চোখ রাখুন
00
Days
00
Hours
00
Mins
00
Secs
এই মুহূর্তে

উদ্বাস্তু অধ্যুষিত হাবড়ায় তৃণমূল-বিজেপির দ্বিমুখী লড়াইয়ে শেষ হাসি হাসবে কে?

নিজস্ব প্রতিনিধি: উত্তর ২৪ পরগনার অন্যতম ব্যবসায়িক কেন্দ্র হাবড়ার বাসিন্দারা এবার ভাগ্যবিধাতা হিসাবে কাকে বেছে নেবেন, সেটাই বড় প্রশ্ন। পাঁচ বছর আগে কোনওক্রমে জিতেছিলেন তৃণমূলের জ্যোতিপ্রিয় মল্লিক। ফলে খুব একটা স্বস্তিতে নেই শাসকদল। ক্রমশই বিকশিত হচ্ছে পদ্মফুল। ফলে হাবড়াতে এবার অঘটন ঘটতে পারে বলে মনে করছেন রাজনৈতিক পণ্ডিতরা।   

বারাসত লোকসভা কেন্দ্রের অন্তর্গত হাবড়া প্রথমে কংগ্রেস ও পরে সিপিএমের শক্ত ঘাঁটি হিসাবেই পরিচিত ছিল। আবার পূর্ববঙ্গ থেকে আসা উদ্বাস্তুদের অন্যতম আশ্রয়স্থল হিসাবে গড়ে ওঠা হাবড়ায় রাজ্যে প্রথম পুরবোর্ড গঠন করেছিল বিজেপি। বামপন্থীদের অস্তিত্ব মুছে ফেলে নিজেদের শক্ত ভিতের উপরে দাঁড় করিয়েছে পদ্ম শিবির। ১৯৫১ সালে গঠিত এই আসনে এখনও পর্যন্ত হওয়া ১৭টি নির্বাচনের মধ্যে কংগ্রেস ও সিপিআইএম ছয়বার করে জয়ী হয়েছে। ১৯৬৭ সালে জিতেছিলেন বাংলা কংগ্রেসের প্রার্থী। ২০০১ সালে প্রথমবার জয় পায় তৃণমূল কংগ্রেস এবং ২০১১, ২০১৬ ও ২০২১ সালের নির্বাচনেও জয়ের ধারা অব্যাহত রেখেছিল ঘাসফুল শিবির। 

বর্তমানে এই আসনের বিধায়ক রাজ্যের প্রাক্তন মন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিক। তবে ২০২১ সালের নির্বাচনে তাকে কঠিন লড়াইয়ের মুখে পড়তে হয়। তিনি বিজেপি প্রার্থী বিশ্বজিৎ সিনহাকে (রাহুল সিনহা) মাত্র ৩,৮৪১ ভোটে হারিয়ে আসনটি ধরে রাখেন। বিশেষ করে লোকসভা নির্বাচনে ভারতীয় জনতা পার্টি-র ধারাবাহিক অগ্রগতি তৃণমূলের জন্য সতর্কবার্তা হিসেবে দেখা হচ্ছে। ২০১৯ ও ২০২৪ সালের লোকসভা নির্বাচনে হাবড়া বিধানসভা কেন্দ্রে বিজেপি প্রায় ১৯ হাজারের বেশি ভোটে এগিয়ে ছিল।

মিশ্র জনসংখ্যার এই কেন্দ্রে প্রায় ৩০ শতাংশ তফসিলি জাতির ভোটার এবং প্রায় ১৭ শতাংশ মুসলিম ভোটার রয়েছেন। শহর ও গ্রাম মিলিয়ে গড়ে ওঠা এই আসনে ভোটারদের অংশগ্রহণও উল্লেখযোগ্য। ২০২১ সালে প্রায় ৮৯ শতাংশ ভোট পড়েছিল। রাজনৈতিক বিশ্লেষকদের মতে, ২০২৬ সালের বিধানসভা নির্বাচনে বিজেপি যদি লোকসভা ভোটের অগ্রগতি ধরে রাখতে পারে, তাহলে হাবড়া আসনে তৃণমূলের জয় সহজ হবে না। 

এক নজরে ২০২১ সালের বিধানসভা ভোটের ফলাফল

            নাম                                         দল                                ভোট সংখ্যা

জ্যোতিপ্রিয় মল্লিক                    তৃণমূল কংগ্রেস                       ৯০৫৩৩

রাহুল (বিশ্বজিৎ) সিনহা                   বিজেপি                              ৮৬৬৯২

ঋজুনন্দন বিশ্বাস                       সিপিআই(এম)                         ২১৯৯৪

Published by:

Share Link:

More Releted News:

দু’‌দিন পর আবার বাংলায় আসছেন রাহুল গান্ধি, ভোট মরশুমে সভা করবেন কোথায়?‌

‘‌বিজেপি শুধুই মিথ্যার পর মিথ্যা প্রতিশ্রুতি দেয়’‌, পুরুলিয়া থেকে তোপ অভিষেকের

‘‌১০ টাকা কখনও ওঁর পকেটে থাকে? কত নাটক!’‌ মোদির ঝালমুড়ি রাজনীতিকে তোপ মমতার

মুখ্যমন্ত্রীর নামে বিজেপি কর্মীদের কটুক্তি, প্রতিবাদ করায় হাত ভাঙল সিভিক ভলান্টিয়ারের

ভোটের আগে নদিয়ার ভোটার তালিকায় পরিসংখ্যানে উল্লেখযোগ্য রদবদল

নিখোঁজ অভিজিৎ গাঙ্গুলী,ভোট প্রচারে নেই সাংসদ,পড়ল একাধিক নিখোঁজ পোষ্টার

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ