উপনির্বাচনের ২৪ ঘণ্টা আগে নন্দীগ্রাম থানার আইসিকে সরিয়ে দিল নির্বাচন কমিশন

Share:

নিজস্ব প্রতিনিধিঃ উপনির্বাচনের মাত্র এক দিন আগে নন্দীগ্রাম থানার ইনস্পেক্টর ইন-চার্জ (আইসি)-কে বদল করল নির্বাচন কমিশন। সোমবার এই সংক্রান্ত নির্দেশিকা জারি করা হয়েছে। মঙ্গলবার নন্দীগ্রামে ভোটগ্রহণ। তার ঠিক আগে থানার শীর্ষ পুলিশ আধিকারিকের এই বদল ঘিরে স্বাভাবিক ভাবেই শুরু হয়েছে রাজনৈতিক জল্পনা।

এত দিন নন্দীগ্রাম থানার আইসি পদে ছিলেন অজয়কুমার মিশ্র। কমিশনের নির্দেশে তাঁকে সরিয়ে ওই দায়িত্ব দেওয়া হয়েছে দেবাশিস সরকারকে। তিনি এত দিন পূর্ব মেদিনীপুরের ট্রাফিক কন্ট্রোল রুমের ইনস্পেক্টর ইন-চার্জ ছিলেন। উপনির্বাচনের সময়ে নন্দীগ্রামের আইনশৃঙ্খলা পরিস্থিতি সামলানোর দায়িত্ব এ বার তাঁর উপরই। কমিশনের নির্দেশিকায় বলা হয়েছে, বদলটি অবিলম্বে কার্যকর করতে হবে। নতুন আইসি হিসাবে দেবাশিসের দায়িত্ব গ্রহণের রিপোর্টও সোমবার সন্ধ্যার মধ্যে কমিশনের কাছে পাঠানোর নির্দেশ দেওয়া হয়েছে। তবে ভোটের ঠিক আগের দিন কেন এই বদল, অজয়কে সরানোর নির্দিষ্ট কারণ কী- সে বিষয়ে কমিশনের তরফে স্পষ্ট কোনও ব্যাখ্যা দেওয়া হয়নি। নন্দীগ্রাম এবং মুর্শিদাবাদের রেজিনগরে মঙ্গলবার উপনির্বাচন। ফল প্রকাশ হবে ৯ অক্টোবর। ভোট ঘিরে দুই কেন্দ্রেই নিরাপত্তা জোরদার করা হয়েছে। নন্দীগ্রামে রাজনৈতিক উত্তেজনার আবহও রয়েছে।

আরও পড়ুনঃ জ্ঞানেশ কুমারকে স্বস্তি দিলেন প্রধান বিচারপতি সূর্য কান্ত

২০২৬ সালের বিধানসভা নির্বাচনে নন্দীগ্রাম  থেকে জয়ী হয়েছিলেন শুভেন্দু অধিকারী। একই সঙ্গে ভবানীপুর থেকেও জেতার পরে তিনি নন্দীগ্রাম আসনটি ছেড়ে দেন। সেই কারণেই সেখানে উপনির্বাচন হচ্ছে। বিজেপির প্রার্থী হয়েছেন চন্দ্রনাথ রথের মা হাসিরানি রথ। কংগ্রেসের হয়ে লড়ছেন মিলন প্রধান। তৃণমূলের প্রার্থী মনোনয়ন প্রত্যাহার করে নেওয়ার পরে নন্দীগ্রামে কংগ্রেসকে সমর্থনের কথা জানিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়।

ইরানের হামলার ভয়‍! ব্রিটেনের সামরিক ঘাঁটি থেকে বোমারু বিমান সরিয়ে নিল আমেরিকা

কেমন আছেন বায়রন বিশ্বাস? এয়ার অ্যাম্বুল্যান্সে তড়িঘড়ি নিয়ে যাওয়া হল দিল্লি

দিনদুপুরে হামলা, প্রতিবেশীর বাড়িতে ঢুকে মহিলার উপর এলোপাথাড়ি গুলি, অভিযুক্তকে খুঁজছে পুলিশ

২৭ বছরের গায়িকা অ্যালেক্সিসের সঙ্গে বাগদান সারলেন মার্কিন গোয়েন্দা সংস্থার প্রধান কাশ পটেল

জ্ঞানেশ কুমারকে স্বস্তি দিলেন প্রধান বিচারপতি সূর্য কান্ত

সব রেকর্ড চুরমার করে মুক্তির ৪ দিনেই ২৭২ কোটি টাকা আয় করে ফেলল ‘দৃশ্যম ৩’

থমথমে SRFTI-তে ফিরল গান্ধির ছবি, মোতায়েন পুলিশ

‘আমি ২০ বছর ধরে কর পরিশোধ করছি’, বাড়িতে আয়কর হানা নিয়ে মুখ খুললেন রকুলপ্রীত

উপনির্বাচনের ২৪ ঘণ্টা আগে নন্দীগ্রাম থানার আইসিকে সরিয়ে দিল নির্বাচন কমিশন

রাশিয়ায় ‘প্লেগ’ আতঙ্ক! তরুণী গবেষকের মৃত্যুর পর কোয়ারেন্টাইনে শতাধিক চিকিৎসক

বর্ষা বিদায়ের মুখে ফের বৃষ্টির চোখরাঙানি! জানুন আজ কোথায় কেমন থাকবে আবহাওয়া

ক্যারিবীয়ান সাগরে নৌযানে ভয়াবহ হামলা আমেরিকার, নিহত ৪

রিপোর্ট প্রকাশ্যে কেন? পা ভাঙা কাণ্ডে স্বাস্থ্য দফতর ও SSKM কর্তৃপক্ষকে আইনি নোটিস মমতার

জন্মের কয়েক ঘণ্টার মধ্যে শিশুকন্যাকে শ্বাসরোধ করে হত্যা, সন্দেহের তালিকায় মা-দিদা