Loading live market data...
Loading active stocks...
Connecting...

নির্বাচনী বিধি ভঙ্গ করলেই গ্রেফতার, গোটা রাজ্যজুড়ে নিষেধাজ্ঞা জারি কমিশনের

Share:

নিজস্ব প্রতিনিধি: ভোট শুরু হতে এখনও প্রায় ২০ দিন বাকি, কিন্তু তার আগেই রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে অশান্তির খবর সামনে আসছে। পরিস্থিতি ক্রমশ উদ্বেগজনক হয়ে উঠছে, বিশেষ করে কলকাতার মুখ্য নির্বাচনী আধিকারিক (সিইও) দফতরের সামনে গত মঙ্গলবার যে বিক্ষোভের ছবি দেখা গিয়েছে, তা যথেষ্ট তাৎপর্যপূর্ণ বলেই মনে করছেন অনেকে। একইসঙ্গে মালদহের কালিয়াচকে ঘটে যাওয়া ঘটনাকে কেন্দ্র করে নির্বাচন কমিশনকে এনআইএ তদন্তের নির্দেশ দিতে হয়েছে, যা ভোট ঘোষণার পর সাধারণত খুব কমই দেখা যায়।

এই সব ঘটনার প্রেক্ষিতে নির্বাচন কমিশন কঠোর অবস্থান গ্রহণ করেছে। কমিশন সূত্রে জানা গিয়েছে, বৃহস্পতিবার থেকে গোটা রাজ্যে বেআইনি জমায়েতের উপর সম্পূর্ণ নিষেধাজ্ঞা জারি করা হচ্ছে। অর্থাৎ, পূর্বানুমতি ছাড়া কোনও মিছিল, সভা বা জমায়েত করা যাবে না। এই নির্দেশ অমান্য করলে সঙ্গে সঙ্গে গ্রেফতারের মতো কঠোর পদক্ষেপ নেওয়া হবে বলেও জানানো হয়েছে। এমনকি মুখ্য নির্বাচনী আধিকারিকের দফতরে প্রবেশ করতেও আগে থেকে অনুমতি নেওয়া বাধ্যতামূলক করা হয়েছে।

আরও পড়ুন: কালিয়াচকে উস্কানির অভিযোগে গ্রেফতার মিম নেতা মোফাক্কেরুল

অন্যদিকে, বিএলও রক্ষা কমিটি মঞ্চকে নিয়েও কড়া বার্তা দিয়েছে কমিশন। সূত্রের খবর, ভবিষ্যতে যদি তারা কোনওরকম বিক্ষোভ বা জমায়েতের চেষ্টা করে, তাহলে সংশ্লিষ্ট ব্যক্তিদের বিরুদ্ধে তৎক্ষণাৎ সাসপেনশনের ব্যবস্থা নেওয়া হতে পারে। উল্লেখ্য, গত মঙ্গলবার ফর্ম ৬ সংক্রান্ত বিষয় নিয়ে সিইও দফতরের সামনে তৃণমূলপন্থী বিএলওদের বিক্ষোভ শুরু হয়। পরে সেখানে বিজেপি সমর্থকদের সঙ্গে তীব্র বাকবিতণ্ডা ও ধস্তাধস্তির পরিস্থিতি তৈরি হয়। বিক্ষোভকারীরা ব্যারিকেড ভেঙে ঢোকার চেষ্টা করলে পরিস্থিতি আরও উত্তপ্ত হয়ে ওঠে, এবং শেষমেশ কেন্দ্রীয় বাহিনী হস্তক্ষেপ করে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

এছাড়া, বুধবার মালদহে এসআইআর সংক্রান্ত কাজে নিযুক্ত সাতজন বিচারককে দীর্ঘক্ষণ আটকে রাখার অভিযোগ উঠেছে। এই ঘটনাকে ঘিরে রাজনৈতিক তরজা শুরু হয়েছে। মুখ্যমন্ত্রী এই ঘটনার দায় নির্বাচন কমিশনের উপর চাপিয়েছেন, অন্যদিকে কমিশন রাজ্যের ডিজির কাছে রিপোর্ট তলব করেছে। সব মিলিয়ে পরিস্থিতি সামাল দিতে বৃহস্পতিবার জরুরি বৈঠক করেন মুখ্য নির্বাচন কমিশনার, এবং তার পরই জারি হয় এই কড়া নির্দেশ।

তৃণমূল-বিজেপি সংঘর্ষে উত্তপ্ত ন্যাজাট, গুলিবিদ্ধ পুলিশ ও কনস্টেবল

রাজ্যে পালাবদলের জেরে মুখ্যমন্ত্রীর মুখ‍্য উপদেষ্টার পদ থেকে ইস্তফা আলাপন-হরিকৃষ্ণ দ্বিবেদীর

স্যামসনের ঝোড়ো ইনিংসে কুপোকাত অক্ষররা, দিল্লিকে আট উইকেটে হারাল সিএসকে

‘পদত্যাগ না করলে, বরখাস্ত করুন মমতাকে’, কড়া ভাষায় আক্রমণ হিমন্ত বিশ্বশর্মার

অভিষেকের বাড়ির সামনে দিয়ে মোটরসাইকেলে চড়ে ‘চোর চোর’, ‘জয় শ্রী রাম’ স্লোগান, হতবাক পুলিশ

‘বেনোজল আটকাতে এখন বিজেপিতে যোগদান বন্ধ,’ স্পষ্টভাবে জানালেন শমীক

রিগিং করে দখল নেওয়ার অভিযোগে পঞ্চায়েত অফিসে তালা ঝোলালেন বিজেপি কর্মীরা

আঁটোসাঁটো বোলিংয়ে দিল্লিকে ১৫৫ রানে বেঁধে রাখল চেন্নাই সুপার কিংস

বাংলায় ঐতিহাসিক জয়ের জন্য মোদিকে অভিনন্দন ট্রাম্পের

মমতার নিরাপত্তা হ্রাস করল কলকাতা পুলিশ, বাড়ির সামনে থেকে সরানো হল গার্ডরেল

হরমুজ প্রণালিতে জাহাজের উপর মার্কিন হামলায় নিহত ৫, আমিরশাহিতে ড্রোন হামলা ইরানের

তামিলনাড়ুতে চূড়ান্ত নাটক, কংগ্রেসের সমর্থনে মুখ্যমন্ত্রী হচ্ছেন ‘থলপতি’ বিজয়

ভোটের ফলাফল প্রকাশ হতেই জগদ্দলে চলল বুলডোজার

করিমপুরে তৃণমূলের পার্টি অফিস ‘দখল’ কংগ্রেসের