বাড়ি থেকে বেরনোর পরে নিখোঁজ ইঞ্জিনিয়ারিংয়ের ছাত্রী, ২ লক্ষ টাকা মুক্তিপণ চেয়ে মেসেজ

Share:

নিজস্ব প্রতিনিধি,মালদা: সাত দিন ধরে নিখোঁজ ইঞ্জিনিয়ারিং ছাত্রী। পুলিশি তদন্তে হয়নি কোনও কিনারা। তারপরে হঠাৎ অচেনা নম্বর থেকে মেসেজ। মেয়ের খোঁজ ঠিকানা দেওয়ার কথা বলে ২ লক্ষ টাকা দাবি। দুশ্চিন্তায় আশঙ্কায় ভেঙে পড়েছে পরিবারের লোকেরা।মন্ত্রীকে বলার পরেও তদন্ত নিয়ে এখনও আধারে পরিবারের লোকেরা। মালদার হরিশ্চন্দ্রপুর থানার(Harishchandrapur P.S.) বারদুয়ারির বাসিন্দা দীপ্তি ভগত(২০)। ঝাড়খণ্ডের দুমকায় ইঞ্জিনিয়ারিং কলেজের ছাত্রী।

গত রবিবার বাড়ি থেকে বের হন কলেজ যাওয়ার উদ্দেশ্যে। কুলিক এক্সপ্রেস করে নামার কথা ছিল রামপুরহাটে(Rampurhat)। কিন্তু মাঝপথে হঠাৎ ফারাক্কায় নেমে যায়। স্টেশনের সিসিটিভি ফুটেজে সেটা দেখা যায়। তারপর এনটিপিসি নেতাজি সেতু থেকে উদ্ধার হয় ওই ছাত্রীর ব্যাগ মোবাইল সহ যাবতীয় সরঞ্জাম। পরিবারের লোক আশঙ্কা করে তাদের মেয়ের কিছু হয়ে গেছে।

পুলিশের তদন্তে উঠে আসে দাদুর বাড়ির দিকের এক পরিচিত মধুসূদন মাহাতো নামে এক যুবকের সঙ্গে বারবার ফোনে কথা বলতো ওই ছাত্রী।যদিও এই কথা বলার বিষয় নিয়ে জানে না পরিবারের লোক। তারপরে শুক্রবার রাতে এই মেসেজ আসে। সমস্ত দিক খতিয়ে দেখছে পুলিশ। যে নম্বর থেকে এই মেসেজ এসেছে তা খতিয়ে দেখছে পুলিশ।ফারাক্কা স্টেশনের(Farakka Station) সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখছে পুলিশ।

দাম্পত্য মানে কী শুধুই শারীরিক চাহিদা পূরণ নাকি অন্য কিছু?

সঙ্গীকে মিলনের জন্য আকৃষ্ট করতে বদলে নেয় গায়ের রং! সুন্দরবনেই রয়েছে অদ্ভূত মাছ

‘অভিষেকের ভিডিও এআই দিয়ে তৈরি,’ এফআইআর দায়ের করে বলল কালনা থানার পুলিশ

জানেন সপ্তাহের কোন কোন দিন চুলে শ্যাম্পু করলে রুষ্ট হন মা লক্ষ্মী

১৩ ডিসেম্বর থেকে বক্রী হবে বৃহস্পতি, সমস্যায় পড়বেন ৩ রাশির জাতকরা

‘দলকে এড়িয়ে অনৈতিক কাজ করলেই কড়া ব্যবস্থা,’ নেতা-কর্মীদের হুঁশিয়ারি শমীকের

শীতের মরশুমে ঝটপট বানিয়ে নিন সুস্বাদু সুজির চিতই পিঠে

‘বাবাসাহেব আম্বেদকরের গণতন্ত্রকে খুন করছে বিজেপি’, তোপ রাহুলের

অগ্নিগর্ভ বাংলাদেশ থেকে মুখে ফেরাচ্ছে Zara, H&M! বাতিল ২,৩৬০ কোটি টাকার পোশাকের বরাত

‘মহিলা সংরক্ষণ বিলের পক্ষেই ভোট দেবেন শতাব্দী রায়রা,’ জানালেন শুভেন্দু

আফগানিস্তানে স্কুলের কাছে বিস্ফোরণে ছিন্নভিন্ন হয়ে নিহত ৬ পড়ুয়া, আহত শতাধিক

বিয়েবাড়িতে এয়ারস্ট্রাইক, ভোজ খেতে গিয়ে নিহত কমপক্ষে ১৭

‘ভয় দেখাচ্ছে!’ সাংসদদের ‘বাঁচাতে’ তড়িঘড়ি দিল্লি ছুটলেন মমতা

ঋতব্রতদের হলফনামায় সই করেছে পুলিশ! ফুটেজ প্রকাশ করে দাবি অভিষেকের