ইংরেজবাজারে ব্যস্ত সেতুর পাইপে সদ্যজাতের মৃতদেহ, এলাকায় চাঞ্চল্য

Share:

নিজস্ব প্রতিনিধি,মালদা:সদ্যজাত শিশুর মৃতদেহকে ঘিরে চাঞ্চল্য, ঘটনাস্থলে ইংরেজবাজার থানার পুলিশ। জানা যায়, সোমবার সকালে আম বাজারের সামনে ৫১২ নম্বর জাতীয় সড়কের(National High Way) ব্রিজের পাইপের সঙ্গে আটকে থাকা সদ্যজাত শিশুর মৃতদেহ দেখতে পান স্থানীয়রা। শিশুকে দেখতে ভিড় জমে যায় ব্রিজে ।যানজটের সৃষ্টি হয়। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় ইংরেজবাজার থানার(Englishbazar P.S.) পুলিশ এবং মৃত সদ্যজাত শিশুটিকে উদ্ধার করে ময়নাতদন্তে পাঠায় মালদা মেডিকেল কলেজ ও হাসপাতালে। স্থানীয়দের দাবি, এই এলাকায় বহু নার্সিং হোম (Nurshing Home)আছে ।মাঝেমধ্যেই এই ধরনের ঘটনা ঘটে।

আজও এই ধরনের ঘটনা ঘটেছে। কেউ বা কারা জলে ফেলতে গিয়ে মৃত বাচ্চাটি ব্রিজের পাইপে আটকে রয়েছে। পুলিশের কাছে আবেদন এই ধরনের ঘটনার সঙ্গে যারা যুক্ত এলাকার সিসিটিভি(CCTV) ফুটেজ দেখে তাদের চিহ্নিত করে উপযুক্ত ব্যবস্থার গ্রহণ করা হোক।কারণ এই ধরনের ঘটনা সমাজের ব্যাধি রূপে পরিণত হয়। এর আগেও এই ধরনের ঘটনা ঘটার পর ওই এলাকায় প্রশাসনের পক্ষ থেকে সচেতনতা বাড়াতে প্রচার চালানো হয়েছিল। কিন্তু তারপরেও একই ধরনের ঘটনা ঘটায় প্রশাসন এবার কারা এই ধরনের ঘটনা ঘটাচ্ছে তা জানতে আশেপাশের ক্লোজ সার্কিট ক্যামেরার ফুটেজ ঘতিয়ে দেখছে।

তদন্তের স্বার্থে পুলিশ আশেপাশের নার্সিংহোম গুলির সঙ্গে কথা বলবে বলে জানা গেছে।প্রত্যক্ষদর্শীরা এই সদ্যজাত শিশুর মৃতদেহ পাওয়া যাবার ঘটনায় ব্যাপক ক্ষুব্ধ। তাদের দাবি যে এই সদ্যোজাত শিশুর মৃতদেহ চালানোর সঙ্গে যুক্ত এবং যে ফেলেছে উভয়ের কঠোর শাস্তি হওয়া উচিত। একজন মা কিভাবে নিজের শব্দই এত শিশুকে এইভাবে অকালে বলি হতে সহ্য করতে পারে তা নিয়ে প্রশ্ন তুলেছেন প্রত্যক্ষদর্শীরা। সিসিটিভি ফুটেজ থেকে অপরাধীদের চিহ্নিত করে উপযুক্ত শাস্তির দাবিতে সকলেই প্রতিবাদে সোচ্চার হয়েছেন।

গুজরাতের গির অভয়ারণ্যে মৃত্যু ছয় সিংহের, পর্যবেক্ষণে আরও ১৭

ট্রাম্পের ছবি-সহ ২৫০ ডলারের নোট চালুতে রাজি না হওয়ায় অপসারিত আধিকারিক

কুরবানির মাংস কাটছেন ঢাকাই নায়িকা অপু বিশ্বাস, ভিডিও ভাইরাল

২০ বছরে প্রথম, ভারতীয় আমের উপরে নিষেধাজ্ঞা জাপানের

ক্যান্সারের মতো মারণ রোগের সফল চিকিৎসা পুরুলিয়ায় গভর্মেন্ট মেডিক্যাল কলেজে

কর্নাটকের পরবর্তী মুখ্যমন্ত্রী নিয়ে সাসপেন্স, দিল্লিতে সিদ্দারামাইয়া-ডি কে শিবকুমার

বিশ্বাস পরিবারে ভাঙন! ডিভোর্সের পথে স্বরূপ ও তৃণমূল কাউন্সিলর জুঁই

পদত্যাগ করলেন ভদ্রেশ্বর পুরসভার চেয়ারম্যান সহ ৮ কাউন্সিলর

পশ্চিমবঙ্গ থেকে পুশব্যাক রুখতে গ্রামবাসীদের হাতে অস্ত্র তুলে দিচ্ছে বিজিবি!

বাংলায় নতুন বিধায়কদের ১৭৬ জনই ৫০ শতাংশের বেশি ভোট পেয়েছেন

‘আলবিদা’, ইস্তফা দিলেন কর্নাটকের মুখ্যমন্ত্রী সিদ্দারামাইয়া

‘অনুপ্রবেশকারীরা স্বেচ্ছায় ফিরে গেলে কোনও মামলা হবে না’, বার্তা অমিত শাহের

বন্ধুদের সঙ্গে ঘুরতে যাওয়াই কাল, দামোদরের জলে তলিয়ে গেল নাবালক

কাজে দেবে না ছাতাও, কিছুক্ষণের মধ্যেই ধেয়ে আসছে কালবৈশাখী