মানা হল শ্রমিকদের দাবি, হুগলির ব্রেথওয়েট কারখানায় উড়ল গেরুয়া আবির

Share:

নিজস্ব প্রতিনিধি:  সম কাজে সম বেতন ছিল আকাশ কুসুম কল্পনা। তবে এবার সেই কল্পনা বাস্তবায়িত হল। শ্রমিক সংগঠন গুলও  দীর্ঘ সময় ধরে আন্দোলন করে এই দাবি জানিয়ে এসেছিল। এবার সেই দাবি পূরণ হয়েছে। অর্থাৎ যে যেমন কাজ করবেন, তিনি সেই অনুযায়ী বেতন পাবেন। এই খবরে আনন্দের জোয়ারে ভাসছেন  হুগলির ব্রেথওয়েট কারখানার শ্রমিকরা।   

কেন্দ্রের শ্রম দফতর গত ৬ জুন কলকাতার রবীন্দ্র সদনে ডেকেছিল ব্রেথওয়েট ম্যানেজমেন্টকে। বিভিন্ন সরকারি সেক্টরকেও ডাকা হয় সেদিন। সম কাজে সম বেতন, অ্যাপয়েন্টমেন্ট লেটার, পে স্লিপ দিতে হবে বলে জানানো হয়। সেই  দাবি এদিন মানা হয় এবং চালু হয় নিয়ম।  এতদিন বাংলার ধার্যকরা রেটে কাজ করত শ্রমিকরা। অ-প্রশিক্ষিত শ্রমিকরা ৭৮৪ টাকা,  প্রশিক্ষিত  শ্রমিকরা হাজার টাকা করে পাবেন।  আগে তাঁরা পেতেন ৩৫০ টাকা করে।  ২৬ দিন হবে কাজ। থাকবে ওভার টাইম। সব নিয়ে মাসে আগে যেখানে আট দশ হাজার টাকা পেত শ্রমিকরা, এবার এই মাস থেকে সেটা প্রায় তিন গুণ বাড়ল। এই পরিবর্তনে খুশি ব্রেথওয়েটের শ্রমিকরা। বেতন বৃদ্ধির এই খুশিতে সকলে গেরুয়া আবির খেলে উচ্ছাসে মাতেন কারখানার গেটে। 

আরও পড়ুন: ’৪৮ ঘন্টার মধ্যে কুর্সি ছাড়ুন’, জ্ঞানেশকে সময়সীমা আরশোলাদের, দেশজুড়ে আন্দোলনের হুমকি

শ্রমিকরা জানান,দীর্ঘদিন কাজ করছেন কিন্তু একটা অসাম্য ছিল। স্থায়ী শ্রমিক রয়েছে  ৩০ জন। তারা যা বেতন পান চুক্তিভিত্তিক ৬১ জন শ্রমিক সম কাজ করলেও সেই পরিমাণ বেতন পেতেন না। ফারাক ছিল  বিস্তর। সেই ফারাক এবার মিটল। নতুন এই নিয়মের পর নতুন উদ্যোমে কাজ করছেন শ্রমিকরা।  কারখানার স্থায়ী শ্রমিক ও নেতা কৌশিক চট্টোপাধ্যায় বলেন, ‘আমরা খুশি ম্যানেজন্টও খুশি। চুক্তি শ্রমিকদের পাশাপাশি ঠিকা শ্রমিকদেরও বেতন বাড়লে আরও ভাল লাগবে।’ উল্লেখ্য, হুগলির ব্রেথওয়েট কারখানা ২০০৬ সাল থেকে রেলের উদ্যোগে চলছে। রেলের মালগাড়ির ওয়াগান, বগি, কনটেনার, ক্রেন, ব্রীজ, কাপলার, কাস্টিং সহ রেলের যন্ত্রাংশ তৈরী হয় এ্যাঙ্গাস ব্রেথওয়েট কারখানায়।।

দিশা সালিয়ান মৃত্যু মামলায় নাম জড়ানোর পর থেকেই প্রাণনাশের হুমকি পাচ্ছেন সুরজ পাঞ্চোলি

পুরনো খেলোয়াড় অমিতাভের উপরই ভরসা রাখলেন নীতিন নবীন

ডিএসপির বাড়িতে আচমকা হানা এসিবির, উদ্ধার নোটের ‘পাহাড়’! কত টাকা পাওয়া গেল

কলকাতা-হাওড়ায় ২৭ নভেম্বর পুরভোট? গণনা হতে পারে ২ ডিসেম্বর

বিশেষ ক্লাসের নামে ডেকে দশম শ্রেণির ছাত্রীকে ধর্ষণ, শিক্ষককে যাবজ্জীবন কারাদণ্ড দিল আদালত

জ্ঞানেশের বিরুদ্ধে ফের ইমপিচমেন্ট প্রস্তাব আনার তোড়জোড় বিরোধীদের

পুজোর চাঁদার নামে জুলুমবাজি! এক ফোনেই অভিযোগ জানান, চালু টোল ফ্রি নম্বর়

‘মিলন প্রধানকে নির্বাচনে লড়তে দিন,’ অন্তর্বর্তী জামিন দিয়ে পর্যবেক্ষণ কলকাতা হাইকোর্টের

’৪৮ ঘন্টার মধ্যে কুর্সি ছাড়ুন’, জ্ঞানেশকে সময়সীমা আরশোলাদের, দেশজুড়ে আন্দোলনের হুমকি

ভিক্ষাং দেহি! খিদে মেটাতে ভারত থেকে ২ লক্ষ টন গম নিচ্ছে তারেক সরকার

লক্ষ্মীবারে রক্তাক্ত শেয়ারবাজার, এক ধাক্কায় ১২০০ পয়েন্ট কমল সেনসেক্স

মানা হল শ্রমিকদের দাবি, হুগলির ব্রেথওয়েট কারখানায় উড়ল গেরুয়া আবির

সাংবিধানিক দায়িত্ব পালন করছেন না, জ্ঞানেশের বিরুদ্ধে থানায় অভিযোগ দায়ের মহুয়ার

৩৬ বছর পর খুলল কাশ্মীরের শীতলনাথ মন্দির