সুপ্রিম কোর্টে শর্তসাপেক্ষে জামিন পার্থ চট্টোপাধ্যায়ের, জেলমুক্তির সম্ভাবনা?

Share:

নিজস্ব প্রতিনিধি : নিয়োগ দুর্নীতি মামলায় এবার সিবিআইয়ের মামলায় জামিন প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়ের। নিয়োগ কেলেঙ্কারিতে ইডির মামলায় আগেই জামিন পেয়েছিলেন। কিন্তু সিবিআই মামলায় জামিন না মেলায় জেলেই থাকতে হয়েছিল প্রাক্তন শিক্ষামন্ত্রীকে। এবার সুপ্রিম কোর্টে শর্তসাপেক্ষে জামিন পেলেন সিবিআই মামলাতেও। গ্রুপ সি মামলায় জামিন মিলেছে। গ্রুপ ডি মামলা এখনও চলছে।  অর্থাৎ গ্রুপ ডি দুর্নীতি মামলায় এখনও বিচারাধীন। এরজেরে এখনই মিলছে না মুক্তি।

সামনেই দুর্গাপুজো। তার আগেই সুখবর পার্থ চট্টোপাধ্যায়ের জন্য। চলতি বছর পুজোর আগেই সিবিআই মামলায় জামিন পেতেই জেলমুক্তির সম্ভাবনা দেখা গিয়েছে। এর আগে একাধিকবার জামিনের আবেদন করেছিলেন তিনি। বার বার জামিন খারিজ হয়ে গিয়েছিল। কোনওভাবেই জেলের বাইরে আসতে পারছিলেন না। অবশেষে সুপ্রিমকোর্ট শর্তসাপেক্ষে জামিন দিতেই সেই সম্ভাবনা তৈরি হয়েছে।  তাঁর আইনজীবীরা জানিয়েছেন, পার্থ চট্টোপাধ্যায়ের জেলমুক্তির সম্ভাবনা জোরাল হল এ বার। কিন্তু গ্রুপ ডি মামলা বিচারাধীন থাকায় জেল হেফাজতে রয়েছেন তিনি। এ দিন পার্থ চট্টোপাধ্যায়ের সঙ্গে শর্তসাপেক্ষে জামিন পেয়েছেন নিয়োগ দুর্নীতি মামলায় অন্যতম অভিযুক্ত সুবীরেশ ভট্টাচার্য এবং শান্তিপ্রসাদ সিনহাও।

প্রসঙ্গত, প্রায় ৩ বছর আগে, নিয়োগ দুর্নীতির অভিযোগে ২০২২ সালের ২২ জুলাই দক্ষিণ কলকাতার নাকতলায় পার্থ চট্টোপাধ্য়ায়ের বাড়িতে অভিযান চালিয়েছিল ইডি। দীর্ঘ তল্লাশি এবং জিজ্ঞাসাবাদের পর গ্রেফতার করা হয়েছিল তাঁকে। পার্থের ‘ঘনিষ্ঠ’ বলে পরিচিত অর্পিতার টালিগঞ্জ এবং বেলঘরিয়ার ফ্ল্যাটে হানা দিয়েছিল ইডি। টালিগঞ্জের ‘ডায়মন্ড সিটি’ আবাসনে অর্পিতার ফ্ল্যাট থেকে নগদ ২১ কোটি ৯০ লক্ষ টাকা উদ্ধার করেছিল ইডি। একই সঙ্গে উদ্ধার হয়েছিল প্রচুর বিদেশি মুদ্রা এবং সোনার গয়নাও। তারপরেই গ্রেফতার হয়েছিলেন পার্থ চট্টোপাধ্য়ায়। এরপরেই নিয়োগ দুর্নীতি নিয়ে একাধিক ধকপাকড় হয়েছে। কেউ কেউ জামিনে মুক্তিও পেয়েছেন। কিন্তু প্রাক্তন শিক্ষামন্ত্রীর জেলমুক্তি ঘটেনি। ২০২২ সালের জুলাই মাস থেকে এখনও পর্যন্ত প্রেসিডেন্সি সংশোধনাগারেই তাঁকে থাকতে হয়েছে।

অভিবাসন তল্লাশি ছাড়াই তিন ইতালীয়র দিল্লি ত্যাগের ঘটনায় সাসপেন্ড এয়ার ইন্ডিয়ার কর্মী

গুরুতর অসুস্থ ঈশ্বর ঠাকুর, হাসপাতালে মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছেন ‘ভাবিজি ঘর পার হ্যায়’-খ্যাত অভিনেতা

পুজো মণ্ডপে ডিজিটাল বিজ্ঞাপন চালালেই গুনতে হবে কর, পুরসভার নির্দেশে মাথায় বাজ উদ্যোক্তাদের

নওশাদ-দের ‘খাম’ প্রতীক নিয়ে নির্বাচন কমিশনের রিপোর্ট চাইল হাইকোর্ট

দুই বিচারপতির ভিন্ন রায়, মুখ্য নির্বাচন কমিশনার নিয়োগ মামলা যাচ্ছে সাংবিধানিক বেঞ্চে

অতি গভীর নিম্নচাপের জের, তুমুল বৃষ্টির পূর্বাভাস দক্ষিণবঙ্গে, কোন কোন জেলায় সতর্কতা?

ক্যাফেতে দোসা বানানোর নাটক জ্যোতিরাদিত্য সিন্ধিয়ার, কটাক্ষ নেটিজেনদের

হরমুজে বাজেয়াপ্ত মার্কিন-ইজরায়েলি জাহাজ বিক্রি করবে ইরান, অর্থ নিয়ে বড় পরিকল্পনা

নির্বাচন কমিশনে মুষলপর্ব, জ্ঞানেশের ‘দাদাগিরির’ বিরুদ্ধে প্রতিবাদ দুই কমিশনারের

অল্পের জন্য হাতছাড়া সোনা, এশিয়াডে রুপো জিতে শাপমুক্তি ঘটালেন মীরাবাঈ চানু

বেলা গড়ালেই খেলা দেখাবে আবহাওয়া, রাজ্যজুড়ে তুমুল দুর্যোগের পূর্বাভাস

পুজোর মাসেই ডাবল বেতন পাবেন সরকারি কর্মচারীরা, ডিএ নিয়ে বড় ঘোষণা শুভেন্দু সরকারের

কাকলিদের সাংসদপদ খারিজ নিয়ে দ্রুত সিদ্ধান্ত নেওয়ার নির্দেশ সুপ্রিম কোর্টের

‘দেশের শত্রু’, জ্ঞানেশের বিরুদ্ধে আন্দোলনে নামার ঘোষণা আরশোলা প্রধান অভিজিৎ দীপকের