কোচবিহারে হস্টেল থেকে উদ্ধার ইঞ্জিনিয়ারিং ছাত্রীর ঝুলন্ত দেহ

Share:

নিজস্ব প্রতিনিধি, কোচবিহার : সিঙ্গুরে নার্সিং পড়ুয়ার পর এবার কোচবিহারে ইঞ্জিনিয়ারিং কলেজের গার্লস হোস্টেল থেকে উদ্ধার হল ছাত্রীর ঝুলন্ত দেহ। মৃত ছাত্রী অন্বেষা ঘোষ তৃতীয় বর্ষের ছাত্রী বলে জানা গিয়েছে। অন্বেষার সহপাঠীরাই প্রথম তাঁর দেহ দেখতে পায়।

জানা গিয়েছে বৃহস্পতিবার গভীর রাতে হোস্টেলের ঘরে অন্বেষা ঘোষকে ঝুলতে দেখেন তার সহপাঠীরা। ওই ছাত্রীর সঙ্গে যে রুমমেটের থাকার কথা ছিল, সে বার বার ফোন করলেও লাভ হয়নি। পরে ঘরে এসে তাঁকে ঝুলন্ত অবস্থায় দেখে। ওই অবস্থায় দেখে তাঁরা চিৎকার শুরু করেন। সহপাঠীদের চিৎকার শুনেই ঘটনাস্থলে ছুটে আসেন হোস্টেল কর্তৃপক্ষ। দ্রুত অন্বেষাকে উদ্ধার করে কোচবিহার এনজেএন মেডিকেল কলেজ ও হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। সেখানে কর্মরত চিকিৎসকরা তাঁকে মৃত বলে ঘোষণা করে। এরপরেই দেহ ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছেছে পুলিশ। মৃত ছাত্রীর পরিবারকে খবর দেওয়া হয়েছে।

সূত্রে খবর, দুর্গাপুরের বাসিন্দা অন্বেষা কোচবিহারের ইঞ্জিনিয়ারিং কলেজে পড়াশোনা করছিল। সেখানে তৃতীয় বর্ষের ছাত্রী ছিলেন তিনি। বৃহস্পতিবার বেশি রাতে আচমকাই হোস্টেলের ঘর থেকে তাঁর দেহ উদ্ধার হয়। এই ঘটনায় আতঙ্ক ছড়িয়ে পড়েছে সহপাঠীদের মধ্যে। কিভাবে এই আত্মহত্যার ঘটনা ঘটলো তা এখনো স্পষ্ট নয়। শুক্রবার সকালেই ঘটনার স্থলে পৌঁছেছেন অতিরিক্ত জেলা পুলিশ সুপার কৃষ্ণ গোপাল মিনা। তিনি গিয়ে কলেজ কর্তৃপক্ষ এবং হোস্টেলের সকলের সঙ্গে কথা বলছেন। শেষ কখন অন্বেষাকে দেখা গিয়েছে সেই বিষয়ে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে সহপাঠীদের। ময়না তদন্তের রিপোর্ট হাতে আসার পর মৃত্যুর কারণ জানা যাবে। সিঙ্গুরে নার্সিং পড়ুয়ার দেহ উদ্ধার হওয়ার পরে এবার কোচবিহারের ইঞ্জিনায়ারিং পড়ুয়ার দেহ উদ্ধারের ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে।

‘স্যার,প্লিজ আমাদের ছেড়ে যাবেন না’, শিক্ষকের বদলির খবরে কান্নায় ভেঙে পড়ল পড়ুয়ারা

পুলিশ ও দমকলের কাজ খতিয়ে দেখতে সারপ্রাইজ ভিজিট মুখ্যমন্ত্রীর

দুপুরেই শহরে ঝেঁপে বৃষ্টি, রাত থেকে বাড়বে দুর্যোগ! দক্ষিণবঙ্গজুড়ে জারি সতর্কতা

হাড়হিম ঘটনা! দাঁয়ের কোপে প্রৌঢ়ের ডানহাত কেটে দিলেন তৃণমূল নেতা, শোরগোল মালদহে

ডিলিমিটেশন বিলে সমর্থন নয়, কেন্দ্রীয় মন্ত্রীকে সাফ জানালেন রাহুল

জাপানের সামরিক ক্ষমতাকে ভয় পাচ্ছে উত্তর কোরিয়া? কড়া হুঁশিয়ারি কিমের বোনের

দুর্গাপুরে নাবালকদের দিয়ে রক্তদানের অভিযোগ! তদন্তের নির্দেশ মন্ত্রী অগ্নিমিত্রার

কোলে নিজের নাতি, ‘বাচ্চা চোর’ সন্দেহে দিদিমাকে বেধড়ক মার, আটক ১ মহিলা, চাঞ্চল্য হাবড়ায়

যন্তরমন্তরে আরশোলাদের আন্দোলন দমাতে দিল্লি পুলিশের ‘বাড়াবাড়ি’-তে ক্ষুব্ধ সুপ্রিম কোর্ট

বাড়ছে না বাড়ি-গাড়ির ইএমআই, মধ্যবিত্তকে স্বস্তি দিয়ে রেপো রেট অপরিবর্তিত রাখল RBI

ভোরেই শহরে নামল আঁধার! দক্ষিণবঙ্গজুড়ে তুমুল বৃষ্টি, জারি সতর্কতা

জঙ্গি হামলার আশঙ্কায় স্থগিত অমরনাথ যাত্রা

বিদেশ থেকেই রক্ষাকবচ চেয়ে কলকাতা হাইকোর্টের দ্বারস্থ টুলু মণ্ডল

E20 প্রসঙ্গে গড়করিকে নিয়ে তৈরি ভুয়ো ভিডিও মেটাকে সরানোর নির্দেশ বম্বে হাইকোর্টের