দিতে বাধ্য নয়। কমিশন সবাইকে ক্রীতদাস ভেবে এই সকল কাজ করছে। দেশজুড়ে ভয়ঙ্কর খেলা চলছে। বাংলাকে সব সময়ের মতো টার্গেট করা হচ্ছে। বাংলায় কথা বললেই বাংলাদেশি বলে দাগিয়ে দেওয়া হচ্ছে। বাংলার পরিযায়ীদের টার্গেট করছে বিজেপি।ওড়িশার ১০০জনকে আটকে রাখা হয়েছে। ডিটেনশন ক্যাম্পে রয়েচেন তাঁরা।  বালেশ্বরে ১৭জনকে থানায় নিয়ে যাওয়া হয়েছে। মুখ্য়সচিবের সঙ্গে বিষয়টি নিয়ে কথা হয়েছে। বিজেপি চায় না সকলে ভোট দিক। বহিরাগতদের ঢোকানোর চেষ্টা চলছে। ভারতীয় গণতন্ত্রে এই ধরনের ঘটনা ঘটতে পারে না। সাধারণ মানুষের অস্তিত্ব কেড়ে নেওয়ার চেষ্টা চলছে।

রথযাত্রা উপলক্ষ্যে দিঘায় রয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্য়োপাধ্যায়। বৃহস্পতিবার রথ যাত্রার আগের দিন বৈঠকে বসেছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। দিঘার রথ যাত্রার তদারকিতে রয়েছেন পাঁচমন্ত্রী। এই ৫ মন্ত্রীকে নিয়ে বৈঠকে বসেছেন তিনি। মুখ্যমন্ত্রীর নেতৃত্বে ক্রাউড ম্যানেজমেন্ট মিটিং হয়েছে। গোটা ব্যবস্থাপনা ও ভিড় নিয়ন্ত্রণ নিয়ে প্রস্তুতি বৈঠক করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তারপরেই চিঠি হাতে পেয়ে কমিশনের বিরুদ্ধে ক্ষোভ উগড়ে দিয়েছেন তিনি।

গীতার পর নেতাজি ইন্ডোরে ১০ লক্ষ কণ্ঠে হনুমান চালিশা পাঠ, উপস্থিত থাকবেন মুখ্যমন্ত্রী

সপ্তম দিনেও থামছে না গতি, আয়ের নিরিখে ৯০০ কোটির গণ্ডি টপকাল ‘রামায়ণ’

আফ্রিকা যাত্রা ঠেকাতে কলকাতা-মুম্বইগামী বিমান হাইজ্যাকের হুমকি, গ্রেফতার প্রৌঢ়

দিল্লির অধিনায়কত্ব ছাড়তে চান অক্ষর! নতুন অধিনায়ক হবেন কে?

লাইনে ফাটল, দীর্ঘক্ষণ বন্ধ হাসনাবাদ-শিয়ালদহ শাখায় ট্রেন চলাচল, দুর্ভোগে যাত্রীরা

টেলিভিশনের পর্দায় প্রথম এনেছিলেন রঙের ছোঁয়া, প্রয়াত পরিচালক প্রবীর রায়

জম্মু-কাশ্মীরের জঙ্গলে উদ্ধার নিখোঁজ দুই পুলিশকর্মীর দেহ, জঙ্গি যোগের আশঙ্কা

১৫ বছর ধরে অনুপ্রবেশকারীদের জামাই আদর করেছে তৃণমূল: মুখ্যমন্ত্রী

ফের বৃষ্টি নাকি এবার ব্যাটিং শুরু করবে শীত? জানুন আজ কেমন থাকবে আবহাওয়া

বৃহস্পতি সকালে অভিষেকের ‘দুয়ারে’ পুরসভা, বুলডোজার দিয়ে ভাঙা হল অস্থায়ী ছাউনি

প্রয়াত রাজ্যের প্রাক্তন মন্ত্রী উজ্জ্বল বিশ্বাস

নিউইয়র্কে ভয়াবহ বিপর্যয়! হুড়মুড়িয়ে ভেঙে পড়ল বহুতল, মৃত একাধিক

ভিটামিন ডি-এর অভাবে ভুগছেন? ডায়েটে যোগ করুন এই ৫ খাবার

কেতুর শুভ প্রভাবে ডিসেম্বরেই ফিরছে ভাগ্য, সাফল্যে ভাসবে ৫ রাশি