চোখ রাখুন
00
Days
00
Hours
00
Mins
00
Secs
এই মুহূর্তে

হিন্দু সেজে বেঙ্গালুরুতে ৫ বছর চাকরি, দেশে ফেরার সময়ে পুলিশের হাতে পাকড়াও বাংলাদেশি যুবক

নিজস্ব প্রতিনিধি, ইংরেজবাজার: তিনি ছিলেন বাংলাদেশি মুসলমান। নাম ভাড়িয়ে হিন্দু সেজে ছিলেন বেঙ্গালুরুতে দীর্ঘদিন। সেখান থেকে ফিরে মালদা সীমান্ত দিয়ে বাংলাদেশে যাওয়ার আগে ধরা পড়লেন ইংরেজবাজার থানার(Englishbazar P.S.) পুলিশের হাতে।নাম পরিবর্তন করে ভারতবর্ষে বসবাসকারী এক বাংলাদেশিকে গ্রেফতার করল ইংরেজবাজার থানার পুলিশ। ধৃত বাংলাদেশিকে শনিবার ১০ দিনের পুলিশি হেফাজতের আবেদনে মালদা জেলা আদালতে(Malda Court) পেশ করা হয়।

ধৃত বাংলাদেশির নাম হৃদয় মিয়াঁ (২০)। বাড়ি বাংলাদেশের নারায়ণগঞ্জ জেলার সোনারগাঁও থানা এলাকায়। পুলিশ সূত্রে খবর শুক্রবার ইংরেজবাজারের মহদিপুর স্ট্যান্ড এলাকায় সন্দেহজনকভাবে ঘোরাঘুরি করতে দেখে স্থানীয় লোকজন ওই যুবককে আটক করে। খবর দেওয়া হয় পুলিশে। পুলিশি জেরায় ওই যুবক নিজেকে বাংলাদেশি বলে স্বীকার করে। ধৃত বাংলাদেশির হেফাজত থেকে একটি ভারতীয় প্যান কার্ড উদ্ধার হয়েছে। প্রাথমিক জেরায় ওই বাংলাদেশি পুলিশকে জানিয়েছে প্রায় দশ বছর আগে ভারতবর্ষে প্রবেশ করেছিল সে। এতদিন বাদে সে কেন বাংলাদেশে ফিরে যাচ্ছিল তা জানার চেষ্টা করছে পুলিশ।

কিভাবে সে ভারতে প্রবেশ করল বিনা ভিসাতে এবং ভারতীয় প্যান কার্ড(Pan Card) কিভাবে তৈরি করল সবটাই পুলিশ খতিয়ে দেখছে। এই প্রসঙ্গে মালদার তৃণমূল নেতৃত্বের বক্তব্য কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ এবং বিএসএফের ব্যর্থতার তরুণ বাংলাদেশিরা এ দেশে প্রবেশ করছে। তারা এই দেশে প্রবেশ করে নানা ধরনের ভারতের নকল পরিচয় পত্র তৈরি করছে। মালদা পুলিশ এবং ইংরেজবাজার থানার পুলিশ এই ধরনের ঘটনা যারা ঘটাচ্ছে তাদের গ্রেফতার করছে। অপরদিকে মালদা বিজেপির পক্ষ থেকে বলা হয়েছে, প্রথম থেকেই অনুপ্রবেশ ইস্যুতে গেরুয়া শিবির লড়াই করছে। এস আই আর(SIR) প্রক্রিয়া শুরু হতেই এই ধরনের বাংলাদেশিদের গরমিল প্রকাশ্যে আসছে। আগামী দিনে আরো এই ধরনের বাংলাদেশি ধরা পড়বে।

Published by:

Share Link:

More Releted News:

ভোটারদের নিরাপত্তায় পোলিং বুথের চারপাশে ‘লক্ষ্মণ রেখা’ কাটবে কমিশন

‘আমি রয়্যাল বেঙ্গল টাইগার, গোটা সাঁজোয়া গাড়ি খেয়ে নেব,’ বিতর্কিত মন্তব্য অনুব্রতের

তৃণমূলের হয়ে কাজের অভিযোগ! পাঁচ বিএলওকে সাসপেন্ড ও এফআইআরের নির্দেশ কমিশনের

গ্যাসের সঙ্কটের জের, বড় মা’র অন্নকূট ভোগেও কাটছাঁট

ভোটের মুখেই বিধাননগরের সিপি বদল কমিশনের, সরানো হল মুরলীধরকে

বুথে যেতে অপরাগ! বাড়িতেই ভোট দিলেন শতায়ুরা, রয়েছে আবেদন বাতিলের অভিযোগও

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ