মোবাইলের উচ্চতর টাওয়ারে উঠে প্রেমিকাকে বিয়ে করতে চেয়ে মদ্যপ অবস্থায় চিৎকার প্রেমিকের

Share:

নিজস্ব প্রতিনিধি, মালদা: এ মিনা কাহা হায় তু… এই জনপ্রিয় গান আর তার জনপ্রিয় হিন্দি সিনেমার নাম সবারই জানা। শোলে সিনেমার জনপ্রিয়তা তুঙ্গে ছুঁয়েছিল সর্বত্র।সেই হিন্দি ‘শোলে’ সিনেমার ধাঁচে প্রেমিকাকে পেতে বিশাল উচ্চতার মোবাইল টাওয়ারের (Mobile Tower)মাথায় উঠে প্রেমিকাকে পাওয়ার আহবান জানাল প্রেমিক। সিনেমার কোন শুটিং নয়, বাস্তব ঘটনা ঘটল ইংরেজবাজার থানার বাগবাড়ি বিনপাড়া এলাকায়। প্রেম সপ্তাহের শেষ দিনে নজির গড়লেন এক প্রেমিক।যুবকের নাম বাবুলাল মন্ডল। ওই এলাকাতেই বাড়ি। রবিবার বিকেল পাঁচটার সময় মদের বোতল নিয়ে সবার নজর এড়িয়ে মোবাইল টাওয়ারে উঠে সেখানেই মদ পান করে এবং বিয়ের জন্য চিৎকার করতে থাকেন। 

ইংরেজবাজার থানার(Englishbazar P.S.) পুলিশ ও দমকল বাহিনী ঘটনাস্থলে এসে তাকে উদ্ধারের চেষ্টা চালায়। বেশ রাতের দিকে তাকিয়ে উদ্ধার করে নিচে নামানো হয়।যোগাযোগ করার চেষ্টা হচ্ছে তার প্রেমিকার পরিবারের সঙ্গে। তবে তাকে জোর করে নামিয়ে আনতে গিয়ে যাতে কোন অঘটন না ঘটে তার জন্য কিন্তু সতর্ক ছিল পুলিশ ও দমকল উভয়ই। নিচ থেকে মাইকে বারবার তাকে সংযত হওয়ার জন্য এবং নিচে নেমে আসার জন্য আবেদন জানানো হয়। জীবন অমূল্য। এই বার্তা দেওয়া হয় তাকে বারবার। আর এই দৃশ্য দেখতে ভিড় জমে যায় ইংরেজবাজারের বিনপুর(Binpur) এলাকায়। অনেকেই সেই দৃশ্য মোবাইল বন্দী করে সোশ্যাল মাধ্যমে ছড়িয়ে দিতে থাকেন।

সংবাদ মাধ্যমের কর্মীদেরও হুড়োহুড়ি পড়ে যায়, ঘটনাস্থলে গিয়ে সেই দৃশ্য ক্যামেরাবন্দি করতে। ভালোবাসার সপ্তাহে কোথাও প্রেমিককে না পেয়ে প্রেমিকাকে ধর্ণা দেওয়ার ঘটনা ঘটাতে দেখা গিয়েছে। কেউ আবার জেসিবি চড়ে বর সেজে ভালোবাসার সপ্তাহে বিয়ে করতে গেছেন নিজের পছন্দই প্রেমিকাকে। কিন্তু :শোলে’ সিনেমার মতো মোবাইল টাওয়ারে উঠে প্রেমের জন্য আকুল আবেদন এই সপ্তাহের শেষ দিনে ঘটল মালদাতে।

দাম্পত্য মানে কী শুধুই শারীরিক চাহিদা পূরণ নাকি অন্য কিছু?

সঙ্গীকে মিলনের জন্য আকৃষ্ট করতে বদলে নেয় গায়ের রং! সুন্দরবনেই রয়েছে অদ্ভূত মাছ

‘অভিষেকের ভিডিও এআই দিয়ে তৈরি,’ এফআইআর দায়ের করে বলল কালনা থানার পুলিশ

জানেন সপ্তাহের কোন কোন দিন চুলে শ্যাম্পু করলে রুষ্ট হন মা লক্ষ্মী

১৩ ডিসেম্বর থেকে বক্রী হবে বৃহস্পতি, সমস্যায় পড়বেন ৩ রাশির জাতকরা

‘দলকে এড়িয়ে অনৈতিক কাজ করলেই কড়া ব্যবস্থা,’ নেতা-কর্মীদের হুঁশিয়ারি শমীকের

শীতের মরশুমে ঝটপট বানিয়ে নিন সুস্বাদু সুজির চিতই পিঠে

‘বাবাসাহেব আম্বেদকরের গণতন্ত্রকে খুন করছে বিজেপি’, তোপ রাহুলের

অগ্নিগর্ভ বাংলাদেশ থেকে মুখে ফেরাচ্ছে Zara, H&M! বাতিল ২,৩৬০ কোটি টাকার পোশাকের বরাত

‘মহিলা সংরক্ষণ বিলের পক্ষেই ভোট দেবেন শতাব্দী রায়রা,’ জানালেন শুভেন্দু

আফগানিস্তানে স্কুলের কাছে বিস্ফোরণে ছিন্নভিন্ন হয়ে নিহত ৬ পড়ুয়া, আহত শতাধিক

বিয়েবাড়িতে এয়ারস্ট্রাইক, ভোজ খেতে গিয়ে নিহত কমপক্ষে ১৭

‘ভয় দেখাচ্ছে!’ সাংসদদের ‘বাঁচাতে’ তড়িঘড়ি দিল্লি ছুটলেন মমতা

ঋতব্রতদের হলফনামায় সই করেছে পুলিশ! ফুটেজ প্রকাশ করে দাবি অভিষেকের