মতুয়া গড় গাইঘাটাতে তৃণমূল-বিজেপির মধ্যে সেয়ানে-সেয়ানে টক্কর

Share:

নিজস্ব প্রতিনিধিঃ উত্তর ২৪ পরগনার বনগাঁ মহকুমার অন্তর্গত গাইঘাটা একটি তফসিলি জাতি সংরক্ষিত বিধানসভা কেন্দ্র, যেখানে গত কয়েক দশকে রাজনৈতিক সমীকরণে বারবার পরিবর্তন দেখা গিয়েছে। একসময় কংগ্রেস ও বামফ্রন্টের দখলে থাকা এই আসন বর্তমানে তৃণমূল কংগ্রেস ও বিজেপির সরাসরি লড়াইয়ের ময়দান হয়ে উঠেছে।

১৯৬৭ সালে প্রথমবার বিধানসভা কেন্দ্রের মর্যাদা পেয়েছিল গাইঘাটা। গোবরডাঙ্গা পুরসভা, গাইঘাটা ব্লকের সাতটি গ্রাম পঞ্চায়েত এবং হাবড়া–১ ব্লকের তিনটি গ্রাম পঞ্চায়েত নিয়ে গঠিত গাইঘাটা বিধানসভা কেন্দ্র। আসনটিতে এখনও পর্যন্ত মোট ১৪ বার নির্বাচন হয়েছে। তৃণমূল কংগ্রেস ২০০১ থেকে ২০১৬ সালের মধ্যে চারবার জয় পেয়েছে। অন্যদিকে সিপিআই(এম) চারবার, কংগ্রেস তিনবার এবং বাংলা কংগ্রেস দুবার জয়ী হয়েছে। তবে ২০২১ সালের নির্বাচনে বিজেপি প্রথমবার এই আসনে জয় পায়। ঠাকুরনগরের ঠাকুরবাড়ির সন্তান সুব্রত ঠাকুর বিজেপির হয়ে দাঁড়িয়ে তৃণমূল প্রার্থী নরোত্তম বিশ্বাসকে ৯,৫৭৮ ভোটে হারিয়ে এই আসনে পদ্মফুল ফোঁটান। বাংলাদেশ থেকে আসা ছিন্নমূল মতুয়াদের সমর্থনের কারণে ২০১৯ সালে বিজেপি তৃণমূলের চেয়ে ৩৫ হাজার ভোটে এগিয়েছিল। ২০২৪ সালেও বিজেপি এখানে প্রায় ২৭ হাজার ভোটে এগিয়ে ছিল। 

গাইঘাটায় মোট ভোটারের সংখ্যা ২০২৪ সালে দাঁড়িয়েছে প্রায় ২.৬৩ লক্ষ। এর মধ্যে তফসিলি জাতি ভোটারই সংখ্যাধিক্য। ৪৩ শতাংশের বেশি। মুসলিম ভোটারের সংখ্যা তুলনামূলকভাবে কম। মাত্র ৯ শতাংশের কাছাকাছি। এই ধর্মীয় সমীকরণই এখানে নির্বাচনী রাজনীতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।

ভৌগোলিকভাবে গাইঘাটা ভারত–বাংলাদেশ সীমান্তের কাছাকাছি অবস্থিত। ইছামতী নদী ও অসংখ্য খাল–বিল এই এলাকার কৃষি ও জলব্যবস্থাকে প্রভাবিত করে। ধান, পাট, সবজি চাষ এবং মাছচাষ এখানকার অর্থনীতির প্রধান ভিত্তি। ২০২৬ সালের বিধানসভা নির্বাচনের আগে গাইঘাটায় বিজেপি কিছুটা এগিয়ে থাকলেও তৃণমূল কংগ্রেস তাদের পুরনো ভোটব্যাঙ্ক পুনরুদ্ধার করতে মরিয়া। ফলে সীমান্তবর্তী এই আসনে আগামী নির্বাচন ঘিরে উত্তেজনা ক্রমেই বাড়ছে।

এক নজরে ২০২১ সালে গাইঘাটা  বিধানসভা  কেন্দ্রের ফলাফল

       নাম                           দল                               ভোট সংখ্যা

সুব্রত ঠাকুর                      বিজেপি                                     ১০০৮০৮

নরোত্তম বিশ্বাস               তৃণমূল কংগ্রেস                          ৯১২৩০

কপিল কৃষ্ণ ঠাকুর           সিপিআই                                    ১৪৮৩৮

সরকারি ফাইল ফেলে রাখার দিন শেষ, কাজে গতি আনতে নবান্নের কড়া নির্দেশ

এসআইপি করার আগে জানুন মিউচুয়াল ফান্ডে বিনিয়োগের ৫ টিপস

তিন দিনের বেশি কাশি? অবহেলা করবেন না

রসগোল্লা ভেবে কামড়, মুহূর্তে বিস্ফোরণে ছিন্নভিন্ন মুখ! গ্রেফতার ২

চন্দননগরের জগদ্ধাত্রী পুজোয় ডিজে বন্ধ, দূষণ ঠেকাতে নিষিদ্ধ আতশবাজিও

গাইঘাটার পুলিশি এনকাউন্টার-কাণ্ডে সিআইডি তদন্ত, ঘটনাস্থলে পাঁচ সদস্যের দল

গাড়িতে বসেই SSC-র গ্রুপ ডি দুর্নীতি সংক্রান্ত মামলায় জামিন পেলেন পার্থ

মৌপিয়ার নিপুন তুলির টানে মৃন্ময়ী থেকে চিন্ময়ী হয়ে ওঠেন জগদ্ধাত্রী

‘পাহাড়-জঙ্গলে হাত দেব না,’ আদিবাসীদের আশ্বস্ত করে বললেন মুখ্যমন্ত্রী

আফগানদের হারিয়ে অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপের ফাইনালে ভারত, প্রতিপক্ষ ‘চিরশত্রু’ পাকিস্তান

নেপালে ভয়াবহ দুর্ঘটনা! রাস্তা থেকে খাদে পড়ল গাড়ি, নিহত ১০

অক্ষরের বদলে দিল্লির অধিনায়ক কে? উত্তর দিলেন কোচ সৌরভ

কন্যা ছেড়ে তুলায় প্রবেশ করছে শুক্র, অর্থলাভ হবে এই ৩ রাশির

হাসিনা ফেরার আগেই উত্তপ্ত বাংলাদেশ, এনসিপি সাংসদ নুসরতের বাড়িতে আগুন