কেষ্ট’র কালী পরেন ৫৭০ ভরি সোনার গয়না, দাম ৩৭ কোটি, নজর পড়ল ED’র

বোলপুর শহরে তৃণমূল কার্যালয়ে পুজিত হওয়া মা কালীর ৫৭০ ভরি গয়নার উৎস খুঁজতে কোমর বেঁধে মাঠে নামছে Enforcement Directorate বা ED।

Share:

নিজস্ব প্রতিনিধি: দলের কার্যালয়ের(TMC Party Office) ভিতরেই প্রতিষ্ঠা করেছিলেন মা কালীকে(Maa Kali)। প্রতিবছর কালী পুজোর দিন ধূমধাম সহকারে মায়ের পুজো করাতেন তিনি মানে বীরভূমের অদ্বিতীয় দাপুটে নেতা অনুব্রত মণ্ডল(Anubrata Mondol)। শুধু পুজো করানোই নয়, মাকে সোনা রূপোর গয়না দিয়ে সাজিয়েও তুলেছেন তিনি। ধাপে ধাপে সেই সোনার গয়নার(Gold Jwellery) পরিমাণই দাঁড়িয়েছে ৫৭০ ভরি, যার বাজারমূল্য নয় নয় করেও ৩৭ কোটি টাকা। এই বিপুল পরিমাণ গয়না এখন কোথায় আছে, কার হেফাজতে আছে এবং এই গয়নার উৎস কী সেটাই এখন খতিয়ে দেখতে মাঠে নামছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা Enforcement Directorate বা ED। তাঁরা মূলত গয়না খুঁজে বের করার পাশাপাশি সেই গয়না কেনার বা বানাবার টাকা কোথা থেকে এল সেটাই খতিয়ে দেখবেন। ইতিমধ্যেই এই বিষয়ে খোঁজখবর নেওয়া শুরু করেছেন তাঁরা। দিল্লিতে তলব করা হয়েছে বোলপুরের এক কাউন্সিলার, এক আইনজীবী সহ পুরসভার দুই আধিকারিককে।

জানা গিয়েছে, বোলপুর পুরসভার ২২ নম্বর ওয়ার্ডের কাউন্সিলার শিবনাথ রায় রীতিমত কেষ্ট ঘনিষ্ঠ হিসাবেই পরিচিত। তিনি শীঘ্রই দিল্লি যাচ্ছেন বলে জানা গিয়েছে। একই সঙ্গে এই প্রসঙ্গে ED’র সঙ্গে সমস্ত রকমের সহযোগিতা করার বার্তাও দিয়েছেন। বাকিরা অবশ্য মুখে কুলুপ এঁটেছেন। এমনকি বাকি ৩জন ED’র ডাকে সাড়া দেবেন কী দেবেন না সেটাও জানাননি। তবে এই ৪জনই কেষ্ট ঘনিষ্ঠ বলেই পরিচিত। জেলবন্দী হওয়ার আগে বিশাল আয়োজন করে মা কালীর পুজো করতেন অনুব্রত। প্রতিবছর বিগ্রহে সোনার গয়না পরাতেন নিজের হাতেই। প্রশ্ন উঠেছে, এত পরিমাণ টাকা এল কোথা থেকে? কারাই বা গয়না উপহার দিয়েছিলেন? এইসব উত্তর খুঁজতে এবার তৎপর হয়েছে ED। সেই কারণেই নতুন করে কাউন্সিলার, আইনজীবী ও পুর আধিকারিকদের তলব করেছে তদন্তকারী সংস্থা।

সাংসদদের বিদ্রোহের পরে এবার উদ্ধবের বিধায়ক দলে ভাঙন

রাজ্য বাজেটে শান্তিপুরে ঢালাও উন্নয়ন, লাড্ডু বিলি করে উদযাপন বিজেপি বিধায়কের

‘স্বামী-স্ত্রীর ডিভোর্স হতে পারে, ঢাকার সঙ্গে দিল্লির নয়’, সংসদে দাঁড়িয়ে বললেন বিএনপি সাংসদ

বাংলাদেশের সংসদে দাঁড়িয়ে জামায়াতে ইসলামীকে নিষিদ্ধের দাবি বিএনপি সাংসদের

১৭ বছর পর ইংল্যান্ডে টেস্ট খেলতে যাচ্ছে বাংলাদেশ

৬৬ বছর ধরে বদলানো হয়নি রান্নার তেল, রেস্তোরাঁর আজব দাবিতে শোরগোল নেটমহলে

বর্ষার শুরুতেই ফুলিয়ার বয়রার ঘাটে গঙ্গা ভাঙন শুরু,ঘুম উড়েছে গ্রামবাসীদের

পঞ্চায়েত সমিতির সভাপতি অনুপস্থিত, টেবিলে ছবি রেখে ডিম ছুড়লেন বিজেপি কর্মীরা

মমতাকে সরিয়ে অরূপ রায়কে চেয়ারম্যান করল বিক্ষুব্ধ তৃণমূলীরা

মঙ্গলে বড়সড় প্রত্যাঘাত করতে পারে শেখ হাসিনার দল, ঢাকা-সহ ৬ জেলায় নামল সেনা

ইস্তফা দিলেন ব্রিটিশ প্রধানমন্ত্রী স্টারমার, ১০ বছরে গদি ছাড়লেন ছয়জন

সন্ধ্যা থিয়েটারে পদপিষ্ট কাণ্ডে ভার্চুয়ালি আদালতে হাজিরা দিলেন অল্লু, পরবর্তী শুনানি ৬ জুলাই

উত্তর ২৪ পরগনা জেলা পরিষদের কর্মাধ্যক্ষ জ্যোতি চক্রবর্তী গ্রেফতার

তৃণমূল দখল করার পর অভিষেককে সাসপেন্ড করলেন ঋতব্রতরা