এই মুহূর্তে




বাড়ি বাড়ি গিয়ে ফর্ম না দেওয়ার অপরাধে ৮ BLO-কে শোকজ, অভিযোগ জানতে হেল্পলাইন চালু কমিশনের

নিজস্ব প্রতিনিধি: ভোটার তালিকা য়ে নিবিড় সংশোধনের জন্য ৪ নভেম্বর থেকে বাড়ি বাড়িতে ফর্ম বিলি প্রক্রিয়া শুরু হয়েছে। বাড়ি বাড়ি গিয়ে BLO রা ফর্ম বিলি করছেন। কিন্তু বেশ কয়েকজন বিএল ওদের বিরুদ্ধে অভিযোগ আসে অনিয়মের। সেই অভিযোগের ভিত্তিতে কড়া পদক্ষেপ গ্রহণ করল নির্বাচন কমিশন। শনিবার ৮ জন BLO কে শোকজ করে কমিশন। শুধু তাই নয়, পাঁচজন বি এল এর বিরুদ্ধে এফআইআর দায়ের করা হচ্ছে বলেও জানায় কমিশন। একই সঙ্গে নির্বাচন কমিশন সূত্রে জানা গিয়েছে বিএলওরা যদি ইচ্ছাকৃতভাবে ফর্ম নষ্ট করেন বা রাজনৈতিক দলের সঙ্গে হাত মিলিয়ে কাজ করেন তাহলে সে ক্ষেত্রেও তাদের বিরুদ্ধে এফআইআর দায়ের করা হতে পারে।

শনিবার নির্বাচন কমিশন স্পষ্ট জানিয়ে দিয়েছে যদি কোন বি এল ওদের বিরুদ্ধে অভিযোগ আসে তাহলে সরাসরি তাকে জিজ্ঞাসাবাদ করা হবে। পরে অভিযুক্ত বিএলওদের বিরুদ্ধে বিভাগীয় তদন্তের নির্দেশ দেওয়া হবে। কোন বি এল ও পক্ষপাতিত্ব মূলক আচরণ করলে সরাসরি কমিশনে অভিযোগ জানানো যাবে। সেক্ষেত্রে একটি হেল্প লাইন(Help Line) চালু করল কমিশন। হেল্পলাইন নম্বরটি হল ০৩৩- ২২৩১০ ৮৫০। আগামী সোমবার থেকে বিভিন্ন সংবাদ মাধ্যমে সচেতনতামূলক প্রচার চালানো হবে SIR নিয়ে বিভ্রান্তি দূর করতে বলেও জানিয়েছে কমিশন।

ইতিমধ্যে একাধিক বি এল ওদের বিরুদ্ধে অভিযোগ সামনে আসে যে তারা কোন রাজনৈতিক দলের নেতার বাড়ি থেকে অথবা স্কুল থেকে কিংবা চায়ের দোকানে বসে ফর্ম বিলি করছেন। এদিকে উত্তরবঙ্গে SIR কাজ খতিয়ে দেখতে জাতীয় নির্বাচন কমিশনের তিনজনের প্রতিনিধিদল সেখানে যায়। ওই প্রতিনিধি দলের পক্ষ থেকে BLO দের করা বার্তা দেওয়া হয়। স্পষ্ট নির্দেশ দেওয়া হয় ভোটারদের বাড়ি বাড়ি গিয়ে এনিউমারেশন ফর্ম বিলি করতে হবে। কোনভাবেই বি এল এ ‘র হাতে ফর্ম দেওয়া যাবে না।

Published by:

Ei Muhurte

Share Link:

More Releted News:

অসুস্থ ছেলের ওষুধ আনতে গিয়ে সব শেষ, নড়বড়ে সেতু পার হতে গিয়ে নদীতে ডুবে মৃত্যু ব্যক্তির

মেসির সফরের মূল উদ্যোক্তা গ্রেফতার হওয়ার পরই পাকড়াও করার দাবি তুললেন রাজ্যপাল, মাঠে নামল বিজেপি

ফুটবল তারকা মেসির সফরের উদ্যোক্তা শতদ্রু দত্ত কে?

‘ব্যর্থতা’ আড়ালে বিমানবন্দর থেকে মেসির সফরের মূল উদ্যোক্তা শতদ্রুকে গ্রেফতার করল পুলিশ

যুবভারতীতে অশান্তি পাকানোর ষড়যন্ত্রের খবর জেনেও সতর্কমূলক ব্যবস্থা নেয়নি বিধাননগর পুলিশ!

নলেন গুড়ের সন্দেশের ‘মেসি মূর্তি’, ফুটবলের রাজপুত্রকে বিশেষ উপহার ফেলু মোদকের

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ