বুদ্ধদেব জমানার মুখ্যসচিবকে এবার শুনানির নোটিশ ধরাল কমিশন

Share:

নিজস্ব প্রতিনিধি : সাধারণ মানুষ থেকে জনপ্রতিনিধি, বাদ যাচ্ছেন না SIR-র শুনানির তালিকা থেকে। এবার বাম জমানার মুখ্যসচিব অশোক মোহন চক্রবর্তীকে শুনানির নোটিশ দিল নির্বাচন কমিশন। সোমবার তাঁকে নোটিশ দেওয়া হয়েছে। কলকাতার প্রাক্তন পুলিশ কমিশনার গৌতম মোহন চক্রবর্তীর দাদা অশোক মোহন চক্রবর্তী। এবার তাঁকেই ডেকে পাঠানো হয়েছে।

নির্বাচন কমিশনের পক্ষ থেকে বলা হয়েছে, ২০০২ সালের সঙ্গে ম্যাপিং করা নেই তাঁর নাম। নো ম্যাপিং ভোটারদেরই শুনানিতে ডেকে পাঠানো হচ্ছে হিয়ারিংয়ে। সেই তালিকাতে রয়েছেন প্রাক্তন পুলিশ কমিশনার গৌতম মোহন চক্রবর্তীর দাদা অশোক মোহন চক্রবর্তী। জানা গিয়েছে, ২০১০ সালে অবসর ঘোষণা করেছেন।  মুখ্যসচিবের পাশাপাশি পুরসচিবের দায়িত্বও সামাল দিয়েছিলেন অশোক মোহন চক্রবর্তী।

শুধুমাত্র সাধারণ মানুষের বাড়িতেই নয়, নামকরা মানুষদের বাড়িতেও নোটিশ পাঠানো হচ্ছে। ভারতরত্ন ও নোবেলজয়ী অর্থনীতিবিদ অমর্ত্য সেনের বাড়িতেও গিয়েছে নোটিশ। শুনানির নোটিশ পেয়েছেন নেতাজি সুভাষচন্দ্র বসুর পরিবারের সদস্যরাও। তাঁরাও নো ম্যাপিং ভোটার হিসেবে উল্লেখ রয়েছেন কমিশনের কাছে। তাই এদের সকলের কাছেই এসেছে নোটিশ। বাম আমলের মুখ্যসচিবকে কবে হাজিরা দেওয়ার কথআ বলা হয়েছে, সেই বিষয়ে এখনও স্পষ্ট করে কিছু জানা যায়নি। ২৭ ডিসেম্বর থেকে শুরু হয়েছে শুনানির কাজ। ৩২ লক্ষের বেশি নো ম্যাপিং ভোটারকে শুনানির জন্য ডেকে পাঠানো হচ্ছে। যারা ২০০২-এর ভোটার তালিকার সঙ্গে কোনোরকম সম্পর্ক দেখাতে পারেননি, তাদের আধার কার্ড সহ মোট ১২টি স্বীকৃত নথি  পেশ করার সুযোগ রয়েছে। এবার অশোক  মোহন চক্রবর্তীকে নথি নিয়ে হাজির হতে হবে শুনানি কেন্দ্রে।

রাতে ঠিক সময়ে খাওয়ার অভ্যাস করুন, অ্যাসিডিটি থেকে মিলতে পারে স্বস্তি

সবকিছু কি ভুলে যাচ্ছেন? চিনে নিন ডিমেনশিয়ার এই ৫টি লক্ষণ

মেঘ-পিওনের দেশে ব্রিটিশ ঐতিহ্য, ঘুরে আসুন ভারতের ৭ হিল স্টেশন

রোজ বিট খাচ্ছেন? জানেন শরীরের ৬ সমস্যায় উপকারী হতে পারে এই সবজি

জুতো হারিয়ে চরম বিপাকে ব্যক্তি! শেষমেশ AI-কে ‘গোয়েন্দা’ বানিয়ে খুঁজে পেলেন খড়ম, ভাইরাল ভিডিও

১২ ঘন্টার ব্যবধানে ফের জোরালো ভূমিকম্পে কেঁপে উঠল ইন্দোনেশিয়া, মাত্রা ৬.৯

‘১২ বছরের সংসার, অথচ স্বামীর পেশাই জানি না’, ধৃত পাক-চর সফিকুলককে নিয়ে বিস্ফোরক স্ত্রী

‘মেধাবী, শান্ত ছেলে ও এমন কাজ করতেই পারে না’, বাদুড়িয়ার যুবকের গ্রেফতারির পর প্রতিক্রিয়া পরিবারের

প্রবল ভূমিকম্পে ইন্দোনেশিয়ায় মৃতের সংখ্যা বেড়ে দাঁড়াল ৩৮, বিপুল ক্ষয়ক্ষতির আশঙ্কা

স্বাধীনতা দিবসের দিনে রাজ্য পুলিশের এসটিএফের হাতে গ্রেফতার তিন পাক গুপ্তচর

শ্যামাপ্রসাদের ট্যাবলো থেকে বর্ণাঢ্য কুচকাওয়াজ, স্বাধীনতা দিবসে নতুন রূপে রেড রোড

যন্ত্রণায় কাতরাতে-কাতরাতে ক্রিজ ছাড়লেন লোকেশ রাহুল, আচমকা কী হল?

শ্রীলঙ্কার বিরুদ্ধে খেলতে নেমে সচিনের রেকর্ড ছুঁলেন যশস্বী

বঙ্গোপসাগরে ফের নিম্নচাপের জের, রবি থেকেই ভাসতে চলেছে বাংলা, শহরে ভারী বৃষ্টির পূর্বাভাস