বাংলায় SIR-এ গ্রাহ্য হবে না স্বাস্থ্যসাথী, সাফ জানিয়ে দিল নির্বাচন কমিশন

Share:

নিজস্ব প্রতিনিধি:  স্বাস্থ্যসাথী কার্ডকে SIR এর নথি হিসাবে ব্যবহার করা যাবে না বলে জানিয়ে দিল নির্বাচন কমিশন। কমিশন সূত্রে জানা গিয়েছে রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিক (সিইও) স্বাস্থ্যসাথী কার্ডকে এসআইআরের নথি হিসাবে গণ্য করা যায় কি না, তা নিয়ে ভাবতে অনুরোধ করেছিলেন নির্বাচন কমিশনকে। সেই অনুরোধ প্রত্যাখ্যান করেছে নির্বাচন কমিশন। তাদের পক্ষ থেকে জানানো হয়েছে, যে যে নথি নাগরিকত্বের প্রমাণ দেয় তার মধ্যে কোনওভাবেই স্বাস্থ্যসাথী আসতে পারে না।

রাজ্যের সিইও মনোজ আগরওয়াল দেশের অন্যান্য রাজ্যের সিইওদের সঙ্গে বুধবার দিল্লিতে অনুষ্ঠিত নির্বাচন কমিশনের বৈঠকে যোগ দিয়েছিলেন। মঙ্গলবার সন্ধ্যাবেলা কমিশনের কাছে তিনি স্বাস্থ্যসাথীকে নথি হিসাবে গুরুত্ব দেওয়ার প্রস্তাব সহ একটি খসড়া প্রতিবেদন পাঠিয়েছিলেন। বুধের বৈঠকেও পশ্চিমবঙ্গে SIR প্রক্রিয়ার প্রস্তুতি এবং নতুন নথি হিসেবে স্বাস্থ্যসাথী কার্ড রাখার প্রস্তাব সম্পর্কে বিস্তারিত ব্যাখ্যা দেওয়ার চেষ্টা করেন তিনি, কিন্তু বৃথা যায় সব কিছু।

জাতীয় নির্বাচন কমিশন আগেই সকল রাজ্যকে জিজ্ঞাসা করেছিল যে রেজিস্ট্রার্ড ১১টি নথির সঙ্গে কোনও বিকল্প নথি যোগ করা যায় কিনা। তারই উত্তরে পশ্চিমবঙ্গ সরকার অতিরিক্ত নথি হিসেবে আধার, রেশন এবং স্বাস্থ্যসাথী কার্ড যোগ করার পরামর্শ দিয়েছিল। এমনিতেই সোমবার সুপ্রিম কোর্ট বিহারে নির্বাচন কমিশনের নির্ধারণ করে দেওয়া ১১টি নথির সঙ্গে আধার যোগ করার অনুমোদন দিয়েছে। তবে শীর্ষ আদালত এও জানিয়েছে আধার কার্ড ভারতীয় নাগরিকত্বের প্রমাণ নয়। ভোটার কার্ডে নাম তোলার জন্য এর ব্যবহার করা যেতে পারে।

এবার প্রশ্ন কবে SIR। বিহারে আগেই হয়ে বিশেষ নিবিড় সমীক্ষা হয়ে গিয়েছে। প্রশ্ন ছিল দেশের অন্যান্য রাজ্যে কবে হবে। কমিশন সূত্রে খবর আগামী অক্টোবরে, পুজো মিটতেই শুরু হবে SIR প্রক্রিয়া। পশ্চিমবঙ্গেও তখনই সূচনা হবে।

SIR করে বিহারের ভোটার তালিকা থেকে প্রায় ৬৫ লক্ষ ভোটারের নাম বাদ দেওয়া হয়েছে। এদের বেশিরভাগই এমন ভোটার যারা আর এই পৃথিবীতে নেই। এমন ভোটারও রয়েছেন যারা স্থায়ীভাবে অন্য রাজ্যে চলে গিয়েছেন। এমন কিছু ভোটারও আছেন যাদের নাম একাধিক নির্বাচনী এলাকায় রয়েছে। তবে, বিরোধীরা নির্বাচন কমিশন কর্তৃক ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধনের বিরোধিতা করছে এবং এটিকে বিজেপির নির্দেশে নির্বাচন কমিশনের ভোট চুরি বলে অভিহিত করছে।

দাম্পত্য মানে কী শুধুই শারীরিক চাহিদা পূরণ নাকি অন্য কিছু?

সঙ্গীকে মিলনের জন্য আকৃষ্ট করতে বদলে নেয় গায়ের রং! সুন্দরবনেই রয়েছে অদ্ভূত মাছ

‘অভিষেকের ভিডিও এআই দিয়ে তৈরি,’ এফআইআর দায়ের করে বলল কালনা থানার পুলিশ

জানেন সপ্তাহের কোন কোন দিন চুলে শ্যাম্পু করলে রুষ্ট হন মা লক্ষ্মী

১৩ ডিসেম্বর থেকে বক্রী হবে বৃহস্পতি, সমস্যায় পড়বেন ৩ রাশির জাতকরা

‘দলকে এড়িয়ে অনৈতিক কাজ করলেই কড়া ব্যবস্থা,’ নেতা-কর্মীদের হুঁশিয়ারি শমীকের

শীতের মরশুমে ঝটপট বানিয়ে নিন সুস্বাদু সুজির চিতই পিঠে

‘বাবাসাহেব আম্বেদকরের গণতন্ত্রকে খুন করছে বিজেপি’, তোপ রাহুলের

অগ্নিগর্ভ বাংলাদেশ থেকে মুখে ফেরাচ্ছে Zara, H&M! বাতিল ২,৩৬০ কোটি টাকার পোশাকের বরাত

‘মহিলা সংরক্ষণ বিলের পক্ষেই ভোট দেবেন শতাব্দী রায়রা,’ জানালেন শুভেন্দু

আফগানিস্তানে স্কুলের কাছে বিস্ফোরণে ছিন্নভিন্ন হয়ে নিহত ৬ পড়ুয়া, আহত শতাধিক

বিয়েবাড়িতে এয়ারস্ট্রাইক, ভোজ খেতে গিয়ে নিহত কমপক্ষে ১৭

‘ভয় দেখাচ্ছে!’ সাংসদদের ‘বাঁচাতে’ তড়িঘড়ি দিল্লি ছুটলেন মমতা

ঋতব্রতদের হলফনামায় সই করেছে পুলিশ! ফুটেজ প্রকাশ করে দাবি অভিষেকের