জেলা শাসকের দফতরের আশেপাশে মমতার ছবি ও ব্যানার খুলে রাস্তার ধারে ফেলে দিল কমিশন

Share:

নিজস্ব প্রতিনিধি বারাসত: নির্বাচনী আচরণবিধি চালু হতেই বারাসতের জেলা শাসকের দফতরে সমস্ত রাজনৈতিক ব্যানার ও সরকারি ব্যানার খুলতে শুরু করল কমিশন।যাতে মুখ্যমন্ত্রীর(CM) ছবি রয়েছে সেই সমস্ত ব্যানার খুলে মাটিতে ফেলে দিল কমিশন। সোমবার দুপুর থেকে এই অভিযান শুরু হয়। বারাসত জেলাশাসক দফতরের বাইরে রাস্তার ওপরে থাকা মুখ্যমন্ত্রী ছোট বড় ছবি এবং সরকারি প্রকল্পের ব্যানার খুলে ফেলা হয়। নির্বাচন কমিশনের নির্দেশে সোমবার সকাল থেকেই জেলাশাসকের দফতর চত্বরে যে সমস্ত ব্যানার ও ফেস্টুন লাগানো ছিল তার সমস্ত কিছুই সরিয়ে দেওয়া হয়।

এই কাজে নিযুক্ত থাকা অফিসারদের সংবাদ মাধ্যম প্রশ্ন করলে তারা জানান এখন তারা কারণ নির্দেশ শুনবেন না শুধুমাত্র কমিশনের নির্দেশ ছাড়া। সেখান থেকেই যেরকম নির্দেশ আসবে কর্মীরা সেভাবেই পদক্ষেপ গ্রহণ করবে। একের পর এক  মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের(CM Mamata Banerjee) ছবি ও ব্যানার যেভাবে খুলে রাস্তার ধারে জড়ো করা হয় জেলাশাসক অফিসে বিভিন্ন কাজে আসা সাধারণ মানুষজন তা দেখে অবাক হয়ে যান। এদিকে রবিবার নির্বাচনের দিন ঘোষণার পরেই জেলায় জেলায় শুরু হয়ে গিয়েছে কেন্দ্রীয় বাহিনীর টহল।অভিযোগ উঠেছে মালদা সহ রাজ্যের বিভিন্ন জেলায় কেন্দ্রীয় বাহিনীকে কার্যত বসিয়ে রাখা হয়েছে।

এরপরই সোমবার সকাল থেকে পুরাতন মালদা সহ বিভিন্ন থানা এলাকায় কেন্দ্র বাহিনীর টহল শুরু হয়। মালদা বিধানসভার মঙ্গলবাড়ী, সদরঘাট সদরঘাট, কোর্ট ও স্টেশন এলাকায় এরিয়া ডমিনেশনের এর কাজে কেন্দ্রীয় বাহিনী ও মালদা থানার পুলিশ (Malda P.S.)রাস্তায় নামে । সাধারণ মানুষের সাথে কথা বলেন তারা এবং শান্তিপূর্ণভাবে ভোট করার আশ্বাস দেন। রবিবার বিকেল থেকে মুর্শিদাবাদ জেলায় বহরমপুর শহরের আশেপাশে কেন্দ্রীয় বাহিনী টহল শুরু করে।মুর্শিদাবাদ জেলার রাজনৈতিক ইতিহাস বরাবরই স্পর্শকাতর। গত পঞ্চায়েত নির্বাচনেও জেলার বিভিন্ন প্রান্তে বিক্ষিপ্ত অশান্তির খবর মিলেছিল। সেই অভিজ্ঞতা থেকে শিক্ষা নিয়ে এবার বিধানসভা নির্বাচনে কোনো ঝুঁকি নিতে নারাজ কমিশন। তাই ভোট ঘোষণার কয়েক ঘণ্টার মধ্যেই স্পর্শকাতর এলাকাগুলোতে বাহিনীর উপস্থিতি বুঝিয়ে দেওয়ার রণকৌশল নিয়েছে প্রশাসন।

গ্রামের প্রত্যন্ত এলাকা থেকে শুরু করে বহরমপুর শহরের রাস্তায় ভারী বুটের শব্দ শুরু হয়ে গিয়েছে। স্থানীয় পুলিশকে সঙ্গে নিয়ে স্পর্শকাতর এলাকা গুলিতে কেন্দ্রীয় বাহিনী নজরদারি শুরু করে দিয়েছে। সোমবার থেকে নিয়ম মেনে দুবেলা এই টহলদারি স্পর্শকাতর সবকটি এলাকায় জোরদার চালানো হবে বলে জেলা পুলিশ সূত্রে জানা গিয়েছে। শুধু তাই নয় এর পাশাপাশি জেলা জুড়ে রাতে রাজ্য সড়ক সহ বিভিন্ন গুরুত্বপূর্ণ ক্রসিংগুলিতে নাকা চেকিং আরো জোরদার করবে পুলিশ। বেআইনি অস্ত্রপাচার, মাদক পাচার, জাল নোটের কারবার রোখার পাশাপাশি নির্বাচনে যাতে অশান্ত পরিবেশ সৃষ্টি না হয় তার জন্য চলন্ত যানবাহনে তল্লাশি চালাবে কেন্দ্রীয় বাহিনী ও জেলা পুলিশ যৌথভাবে।

লিগ্যাল এইডের দ্বারস্থ হয়ে সাত মাসের সন্তানকে ফিরে পেল ১৩ বছরের মা

দীর্ঘদিন ডায়াবেটিসের সমস্যায় ভুগছেন? এই অভ্যাসেই হবে মুশকিল আসান

বাড়িতে থাকা কয়েকটি উপকরণ দিয়ে বানান অ্যান্টি-এজিং কোলাজেন জেল, দুর্দান্ত ফল পাবেন

‘পড়ুয়া ও আমজনতাকে হয়রানি করা বন্ধ না হলে ফের আন্দোলন’, হুঁশিয়ারি অভিজি‍ৎ দীপকে’র

৫০ পার হলেও কমবে না গ্ল্যামার, এই ৫ সহজ অভ্যাসে বজায় থাকবে তারুণ্য

নেশামুক্তি কেন্দ্রে তরুণীকে ঘুমের ওষুধ খাইয়ে গণধর্ষণের অভিযোগ, গ্রেফতার কর্ণধার

ভর সন্ধ্যায় মর্মান্তিক দুর্ঘটনা! বাইককে বাঁচাতে গিয়ে উল্টে গেল অটো, নিহত চালক

আচমকাই ইস্তফা দিলেন ভারতীয় ক্রিকেট দলের সহকারী কোচ

‘পড়ুয়ারা কি সন্ত্রাসী’, নিট আন্দোলনকারীদের বিরুদ্ধে পেলেট গান ব্যবহার নিয়ে ক্ষোভ উগরে দিলেন প্রিয়াঙ্কা

যন্তরমন্তরে ‘আরশোলা’দের আন্দোলনে সামিল হওয়ার মূল্য? চাকরি গেল সহকারী অধ্যাপকের

কাটমানি- সিন্ডিকেট রোধে রাজ্যে চালু ৪টি টোল-ফ্রি নম্বর, বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর

তাজমহলে বিদেশি পর্যটকের ওপর বাঁদরের হামলা, এক ঘণ্টা অপেক্ষাতেও মিলল না অ্যাম্বুলান্স

কলকাতায় বাংলাদেশ দূতাবাসের প্রেস সচিবের দায়িত্বে বিএনপিপন্থী মহিলা সাংবাদিক

ছেলে-বাবার মৃত্যু একই হাসপাতালে, প্রয়াত দেব আনন্দ-পুত্র সুনীল