Loading live market data...
Loading active stocks...
Connecting...

বক্সা ব্যাঘ্র প্রকল্পে প্রবেশ করতে গেলে পর্যটকদের জমা দিতে হবে স্বীকৃত পরিচয় পত্র

Share:

নিজস্ব প্রতিনিধি, আলিপুরদুয়ার: এখন থেকে আলিপুরদুয়ার জেলার বক্সা ব্যাঘ্র প্রকল্পে পর্যটকদের ঢুকতে গেলে বাধ্যতামূলক করা হচ্ছে ‘এন্ট্রি পারমিট'(Entry Parmit)। জিপসি সাফারি ভাড়া করতে গেলে দেখাতে হবে আধার কার্ড বা কোন সরকারি স্বীকৃত পরিচয় পত্র। যার জেরক্স কপি জমা দিতে হবে। এরপরই মিলবে ব্যাঘ্র প্রকল্পে ‘এন্ট্রি পারমিট’। জঙ্গলে কারা কারা প্রবেশ করছেন তাদের সমস্ত তথ্য ও কর্তৃপক্ষের কাছে এন্ট্রি থাকবে। গত ২২ জানুয়ারি আলিপুরদুয়ারে(Alipurduar) প্যারেড গ্রাউন্ড একটি প্রশাসনিক বৈঠকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জানতে পেরেছিলেন বিধায়ক সুমন কাঞ্জিলালের(MLA Suman Kanjilal) কাছ থেকে যে বক্সা ব্যাঘ্র প্রকল্পের জঙ্গলে প্রবেশ করার জন্য পর্যটকদের কাছ থেকে মোটা টাকা আদায় করা হচ্ছে।

এই নিয়ে বিস্ময় প্রকাশ করেছিলেন মুখ্যমন্ত্রী(CM)। রাজ্যের সংরক্ষিত বনাঞ্চলগুলি থেকে প্রবেশ মূল্য প্রত্যাহারের সিদ্ধান্ত নিয়েছিলেন তিনি। এদিকে জঙ্গলে প্রবেশের ক্ষেত্রে নিয়ম শিথিল হওয়ার পর এক শ্রেণী পর্যটকরা অবাধে জঙ্গলে(Forest) প্রবেশ করতে শুরু করে। যার তথ্য বা নথি কিছুই পর্যটকদের কাছে থাকছিল না। বিষয়টি নজরে আসার পরেই নড়েচড়ে বসে বক্সা ব্যাঘ্র প্রকল্প কর্তৃপক্ষ। নিরাপত্তা বিষয়টি মাথায় রেখে তাই পরিচয় পত্র জমা রাখার বিষয়টি বাধ্যতামূলক করা হয়েছে। রাজাভাতখাওয়া চেকপোষ্টে(CheckPost) পর্যটকদের পরিচয় পত্র জমা দেওয়া বাধ্যতামূলক করা হয়েছে। এরপর কোন প্রবেশ মূল্য ছাড়াই জঙ্গলে এন্ট্রি পারমিট দেওয়া হবে তাদের।

তবে প্রত্যেক পর্যটককে ন্যাশনাল টাইগার কনজারভেশন অথরিটির গাইডলাইন মানতে হবে। সেখানে বন্যপ্রাণীদের উত্তপ্ত করা যাবে না ।গাড়ির হর্ন বাজানো যাবে না ।সার্চ বা স্পটলাইট ব্যবহার করা যাবে না। বক্সা ব্যাঘ্র প্রকল্পের অধিকর্তা অপূর্ব সেন বলেন, প্রকল্পের ভেতরে বসবাসকারীদের জন্যই পারমিট এর প্রয়োজন নেই বহিরাগত পর্যটকদের এই নিয়ম মানতে হবে তাদের পরিচয় সংক্রান্ত নথি বনদপ্তর এর কাছে দিতে হবে। নচেৎ নো – এন্ট্রি ব্যাঘ্র প্রকল্পের ভেতর। এই নিয়ম পর্যটকরা নামলে ঢোকা যাবে না জঙ্গলে।

স্ত্রীর সঙ্গে ঝগড়া জেরে নিজের যৌনাঙ্গ কাটলেন যুবক, তারপর যা হল…

হরমুজ প্রণালিতে ‘প্রজেক্ট ফ্রিডম’ বন্ধের ঘোষণা ট্রাম্পের

হরমুজ প্রণালিতে আমেরিকার জাহাজে ডলফিন দিয়ে হামলা চালাবে ইরান

‘ সেঞ্চুরির জন্য স্বার্থপর হতে হতো’, সঞ্জুর মন্তব্য শুনে যা বললেন গাভাস্কার-সেহবাগ

ফিটনেস ট্রেনিংয়ের আড়ালে মহিলাদের ড্রিংক করিয়ে ভিডিও তৈরির অভিযোগ, গ্রেফতার ২

বাংলার পরবর্তী মুখ্যমন্ত্রী কে? আগামিকালই জানাবেন অমিত শাহ

পাঞ্জাবে জোড়া বিস্ফোরণ, জলন্ধরে BSF সদর দফতর থেকে অমৃতসর জুড়ে আতঙ্ক!

১৫ কিমি-র জন্য ১২০০ টাকা! বৃষ্টির দিনে আকাশছোঁয়া অটো ভাড়া নিয়ে শোরগোল নেটদুনিয়ায়

তৃণমূল-বিজেপি সংঘর্ষে উত্তপ্ত ন্যাজাট, গুলিবিদ্ধ পুলিশ ও কনস্টেবল

স্যামসনের ঝোড়ো ইনিংসে কুপোকাত অক্ষররা, দিল্লিকে আট উইকেটে হারাল সিএসকে

‘বেনোজল আটকাতে এখন বিজেপিতে যোগদান বন্ধ,’ স্পষ্টভাবে জানালেন শমীক

পরিচয় লুকিয়ে ৯ বার বিয়ে, বরদের ঠকিয়ে মহিলা যা করতেন শুনলে শিউরে উঠবেন

একঘেয়েমি কাটাতে ডিনার হোক রেস্তোরাঁয়, মানসিক স্বাস্থ্যের ওপর এর প্রভাব কতটা?

গাড়িপ্রেমীদের জন্যে সুখবর! এবার ৭৫ লক্ষ টাকা সস্তায় মিলবে রেঞ্জ রোভার এসভি