জ্ঞানেশ কুমারকে স্বস্তি দিলেন প্রধান বিচারপতি সূর্য কান্ত

Share:

নিজস্ব প্রতিনিধি: সংবাদপত্রে প্রকাশিত রিপোর্টের উপর ভিত্তি করে কোনও নির্দেশ দেওয়া যাবে না। মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের অপসারণ সংক্রান্ত মামলায় এমনই পর্যবেক্ষণ সুপ্রিম কোর্টের। এই সংক্রান্ত মামলায় আজ, সোমবার নোটিস জারি করে নির্বাচন কমিশনের জবাব তলব করেছে সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি সূর্য কান্তের বেঞ্চ। যার ফলে বিরাট স্বস্তি পেলেন জ্ঞানেশ কুমার। এমনটাই মনে করছেন বিশেষজ্ঞরা। এসআইআর বা ভোটার তালিকায় নিবিড় সংশোধন সংক্রান্ত বিষয়ের সিদ্ধান্ত একা নিয়েছিলেন জ্ঞানেশ কুমার। একাধিকবার সেই বিষয়ে আপত্তি জানিয়েছিলেন দুই নির্বাচন কমিশনার। কিন্তু তাতে কর্ণপাত করেননি জ্ঞানেশ। সেই সংক্রান্ত খবর একটি সর্বভারতীয় সংবাদমাধ্যমে প্রকাশিত হয়। তারপরেই গোটা দেশে চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। জ্ঞানেশের অপসারণ ও এসআইআর বাতিলের দাবিতে দেশজুড়ে বিরোধী রাজনৈতিক দলের আন্দোলন শুরু হয়েছে। পথে নেমেছে ককরোচ জনতা পার্টি। তারপরেই মুখ্য নির্বাচন কমিশনারের পদ থেকে জ্ঞানেশের অপসারণ চেয়ে শীর্ষ আদালতে মামলা দায়ের হয়। সেই সংক্রান্ত মামলার শুনানিতে এদিন কোনও কড়া পদক্ষেপ জ্ঞানেশের বিরুদ্ধে না নিয়ে আদপে তাঁকে বাঁচানোই হল বলে মনে করছেন অনেকে।

আরও পডুন: উপনির্বাচনের ২৪ ঘণ্টা আগে নন্দীগ্রাম থানার আইসি বদল

তবে জ্ঞানেশ সংক্রান্ত মামলার শুনানিতে বেশ কয়েকটি বিষয়ে গুরুত্বপূর্ণ পর্যবেক্ষণ করেছে সুপ্রিম কোর্ট। যার মধ্যে উল্লেখযোগ্য, ৬ নম্বর ফর্মে বদল কে করেছে? কমিশনের সিদ্ধান্ত সংখ্যাগরিষ্ঠতার উপর নেওয়া হয়েছিল কি না, সে বিষয়েই জবাব তলব করা হয়েছে জ্ঞানেশ কুমার-সহ ২ আইনজীবী ও কমিশনের। সঙ্গে এত দ্রুত এসআইআর করার বিষয়টি নিয়ে সন্দেহপ্রকাশ করেছেন বিচারপতি জয়মাল্য বাগচি। সুপ্রিম কোর্টের পর্যবেক্ষণ, ভোটার তালিকায় বিশেষ নিবিড় সংশোধন যদি সর্বসম্মতিভাবে না নেওয়া হয় তাহলে সেই প্রক্রিয়া স্থগিত করে দেওয়া হবে। সেই সংক্রান্ত বিষয়ে নির্বাচন কমিশন, জ্ঞানেশ কুমার ও অন্য দুই কমিশনার সুখবীর সিং সান্ধু ও বিবেক যোশীর জবাব তলবও করা হয়েছে। সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি সূর্য কান্ত, বিচারপতি জয়মাল্য বাগচি এবং বিচারপতি ভি মোহনার বেঞ্চে এই মামলার শুনানি হয়েছিল।

শীর্ষ আদালত আরও জানিয়েছে, সংবাদপত্রের প্রতিবেদন ১০০ শতাংশ সঠিক বা আংশিক সঠিক কিংবা ভুলও হতে পারে। তার উপর ভিত্তি করে আমরা আজ কোনও নির্দেশ দিতে পারি না। আমরা অবশ্যই এ বিষয়ে সকলের মতামত জানতে চাইব। যদি দেখা যায় যে কোনও ক্ষেত্রে আইন মানা হয়নি, তবে আমরা সেই পদক্ষেপ বাতিল করতে পারি।

পরকীয়ার সন্দেহে স্ত্রীকে খুন! ব্যাগের ভিতর থেকে উদ্ধার ‘কঙ্কাল’

দশম শ্রেণিতে বাবাকে হারিয়ে দিদির আত্মত্যাগে স্বপ্নপূরণ, DSP হলেন সৌরভ

আইএসএল ডার্বির সময় বদল! কখন শুরু মোহনবাগান-ইস্টবেঙ্গলের ম্যাচ?

‘শ্রীমতি ভয়ঙ্করী’! ঘুমের ওষুধ খাইয়ে শাশুড়ির অ্যাকাউন্ট সাফ, অভিযুক্ত বউমা

‘টেনে হিঁচড়ে সুপ্রিম কোর্টে নিয়ে যাব,’ পুলিশকে হুঁশিয়ারি কল্যাণের

বৃষ্টির মধ্যেই নবদ্বীপে মুখ্যমন্ত্রীর সফরের প্রস্তুতি তুঙ্গে, তৈরি হচ্ছে অস্থায়ী হেলিপ্যাড

আপনার WhatsApp-এও কি দেখা যাচ্ছে বেগুনি রিং? জানুন নতুন ফিচার সম্পর্কে

১৮ বছর পর কাটছে খরা, সিঙ্গুরে ট্রাক্টর বানাবে অশোক লে ল্যান্ড

বাংলাদেশে ফের ৪৮ ঘণ্টার লকডাউনের ডাক দিল হাসিনার দল

আত্মনির্ভর ভারতের ভিত গড়ছে IIT খড়্গপুর, ৭৫ বছর পূর্তিতে বড় বার্তা প্রধানমন্ত্রীর

আইআইটি খড়গপুর পৌঁছলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি,হাজির মুখ্যমন্ত্রীও

ইনস্টাগ্রামের রিল দেখে ক্রিম কেনাই হল কাল! কিডনির জটিল রোগে আক্রান্ত কিশোরী

কমছে ঘূর্ণিঝড় ‘আকভান’-র প্রভাব, বাংলায় কবে থেকে শীত? জানিয়ে দিল হাওয়া অফিস

৯৪ বছরের ক্রিকেট ইতিহাসে এই প্রথম, নিউজিল্যান্ডের মাটিতে অনন্য কীর্তি গড়ল ভারত