২৫ বছর ধরে পায়ে শিকল, মানসিক ভারসাম্যহীন মেয়েকে বেঁধে রেখেছেন বাবা-মা

Share:

নিজস্ব প্রতিনিধি,মালদা: ২৫ বছর ধরে পায়ে শিকল । মানসিক ভারসাম্যহীন মেয়েকে বেঁধে রেখেছেন বাবা-মা। রাস্তার ধারে সরকারি খাস সরকারি জমিতে বাড়ি। ইটের দেওয়ালের উপর টালির ছাউনি। অসংখ্য ফাটল। বারান্দায় বাঁশের খুঁটিতে দড়ি দিয়ে বাঁধা এক যুবতী। বয়স বোঝার উপায় নেই। অবশ্য আধার কার্ডের(Adhar Card) তথ্য বলছে, বয়স ৩৭ বছর। আড়াই দশকের বেশি সময় ধরে তাঁকে সেভাবেই বাঁধা থাকতে দেখে আসছে গ্রামের সবাই। কারণ, তিনি মানসিক ভারসাম্যহীন। শুধু কি তাই ? ওই বাড়ির আরও দুই মেয়েও মানসিক ভারসাম্যহীন। বাড়ি ছেড়ে কোথায় গিয়েছেন, কেউ জানে না।

কবে বাড়ি ফিরে আসবেন, সেটাও কেউ বলতে পারেন না। ইংরেজবাজার ব্লকের নরহাট্টা গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত শৈলপুর গ্রাম(Sailapur Village)। এই গ্রামের বাসিন্দা শেখ জাক্কার৷ বয়স এখন ৭৫। একসময় দিনমজুরি করতেন। বছর কয়েক ধরে শরীর আর সঙ্গ দেয় না। শ্রমিকের কাজ ছাড়তে হয়েছে। স্ত্রী মালেকা বিবি কয়েকটি ছাগল প্রতিপালন করেন। তাঁর বয়সও ৬০ বছর পেরিয়েছে৷ বৃদ্ধ এই দম্পতির চার মেয়ে। তিনজন বিশেষভাবে সক্ষম। শুধুমাত্র বড় মেয়ে খানিকটা সুস্থ। অনেক চেয়েচিন্তে তাঁর বিয়ে দিতে পেরেছেন। একসময় তিন মেয়ের চিকিৎসা করিয়েছিলেন৷ কিন্তু খরচের ধাক্কায় বেশিদিন টানতে পারেননি ৷

বছর পনেরো আগে প্রশাসন মেয়েদের বহরমপুর মানসিক হাসপাতালে(Baharampur Mental Hospital) চিকিৎসা করাতে নিয়ে গিয়েছিল৷ চিকিৎসার জন্য কোনও টাকা লাগেনি বটে।কিন্তু সেখানে যাতায়াত আর খাওয়ার জন্য খরচের বহর বাড়ছিল। দিন দশেক পরেই মেয়েদের বাড়িতে ফিরিয়ে এনেছিলেন বাবা। এখন চিকিৎসার প্রশ্নই নেই। দু’বেলা পাঁচজনের পেটই ভরাতে পারছেন না জাক্কাররা। মেয়েদের চিকিৎসা করানো এখন তাঁর কাছে দিবাস্বপ্নের মতো৷ বাড়ির বারান্দায় খুঁটিতে বাঁধা গোলবানু৷ বাড়িতে রয়েছেন জাক্কার সাহেবও। কিন্তু স্ত্রী কিংবা বাকি দুই মেয়ে নেই। প্রতিবেশীরা জানান, মালেকা বিবি ছাগল চড়াতে গিয়েছেন। মেজ মেয়ে জুলি আর ছোট টুম্পা কোথায় গিয়েছে কেউ জানে না ৷ দু’দিন ধরে তাদের দেখা পাওয়া যাচ্ছে না।

চাকরি দেওয়ার নামে প্রতারণা, অভিষেকের আপ্তসহায়কের বিরুদ্ধে দায়ের FIR

ইংল্যান্ডের বিরুদ্ধে দলে ফিরলেন বিরাট, শতরান করেও উপেক্ষিত যশস্বী

মাঠে গরু আনতে গিয়ে বাজ পড়ে মৃত্যু সিভিক ভলান্টিয়ারের

নীতীশ পুত্র বিহারের স্বাস্থ্যমন্ত্রী নিশান্তের যোগাভ্যাস হাসির রোল তুলল নেট দুনিয়ায়

কয়েক ঘণ্টার বৃষ্টিতেই জলমগ্ন তিলোত্তমা, চাঁদনি চকে গাছ পড়ে বন্ধ সেন্ট্রাল অ্যাভিনিউ

গরমে চুল সামলাতে নাজেহাল? সমস্যা সমাধানে ব্যবহার করুন ৭ ট্রেন্ডি হেয়ার অ্যাক্সেসরিজ

ফের ধাক্কা খেলেন মমতা, বিদ্রোহী শিবিরে ইটাহারের বিধায়ক

দুর্নীতির অভিযোগে কাঠগড়ায় স্পেনের ফার্স্ট লেডি, দেশত্যাগে নিষেধাজ্ঞা জারি করল আদালত

‘বাংলা ভারতের পুনর্জাগরণকে গতি দিয়েছে’, গার্ডেনরিচ থেকে বললেন মোদি

মাত্র ১১ বলে ৫০ রান, দ্রুততম অর্ধশতরান করে বিশ্বরেকর্ড বৈভবের

‘যোগ এখন বিশ্বের সবচেয়ে বড় উৎসব’, রেড রোডের মঞ্চ থেকে বড় বার্তা প্রধানমন্ত্রী মোদির

আলুর খোসা আর ফেলবেন না, ৮ রেসিপি বানিয়ে প্রিয়জনকে চমকে দিন

কাবাবপ্রেমী! ঘরেই বানিয়ে ফেলুন অপূর্ব স্বাদের মাটন গোলা কাবাব

তিলোত্তমায় যোগ দিবস পালন করে গর্বিত মোদি, শহরবাসীকে ধন্যবাদও জানালেন প্রধানমন্ত্রী