‘একজন মহিলার বিরুদ্ধে সমস্ত রাষ্ট্র ব্যবস্থাকে কাজে লাগাচ্ছে’, বিজেপিকে তোপ অভিষেকের

Share:

নিজস্ব প্রতিনিধি, করিমপুর : একজন মহিলার বিরুদ্ধে সমস্ত রাষ্ট্র ব্যবস্থাকে কাজে লাগাচ্ছে বিজেপি। করিমপুর থেকে বিজেপিকে তোপ তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের। তিনি বলেছেন, এরা রাজনৈতিকভাবে দেউলিয়া। কোনও বিষয় নেই কথা বলার মতো। কারণ এরা মানুষকে বিভ্রান্ত করার চেষ্টা করছে।

তিনি বলেছেন, নরেন্দ্র মোদি, অমিত শাহ, রাজনাথ সিং, ধর্মেন্দ্র প্রধান, পিযূষ গোয়েল, ভূপেন্দ্র যাদব সবাই সকালে বাংলায় আসছে, রাতে চলে যাচ্ছে। এরা ডেলি প্যাসেঞ্জারি করছে। একজন মহিলার বিরুদ্ধে সব রাষ্ট্র ব্যবস্থাকে কাজে লাগাচ্ছে। এই প্রসঙ্গে উঠে এসেছে ইডি, সিবিআই থেকে শুরু করে নির্বাচন কমিশন ও কেন্দ্রীয় বাহিনীকেও কাজে লাগানোর কথা। এটাই বাংলার ক্ষমতা।

তিনি বলেছেন, বাংলার বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করা হয়েছে। বাংলার মানুষকে আঘাত করলে তাঁরা প্রত্যাঘাত করতে জানে।  টাকা আটকে বঞ্চনা করে বাংলার মানুষকে শাস্তি দিতে চাইলে আগামী ৪ মে তার জবাব পেয়ে যাবে। শাস্তি কী জানতে পারবেন। নোটবন্দি থেকে ভোটবন্দি সব জায়গাতেই লাইনে মানুষকে দাঁড় করানো হয়েছে। নির্বাচনের দিন ঝড়-জল-বৃষ্টি যাই হোক, লাইনে দাঁড়িয়ে ভোট দিতে হবে। ২৯ এপ্রিল লাইনের প্রতিবাদ লাইনে দাঁড়িয়ে হবে। তৃণমূলের সেকেন্ড ইন কমান্ড বলেছেন, ৪ মে ভোটযন্ত্র খোলার পরে আর বহিরাগতদের খুঁজে পাওয়া যাবে না। ভোকাট্টা হয়ে যাবে। বাংলা কখনও মাথা নত করবে না । বাংলা মেরুদন্ড বিক্রি করতে জানে না। বশ্যতা স্বীকার করতে জানে না। আত্মসম্মান বিক্রি করে না। সকলকে তৃণমূলে ভোট দেওয়ার কথা বলেছেন তিনি। করিমপুরে ৫০ হাজারের বেশি ভোটের টার্গেট বেঁধে দিয়েছেন। 

উপোসে খাচ্ছেন এই ৫ খাবার? জানেন হতে পারে মারাত্মক বিপদ?

জন্মাষ্টমীতে গোপালকে নিবেদন করুন সুস্বাদু তালের স্মুদি

জন্মাষ্টমীর ভোগে এ বার লুচি-বড়া নয়, বানিয়ে ফেলুন মুচমুচে ‘তালের পোড়া পিঠে’

রাজ্যে বাড়ছে সরকারি বাসের সংখ্যা, কন্ডাক্টরদের দেওয়া হবে বডি ক্যামেরা, জানালেন পরিবহন মন্ত্রী

রাতে ৮০, সকালে ১৫০ টাকা! জন্মাষ্টমীর আগে হু হু করে বাড়ছে তালের দাম, কারণ কী?

শিয়ালদহ স্টেশনে ৭ ঘন্টা ট্রাফিক ব্লক, জেনে নিন কোন কোন দিন, নয়তো দুর্ভোগে পড়বেন

যাদবপুর বিশ্ববিদ্যালয়ের নাম বদলের দাবি বিজেপি বিধায়ক শর্বরী মুখোপাধ্যায়ের

প্রাক-শিক্ষক দিবসে জলপাইগুড়ির স্কুলে মহাভোজ! ‘মিড ডে মিল’-এ পড়ুয়াদের মাংস-ভাত পরিবেশন

বারুইপুরে নাবালিকা খুন-ধর্ষণ মামলায় ৫৭ দিনের মাথায় চার্জশিট, ৭০০ পাতার রিপোর্ট পুলিশের

শিক্ষা ব্যবস্থাকে ধ্বংস করেছে তৃণমূল ,তোপ শুভেন্দুর

হরমুজ প্রণালির নাম বদলে ‘ট্রাম্প প্রণালি’ চান মার্কিন প্রেসিডেন্ট!

সপ্তম পে কমিশনে নয়া আপডেট! সরকারি কর্মী-পেনশনভোগীদের জন্য খুলল বিশেষ ওয়েবসাইট

প্রথম সপ্তাহেই ‘ক্যাপ্টেন’ ভরতকে প্রকাশ্যে চ্যালেঞ্জ তনুশ্রীর, উত্তপ্ত ‘বিগ বস বাংলা ৩’

‘ইমপ্যাক্ট প্লেয়ার’ হতে নারাজ ক্যাপ্টেন কুল, IPL ২০২৭-এ দেখা যাবে ধোনিকে ?