SIR : ২৩টি জেলার জন্য ১৯ প্রাক্তন বিচারপতিকে নিয়ে ট্রাইবুনাল গঠন কলকাতা হাইকোর্টের

Share:

নিজস্ব প্রতিনিধি : এসআইআর এর দরুণ নাম বাদ যাওয়া ভোটারদের জন্য ট্রাইবুনাল গঠন করল কলকাতা হাইকোর্ট। ২৩ জেলার জন্য নিয়োগ করা হল ১৯ জন বিচারপতিকে। হাইকোর্টের প্রাক্তন প্রধান বিচারপতি টিএস শিবজ্ঞানম, প্রাক্তন বিচারপতি বিশ্বজিৎ বসু, রঞ্জিত কুমার বাগ ,সমাপ্তি চট্টোপাধ্যায় সহ ১৯ জন বিচারপতিরা এই ট্রাইব্যুনালে রয়েছেন। যদি কোন ভোটারের নাম তালিকায় না তোলা হয় বা কেটে দেওয়া হয় তবে সেই সিদ্ধান্তের বিরুদ্ধে আপিল করা যাবে এই ট্রাইবুনালে। দুটি উপায়ে এখানে আবেদন করা যাবে। একটি অনলাইনে, (On Line) অপরটি অফলাইনে (Off Line)।

কমিশনের বিজ্ঞপ্তি অনুসারে কলকাতা এবং উত্তর ২৪ পরগনা জেলার ভোটারদের আপিল শুনবেন কলকাতা হাইকোর্টের প্রাক্তন প্রধান বিচারপতি টিএস শিব জ্ঞানম। উত্তর ২৪ পরগনা মানুষের আবেদন শুনবেন প্রাক্তন বিচারপতি প্রদীপ্ত রায়। পূর্ব মেদনীপুরের আবেদন শুনবেন প্রাক্তন বিচারপতি তপেন সেন। কোচবিহারের ভোটারদের আবেদন শুনবেন প্রাক্তন বিচারপতি প্রণব কুমার দেব। নদীয়ার ভোটারদের আবেদন শুনবেন প্রাক্তন বিচারপতি রঘুনাথ রায়। হাওড়ার আবেদন শুনবেন প্রাক্তন বিচারপতি অশোক কুমার দশাধিকারী।দার্জিলিং কালিম্পং জলপাইগুড়ি, আলিপুরদুয়ারের ভোটারদের আপিল শুনবেন প্রাক্তন বিচারপতি দীপক সাহারা।পশ্চিম মেদিনীপুর ও ঝাড়্গ্রামের আবেদন শুনবেন প্রাক্তন বিচারপতি অনিন্দিতা রায় স্বরস্বার্তি। দক্ষিণ দিনাজপুরের আপিল শুনবেন প্রাক্তন বিচারপতি তৌফিক উদ্দিন ।

মুর্শিদাবাদের আপিল শুনবেন বিচারপতি ইন্দ্রজিৎ চট্টোপাধ্যায় ও বিশ্বজিৎ বসু। দক্ষিণ ২৪ পরগনার আপিল শুনবেন প্রাক্তন বিচারপতি রঞ্জিত কুমার বাগ ।হুগলির আপিল শুনবেন প্রাক্তন বিচারপতি সমাপ্তি চট্টোপাধ্যায়। পুরুলিয়া এবং বাঁকুড়ার আপিল শুনবেন প্রাক্তন বিচারপতি মোঃ মমতাজ খান। পশ্চিম বর্ধমানের আপিল শুনবেন প্রাক্তন বিচারপতি মীর দারা শেকো। উত্তর দিনাজপুরের আপিল শুনবেন প্রাক্তন বিচারপতি দেবী প্রসাদ দে ।বীরভূমের আপিল শুনবেন প্রাক্তন বিচারপতি মনজিৎ মন্ডল। মালদহের আপিল শুনবেন প্রাক্তন বিচারপতি সিদ্ধার্থ রায় চৌধুরী।

যদি কোন ভোটারের নাম তালিকায় না তোলা হয় বা কেটে দেওয়া হয় তবে সেই সিদ্ধান্তের বিরুদ্ধে আবেদন করা যাবে এই ট্রাইব্যুনালে। মোবাইল অ্যাপ বা কমিশনের ওয়েবসাইটে গিয়ে অনলাইনে আবেদন করা যাবে। জেলাশাসক, অতিরিক্ত জেলাশাসক (ADM) এবং মহকুমা শাসকের কাছে অফলাইনে আবেদন করা যাবে। এই ট্রাইবুনাল এখন থেকে কাজ শুরু করবে।সব আপিল নিষ্পত্তি হয়ে গেলে এই ট্রাইবুনাল আর থাকবে না।

বাংলাদেশের বর্তমান রাজনৈতিক পরিস্থিতি: গণতন্ত্রের নতুন যাত্রা, নাকি রাজনৈতিক সংকট?

আখ দিয়ে কেন তুলসির বিয়ের মণ্ডপ তৈরি হয়? জানুন…

সাড়ে ৮ মাস অন্তঃসত্ত্বা অবস্থায় ম্যারাথন দৌড়ে নজির গড়লেন মার্কিন মহিলা

জন্মনিয়ন্ত্রণ ভুলে খ্রিস্টানদের বেশি সন্তানের জন্ম দিতে পরামর্শ ট্রাম্পের প্রাক্তন প্রেস সচিবের

মাঝ আকাশে বিমানের ভিতরে সহযাত্রীদের আবদারে একের পর এক গান গাইলেন সোনু নিগম

বাংলাদেশে ফের ৪৮ ঘণ্টার লকডাউনের ডাক দিল হাসিনার দল

বিরল জিনগত ত্রুটির চিকিৎসায় চাবিকাঠি হতে পারে ভিটামিন বি ১২

আকভানের প্রভাবে সবজির বাজারে আগুন, মাথায় হাত মধ্যবিত্তের

আত্মনির্ভর ভারতের ভিত গড়ছে IIT খড়্গপুর, ৭৫ বছর পূর্তিতে বড় বার্তা প্রধানমন্ত্রীর

আইআইটি খড়গপুর পৌঁছলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি,হাজির মুখ্যমন্ত্রীও

শক্তি হারাচ্ছে ঘূর্ণিঝড় আকভান, শনিবার তিন জেলায় ভারী বৃষ্টির সতর্কতা

ফেসবুকে অ্যাকাউন্ট ব্লক, হায়দরাবাদে মেটা’র অফিস ভাঙচুর যুব কংগ্রেসের

ইয়েমেনে সৌদি জোটের ভয়াবহ বিমান হামলায় নিহত ৪১, পাল্টা জবাব হুথিদের

মৃতদেহ নিয়ে বাড়ি ফেরার পথে ভয়াবহ দুর্ঘটনা, উত্তরপ্রদেশে প্রাণ গেল ৫ জনের