আরামবাগের প্রাক্তন পুর প্রধানকে ডিম বর্ষণ, বাঁ হাতে সামলাচ্ছেন ট্রাউজার্স,ডান হাতে পুলিশের ঢাল

Share:

নিজস্ব প্রতিনিধি,আরামবাগ: হুগলির আরামবাগ থানা চত্বরের রাস্তা রবিবার বিকেলে এক বিরল ঘটনার সাক্ষী রইল। আরামবাগ পুরসভার প্রাক্তন পুর প্রধান(Ex Municipality Chairman) মাথায় পুলিশের ঢাল নিয়ে ছুটছেন। আর তার পিছনে জনতা ডিম বর্ষণ করতে করতে এগোচ্ছেন। ডিমের হাত থেকে বাঁচতে থানায় যাওয়ার সময় মাথা বাঁচাতে আগেই ক্যাপ পড়েছিলেন প্রাক্তন পুর প্রধান। কিন্তু জনতা চিনতে পেরে তাকে ডিম নিয়ে তাড়া করে। এদিকে পুলিশের ঢাল নিয়ে দৌড়াতে দৌড়তে অন্য হাতে নিজের ট্রাউজার্স খুলে গেলে তা অন্য হাতে সামলাতে সামলাতে দৌড়াতে থাকেন তিনি। সামনে থাকা পথ কুকুরদের ওপরে পড়ে যান প্রাক্তন পুরপ্রধান। গ্রীন সিটি দুর্নীতি মামলায় নাম জড়িয়ে ছিল আরামবাগ পুরসভার প্রাক্তন তৃণমূল পুর প্রধান স্বপন নন্দীর। তাকে কেরলের তিরুঅন্তপুরম থেকে গ্রেফতার করে পুলিশ গত শুক্রবার।

রবিবার বিকালে আরামবাগ থানার(Arambag P.S.) পুলিশ ধৃত প্রাক্তন পুর প্রধানকে নিয়ে এলে কাঁচা ডিম ছুড়ে আরামবাগ শহরের নাগরিকরা তাঁকে স্বাগত জানান। পুলিশ এবং কেন্দ্রীয় বাহিনীর ঘেরাটোপায় আরামবাগ গৌড়িহাটি মোড় থেকে আরামবাগ থানা পর্যন্ত হাঁটিয়ে নিয়ে যাওয়া হয়েছিল ধৃত প্রাক্তন পুর প্রধানকে। সেই সময় রাস্তার দুপাশ থেকে তাঁকে লক্ষ্য করে ডিম বর্ষণ শুরু হয়। পুলিশের গাড়ি থেকে নামার আগেই সাদা রংয়ের গাড়িটি ডিমের ঘায়ে হলুদ হয়ে যায়। গাড়ি থেকে নামার পর প্রাক্তন পুর প্রধানকে চড় – থাপ্পড় কষান কেউ কেউ। জনরোষ থেকে বাঁচতে পুলিশের ঢাল হাতে দৌড় শুরু করেন প্রাক্তন পুর প্রধান। কিন্তু মার মার শব্দ করে তার পিছু ধাওয়া নেয় জনতা।

দৌড়াতে না পেরে বারবার হোঁচট খান তিনি। সাদা রংয়ের জামায় এসে পড়ে কালি। উড়ে আসে কাঁচা ডিম। এই ভাবেই থানা পর্যন্ত দৌড়াতে থাকেন তিনি। হুগলির গ্রামীণ পুলিশ সুপার(SP) কুনওয়ার ভূষণ সিংহের তত্ত্বাবধানে তৈরি হওয়া বিশেষ টিম কেরল থেকে প্রাক্তন পুর প্রধানকে ধরে আনে রবিবার। বিকেলে তাঁকে আরামবাগ থানায় নিয়ে যাওয়া হচ্ছিল। সেই খবর পেয়েই স্থানীয় মানুষজন জড়ো হয়ে স্বপনকে ‘চোর চোর’ স্লোগান দিতে থাকে। আর শুরু হয় ডিম থেরাপি। এদিন প্রাক্তন পুরপ্রধানকে লক্ষ্য করে ছোড়া ডিম এসে লেগেছে পুলিশের গায়ে। এমনকি কালিও লেগেছে পুলিশের পোশাকে। আরামবাগের তৃণমূলের প্রাক্তন পুর প্রধানের বিরুদ্ধে ৭ কোটি টাকা তছরুপের অভিযোগ রয়েছে।

পুজোর মুখে বঙ্গোপসাগরে নিম্নচাপের ভ্রুকুটি, সপ্তমী থেকে দশমী কেমন থাকবে বাংলার আবহাওয়া?

রয়্যাল এনফিল্ডের প্রথম ইলেকট্রিক বাইক Flying Flea C6, কী-কী ফিচার্স রয়েছে?

‘আমেরিকার সঙ্গে চুক্তি করতে চায় ইরান’, ট্রাম্পের নয়া মন্তব্যে শুরু চর্চা

৯,০০০ টাকা ছাড়ে মিলছে ৯০০০mAh ব্যাটারির OnePlus 5G স্মার্টফোন

পুজোয় অ্যাসিডিটি থেকে বাঁচতে ৩ সহজ উপায়কে হাতিয়ার বানান

গ্রামের অন্য পুজো দেখতে চান? ঘুরে আসতে পারেন অসমের নলবাড়ির বেলশর

ভুল মশলা খেলেই ভাঙবে ব্রত! জেনে নিন নবরাত্রিতে কী খাওয়া যাবে?

আজ ঘুম থেকে উঠেই সুসংবাদ পাবেন, পুজোর মুখে রাস্তাঘাটে গাড়ি সাবধানে চালান….

বিজয়ওয়াড়ায় চলন্ত গাড়িতে আগুন, ঝলসে মৃত্যু একই পরিবারের চার সদস্যের

ফের যুবভারতী কাঁপাবেন কিংবদন্তি ফুটবলাররা, ২৫ নভেম্বর মুখোমুখি রিয়াল ও বার্সেলোনা

শতরানের পরেই মাঠে কান্নায় ভেঙে পড়লেন ধর্ষণের অভিযোগে জেল খাটা অভিষেক পোড়েল

ব্যাট হাতে তাণ্ডব রাহুল দ্রাবিড়ের পুত্রের, ৪১ বলে ৮৫ রানের ঝোড়ো ইনিংস অন্বয়ের

ভর দুপুরে জেলাপরিষদে ঢুকে দুষ্কৃতী তাণ্ডব, ভাঙচুর চলল সভাধিপতির ঘরে

ক্যারিবীয়দের হারানোর পরেই ক্ষমা চাইলেন আর্শদীপ সিংহ, কার কাছে?