সপ্তমশ্রেণির নাবালিকা ধর্ষণে অভিযুক্ত বহিষ্কৃত তৃণমূল নেতাকে গ্রেফতার

Share:

নিজস্ব প্রতিনিধি, বীরনগর :  নাবালিকা ধর্ষণের চেষ্টার অভিযোগে এক বহিষ্কৃত তৃণমূলনেতাকে গ্রেফতার করেছে পুলিশ। নদিয়ার বীরনগর পুরসভা এলাকায় সপ্তম শ্রেণির ছাত্রীকে ধর্ষণের চেষ্টা করার অভিযোগ উঠেছে বহিষ্কৃত এক তৃণমূল নেতার বিরুদ্ধে।

জানা গিয়েছে, অভিযুক্তের কাছে পড়তে যেত নাবালিকা। মাসের শুরুতে ওই তৃণমূল নেতার বাড়িতে পড়তে গিয়েছিল সে। বাড়িতে একলা থাকার সুযোগে ওই নাবালিকাকে ধর্ষণের চেষ্টা করে বলে অভিযোগ। ওই নাবালিকে সপ্তম শ্রেণির ছাত্রী।প্রথমে বাড়িতে সে কিছু না জানালেও পরে মা-বাবাকে সবাটি সে জানায়। বিষয়টি জানাজানি হওয়ার পরেই এসটি, ওবিসসি সেলের সভাপতির পদ থেকে তাঁকে বহিষ্কার করে তৃণমূল। অবশেষে তাঁকে গ্রেফতারও করেছে তাহেরপুর থানার পুলিশ।

মেয়ের কাছ থেকে সব কথা শুনে তাহেরপুর থানায় অভিযোগ দায়ের করেছে পরিবার। সেই অভিযোগের ভিত্তিতে অভিযুক্তকে গ্রেফতার করা হয়েছে। ঘটনার খবর প্রকাশ্যে আসতেই চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে। অভিযুক্তকে রানাঘাট আদালতে তোলা হয়। পুলিশ তাকে নিজেদের হেফাজতে চেয়েছে। কেন তিনি এই ধরনের ঘটনা ঘটালেন সেই বিষয়ে জিজ্ঞাসাবাদ করতেই নিজেদের হেফাজতে চাইছে তাহেরপুর থানার পুলিশ।

সূত্রের খবর, ওই ব্যক্তির কাছে পড়তে যেত সপ্তমশ্রেণীর ছাত্রী। ২ জুনও ওই নাবালিকা পড়তে গিয়েছিল। সেখানেই তাঁকে ধর্ষণের চেষ্টা করা হয় বলে অভিযোগ। কোনও রকমে সেখান থেকে পালিয়ে আসে সে। প্রথমে বাড়িতে বয়ে কিছু বলতে না পারলেও পরে বিষয়টি বাড়িতে জানায়। তারপরেই নাবালিকার পরিবারের সদস্যরা তাহেরপুর থানায় অভিযোগ দায়ের করেছেন। সেই অভিযোগের ভিত্তিতে গ্রেফতার করা হয়েছে অভিযুক্তকে।

জিম্বাবোয়েকে দুরমুশ করে সিরিজ পকেটে পুরলেন শ্রেয়সরা

শেখ হাসিনার পরিত্যক্ত বাড়ি ‘সুধা সদন’ থেকে যুবকের ঝুলন্ত দেহ উদ্ধার

Durand Cup Derby: সাহালের গোলে ইস্টবেঙ্গলকে হারিয়ে জয়ী মোহনবাগান

আন্দোলনের নামে ধর্মতলায় অশান্তি পাকানোর অভিযোগে আটক ৫

গুঞ্জন সত্যি করে তৃতীয়বার বাবা হলেন কাঞ্চন, পুত্র নাকি কন্যা কে এল শ্রীময়ীর কোলে?

ঈশান ও তিলকের ঝোড়ো ব্যাটিংয়ে জিম্বাবোয়ের বিরুদ্ধে ২১৯ রান তুলল টিম ইন্ডিয়া

মুখ্যমন্ত্রীর কড়া অ্যাকশন, আইপিএস-সহ একাধিক পুলিশ আধিকারিক সাসপেন্ড

বিয়ের অনুষ্ঠান ছেড়ে সরাসরি যন্তরমন্তরে হাজির লেহঙ্গা-চোলি পরিহিত কনে, ভাইরাল ভিডিও

ধর্মেন্দ্র প্রধান-ই প্রথম নন, আন্দোলনের মুখে ইস্তফা দিয়েছিলেন এম জে আকবর-ও

পড়ুয়াদের দাবি মেনে ইস্তফা দিলেন ধর্মেন্দ্র প্রধান

‘এমন ব্যবস্থা করব, ৩ পুরুষ মনে রাখবে’, ধর্মতলায় সাংবাদিক নিগ্রহে কড়া বার্তা শুভেন্দুর

অন্নপূর্ণা যোজনায় কাদের নাম থাকবে আর কারা বাদ? বিধায়কদের বড় নির্দেশ শুভেন্দুর

‘তোমরা প্রমাণ করে দিয়েছো…’, ধর্মেন্দ্র প্রধান ইস্তফা দিতেই ‘আরশোলা’দের কুর্নিশ প্রকাশ রাজের

‘তোমাদের পাশে আছি’ সোয়াইন ফ্লুতে আক্রান্ত হয়েও ছাত্রদের পাশে থাকার বার্তা শাবানা আজমির