পুজোর মধ্যেই ভোটের বাদ্যি, ষষ্ঠীর দিনেই কোয়েলের ছেড়ে দেওয়া রাজ্যসভা আসনে নির্বাচন

পুজোর মধ্যেই ভোটের বাদ্যি। প্রাক্তন তৃণমূল সাংসদ কোয়েল মল্লিকের ছেড়ে যাওয়া রাজ্যসভা আসনের জন্যে ভোটের দিনক্ষণ ঘোষণা করল নির্বাচন কমিশন।

Share:

নিজস্ব প্রতিনিধি: পুজোর মধ্যেই ভোটের বাদ্যি। প্রাক্তন তৃণমূল সাংসদ কোয়েল মল্লিকের ছেড়ে যাওয়া রাজ্যসভা আসনের জন্যে ভোটের দিনক্ষণ ঘোষণা করল নির্বাচন কমিশন। অর্থাৎ রাজ্যে দুই বিধানসভা কেন্দ্রের উপনির্বাচন মিটতে না মিটতেই হবে রাজ্যসভার অন্তর্বর্তী নির্বাচন। জানা যাচ্ছে, আগামী ১৬ অক্টোবর দুর্গাষষ্ঠীর দিনে ওই আসনের অন্তর্বর্তী নির্বাচন হবে। তার জন্য মনোনয়ন জমার শেষ দেন আগামী ৬ অক্টোবর। ৯ অক্টোবরের মধ্যে মনোনয়ন প্রত্যাহার করা যাবে। একই সময়ে উত্তরপ্রদেশের ১০টি এবং উত্তরাখণ্ডের একটি রাজ্যসভা আসনেও নির্বাচন হবে।

উল্লেখ্য, বিধানসভা ভোটে বিজেপির জয়লাভের পরেই তৃণমূলে ভাঙন শুরু হয়। ইস্তফা দিতে শুরু করেন রাজ্যসভার সাংসদ পদে থাকা একের পর এক সাংসদ। সুখেন্দুশেখর রায়, সুস্মিতা দেব এবং প্রকাশচিক বরাইক রাজ্যসভায় তৃণমূলের সাংসদ পদ ছাড়েন। এমন আবহে গত ১৬ জুলাই রাজ্যসভার সাংসদ পদ ছাড়েন কোয়েল মল্লিকও। যদিও সুখেন্দুশেখর রায়, সুস্মিতা দেব এবং প্রকাশচিক বরাইক সহ তিনজনকেই আবার রাজ্যসভায় পাঠিয়েছে বিজেপি। তাই কোয়েলকেও বিজেপি রাজ্যসভায় পাঠাবে কি না, তা নিয়েও গুঞ্জন শুরু হয়েছে। গত ফেব্রুয়ারিতে বিধানসভা নির্বাচনের আগে রাজ্যসভার প্রার্থী হিসেবে পুলিশের প্রাক্তন ডিজি রাজীব কুমার, রাজ্যের প্রাক্তন মন্ত্রী বাবুল সুপ্রিয়, সুপ্রিম কোর্টের আইনজীবী মেনকা গুরুস্বামী ও অভিনেত্রী কোয়েলের নাম ঘোষণা করেছিল পশ্চিমবঙ্গের তৎকালীন শাসকদল তৃণমূল।

গত মার্চে ভোট হয় রাজ্যসভায়। তখন থেকেই রাজ্যসভার সাংসদ ছিলেন কোয়েল। কিন্তু বিধানসভা নির্বাচনে তৃণমূলের পতনের পরেই দল ছিন্নভিন্ন হয়ে যায়। মাত্র সাড়ে তিন মাসের মাথায় রাজ্যসভার সাংসদ পদ থেকে ইস্তফা দেন কোয়েল। যদি তিনি রাজ্যসভায় সাংসদ পদে থাকতেন তাহলে চলতি বছরের বাদল অধিবেশনই তাঁর প্রথম অধিবেশন হত। গত ১৬ জুলাই দিল্লিতে গিয়ে উপরাষ্ট্রপতি সিপি রাধাকৃষ্ণণের সঙ্গে দেখা করে নিজের ইস্তফাপত্র জমা দেন কোয়েল। এরপরেই কেন্দ্রীয় মন্ত্রী ভূপেন্দ্র যাদবের সঙ্গে দেখা করেন তিনি। যার ফলে তাঁর বিজেপিতে যোগ দেওয়ার জল্পনা আরও বেড়ে যায়। কারণ তাঁর আগে কেন্দ্রীয় মন্ত্রীর সঙ্গে একাধিকবার বৈঠক করেছেন লোকসভায় তৃণমূলত্যাগী সাংসদেরা। পরে ওই বিদ্রোহীরা কেন্দ্রের শাসকজোট এনডিএ-র শরিক ‘ন্যাশনালিস্ট সিটিজ়েন্স পার্টি অফ ইন্ডিয়া’ (এনসিপিআই)-তে যোগ দেন। 

নিরামিষের পদ খুঁজছেন? রান্না করুন সাবেকি কায়দার লাউ শাকের চচ্চড়ি

Asian Games 2026: স্মৃতি-শেফালির চওড়া ব্যাটে ভর করে শ্রীলঙ্কাকে ২১৭ রানের টার্গেট দিল ভারত

মালদহে বিজেপি প্রার্থী ও পরিবারের উপর হামলার অভিযোগ! আহত ৬, কাঠগড়ায় তৃণমূল নেতা

হার্ট অ্যাটাকের সময় বাড়িতে একা? নিজেকে সামলাতে মাথায় রাখুন এই ৪ পদ্ধতি

গনেশ উৎসব চলাকালীন মর্মান্তিক দুর্ঘটনা! ফুটন্ত সম্বরের পাত্রে পড়ে মৃত্যু মহিলার

ডেডলাইন শেষ, স্পিকারের নোটিসের জবাব দিতে আরও ৪ সপ্তাহ সময় চাইছেন সুদীপ-কাকলিরা

সুখবর! পুজো পরেই অ্যাকাউন্টে ঢুকবে আবাসের ৬০ হাজার টাকা, পাবেন ৩০ লক্ষ পরিবার

বাড়ি ভেঙে গুঁড়িয়ে দেওয়ার পর গুহাতেই সংসার! সন্তানদের নিয়ে ‘পাতালঘরে’ ফিলিস্তিনি পরিবার

পুজোর মধ্যেই ভোটের বাদ্যি, ষষ্ঠীর দিনেই কোয়েলের ছেড়ে দেওয়া রাজ্যসভা আসনে নির্বাচন

প্রথমবার কোচবিহারে শুভেন্দু, জলদাপাড়ায় নামকরণ করবেন দুই হস্তীশাবকের

নিম্নচাপের জেরে সকাল থেকেই বৃষ্টি, আরও বাড়বে দাপট! রাজ্যের কোন কোন জেলায় ভারী বর্ষণ?

বিয়েবাড়ি থেকে ফেরার পথে ভয়াবহ দুর্ঘটনা, কুলুতে খাদে গাড়ি পড়ে মৃত ৪

ভাঙড় কলেজে বিক্ষোভ ও অশান্তির ঘটনায় গ্রেফতার ৪, ধৃতদের আজই পেশ আদালতে

মর্মান্তিক! সরকারি হাসপাতালে এসি বিস্ফোরণে মৃত্যু দুই সদ্যোজাতের