ফের এক ডজন আইপিএসকে সরিয়ে দিল কমিশন

Share:

নিজস্ব প্রতিনিধি : আবার আইপিএস পদে রদবদল ঘটাল কমিশন। কলকাতা পুলিশের dc dd special বিদিত রাজ ভুন্দেশকে বদলি করা হল ইস্ট ডিভিশনের(East Division) ডিসি পদে। কলকাতা পুলিশের দক্ষিণ পূর্ব ডিভিশনে নতুন ডেপুটি কমিশনার করা হল ব্যারাকপুরের এস এস এফ এর ব্যাটেলিয়ানের কমান্ডেন্ট প্রভীন প্রকাশকে। কলকাতা পুলিশের ফাস্ট ব্যাটেলিয়নের ডেপুটি কমিশনার করা হলো সিআইডির এসএস মিসেস জে মার্সিকে। বিধাননগরের ডিসি ট্রাফিক মাক্বনা মিত কুমার সঞ্জয় কুমারকে বদলি করা হল বিধাননগর ডিভিশনের ডেপুটি কমিশনার পদে। বিধাননগর কমিশনারেটের ট্রাফিকের ডেপুটি কমিশনার পদে আনা হল অরিশ বিতালকে।

হাওড়ার ডিসিডিডিটি কল্যাণ সিংহ রায়কে বদলি করা হল ব্যারাকপুর কমিশনারেটের ডিসিএসবি পদে। চন্দননগর কমিশনারের ডিসি হেডকোয়ার্টার করা হয় ইন্দ্রজিৎ সরকারকে। তিনি এতদিন এস টি এফ এর সুপার পদে ছিলেন রাজ্যের। উত্তরবঙ্গের ssib খন্ডে ওয়ালা উমেশ গণপতকে বদলি করা হয় চন্দননগরের ডেপুটি কমিশনার পদে। শিলিগুড়ি পুলিশ কমিশনারের ডিসি পদে নিয়ে যাওয়া হয় আসানসোলের ডিসিএসবি রানা মুখার্জিকে। কলকাতা পুলিশের সেকেন্ড ব্যাটেলিয়নের ডেপুটি কমিশনার পদে নিয়ে যাওয়া হয় এস এস আই বি দেবাশীষ নন্দীকে। এর পাশাপাশি সুন্দরবনের পুলিশ জেলার অতিরিক্ত পুলিশ সুপার পদে নিয়ে যাওয়া হয় বিধাননগরের অতিরিক্ত ডিসিডিডি চন্দন ঘোষকে। মোট ১২ জন আই পি এস অফিসারকে বুধবার বিকেলে কমিশনের তরফে।

এর আগে বিভিন্ন ইন্সপেক্টর সহ রাজ্য পুলিশের ডিআইজি এবং অন্যান্য আইপিএস অফিসারদের রদবদল ঘটিয়েছিল কমিশন। ভোটের নির্ঘণ্ট ঘোষণার পর কয়েক ঘন্টার ব্যবধানে রাজ্যের মুখ্য সচিব স্বরাষ্ট্র সচিব ও রাজ্য পুলিশের ডিজি এবং কলকাতার পুলিশ কমিশনারকে বদলি করার নির্দেশ জারি করেছিল নির্বাচন কমিশন। একইসঙ্গে বদলি করা হয়েছিল ১২ জেলার পুলিশ সুপারের পাশাপাশি কলকাতা পুলিশের ডিসি সেন্ট্রাল ইন্দিরা মুখোপাধ্যায়কে। ১২ জেলার পুলিশ সুপারের মধ্যে বারাসত পুলিশ জেলা, কোচবিহার, বীরভূম, ইসলামপুর পুলিশ জেলা, হুগলি রুরাল, ডায়মন্ড হারবার পুলিশ জেলা, মুর্শিদাবাদ পুলিশ, বসিরহাট পুলিশ জেলা, মালদহ, পূর্ব মেদিনীপুর ,জঙ্গিপুর এবং পশ্চিম মেদিনীপুরের পুলিশ সুপারকে সরানো হয়েছিল।

পাম অ্যাভিনিউয়ের প্লাস্টিকের গোডাউনে ভয়াবহ আগুন, ঘটনাস্থলে দমকলের ১৪ ইঞ্জিন

১.৭২ ইঞ্চি অ্যামোলেড ডিসপ্লেসহ বাজারে এল Xiaomi Smart Band watch

সকাল থেকেই কলকাতা-সহ দক্ষিণবঙ্গে বৃষ্টি, ঘূর্ণিঝড় আকভানের প্রভাবে কোন জেলায় কতটা দুর্যোগের আশঙ্কা?

আজকের রাশিফল: কর্মক্ষেত্রে তাড়াহুড়ো করে সিদ্ধান্ত নেবেন না, মা লক্ষ্মীর আশীর্বাদ পাবেন কারা?

হার্ট অ্যাটাকের ঝুঁকি কমাতে চান? প্রতিদিন মেনে চলুন এই ৫টি অভ্যাস

বুধের নক্ষত্র পরিবর্তনে ভাগ্যবদল এই ৬ রাশির, ব্যবসায় হবে টাকার বৃষ্টি!

একটি গম গাছেই সাতটি শিষ! পাঁচ রঙের এই শস্যের বিশেষত্ব জানলে অবাক হবেন

শীতের শুষ্কতায় বাড়তে পারে পায়ের সমস্যা ও সুগারের ঝুঁকি

‘আকভানে’র বাঁকেই লুকিয়ে রয়েছে বাংলার বিপদ! পুরীতে ল্যান্ডফলের পূর্বাভাস

‘মমতা সরকার যা যা ছিনিয়ে নিয়েছে, সব ফিরিয়ে দেব,’ আদিবাসীদের প্রতিশ্রুতি শুভেন্দুর

বুধে নিম্নমুখী সেনসেক্স, রেড জোনে থামল শেয়ার বাজার

৭ দিনেই মমতার কাছে জোড়াফুল প্রতীক! অভিষেকের মন্তব্যে বাড়ল জল্পনা

টেস্টে উইকেটরক্ষক হিসেবে বিশ্বরেকর্ড লিটনের

ঘোড়া বা বিলাসবহুল গাড়ি নয়, বুলডোজারে চড়ে বিয়ের আসরে গেলেন বর!