হঠাৎ বিস্ফোরণে কেঁপে উঠল ডায়মন্ডহারবার থানা, ঘটনাস্থল জুড়ে আতঙ্ক

Share:

নিজস্ব প্রতিনিধি, ডায়মন্ডহারবার: ভয়াবহ বিস্ফোরণে কেঁপে উঠল  ডায়মন্ডহারবার থানার পিছন দিকের পুকুরপাড়ের এলাকা।। বুধবার রাত সাতটা বেজে চল্লিশ মিনিট নাগাদ এই বিস্ফোরণ ঘটে। প্রাথমিকভাবে জানা গিয়েছে ওই থানার ক্যান্টিং – এ থাকা গ্যাস সিলিন্ডারে(Gas Cylindar) প্রথম বিস্ফোরণ হয়। এরপর থানার পিছন দিকে একটি ঘরে থাকা মজুদ বাজিতে বিস্ফোরণ ঘটতে শুরু করে। নিমিষে ভয়ংকর আগুন ধরে যায়। টানা কুড়ি মিনিট ধরে আগুন ছড়াতে শুরু করে। দমকলের একাধিক গাড়ি ঘটনাস্থলে এসে আগুন নেভানোর কাজ করছে। এদিকে আগুন লাগার পর চারদিকে বারুদের গন্ধ ছড়িয়ে পড়ে। ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে বলে মনে করা হচ্ছে। থানা থেকে অফিসার এবং থানা লক – আপে থাকা কয়েদিদের বের করে নেওয়া হয়। আগুন নেভাতে দমকল কর্মীরা আপ্রাণ চেষ্টা চালাচ্ছে।পুলিশের একটি অংশ দাবি করেছে, বিস্ফোরণ হয়েছে ডায়মন্ডহারবার পোর্টের পেছনে একটি পুকুর পাড়ে। সেখানে নাকি কুড়ি কেজি কাঁচা বারুদ লুকিয়ে রাখা হয়েছিল। তাতেই বুধবার সন্ধ্যে সাতটা বেজে চল্লিশ মিনিটে আচমকা আগুন লেগে যায়। তার থেকে বিস্ফোরণ হয়। ডায়মন্ড হারবার থানার পেছনে এই বিপুল পরিমাণ বারুদ কে লুকিয়ে রাখল তা নিয়ে প্রশ্নও উঠেছে। ঘটনাস্থলে রাতেই পৌঁছয় ফরেনসিক টিম। নিরাপত্তার জন্য ওই এলাকা জুড়ে পুলিশের নজরদারি বাড়ানো হয়েছে।

এদিকে এই অগ্নিকাণ্ড সম্বন্ধে রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী টুইট করে থানার পেছনে এত বিস্ফোরক কোথা থেকে এলো সেই প্রশ্ন উসকে দিয়েছেন। আগামী বছর বিধানসভা নির্বাচন তার আগে রাজ্যের থানাগুলোর বর্তমান হাল এই কেন সেই প্রশ্ন তিনি তুলেছেন। তবে থানা সূত্রে জানা গেছে, থানার একটি ঘরে বিভিন্ন সময় যে আতশবাজি মজুদ করা ছিল তাতে আগুন পৌঁছতেই ভয়ঙ্কর রূপ নেয়। বিকট শব্দ হয়। মানুষজন ভয়ে দৌড়াদৌড়ি শুরু করে। এলাকায় রাস্তায় থাকা আলো সব বন্ধ করে দেওয়া হয়। অতি দ্রুত দমকল পৌঁছে আগুন নেভানোর চেষ্টা শুরু করে। কিন্তু বাজিতে আগুন ধরে যাওয়ায় আগুনের লেলিহান শিখা যেভাবে থানা বিল্ডিং এর পেছন দিকটাকে গ্রাস করে সেই আগুন নেভাতে রীতিমতো বেগ পেতে হয় দমকল বাহিনীকে। 

ডায়মন্ড হারবার থানার(Diamondharbour P.S.)পেছনে বাজি বিস্ফোরণ। কালো ধোঁয়ায় ছেয়ে গিয়েছে গোটা এলাকা। আতঙ্কিত এলাকাবাসীরা ঘটনাস্থলে দমকলের একাধিক ইঞ্জিন।স্থানীয় সূত্রে জানা যায় আজ অর্থাৎ বুধবার সন্ধ্যায় হঠাৎই বিস্ফোরণের কেঁপে ওঠে দক্ষিণ ২৪ পরগনার ডায়মন্ড হারবার ১০ নম্বর ওয়ার্ডে মাধবপুর এলাকায় ১১৭ নম্বর জাতীয় সড়কের পাশে ডায়মন্ড হারবার থানা। বিস্ফোরণের ধীরে গোটা এলাকায় কালো ধোঁয়ায় ছেয়ে গিয়েছে। এখনো পর্যন্ত হতাহত কোন খবর পাওয়া যায়নি। আগুন নিয়ন্ত্রণে আনার জন্য ডায়মন্ড হারবার দমকল বিভাগ থেকে দমকলের একাধিক ইঞ্জিন ঘটনাস্থলে পৌঁছেছে। গোটা এলাকা নিরাপত্তা জনিত কারণে মুড়ে ফেলেছে ডায়মন্ডহারবার থানার পুলিশ।

পুলিশ সূত্রে জানা যায়, ডায়মন্ডহারবার থানার পক্ষ থেকে ডায়মন্ড হারবার থানা এলাকায় বিভিন্ন জায়গা থেকে নিষিদ্ধ শব্দবাজি থানা চত্বরে যে এলাকায় মজুদ করা হয়েছিল সেই জায়গায় হঠাৎই আগুন লেগে বিস্ফোরণ ঘটে। কিভাবে আগুন লাগল তা খতিয়ে দেখছে ডায়মন্ড হারবার থানার পুলিশ। গোটা বিষয় আতংক ছড়িয়েছে গোটা এলাকায়। নিরাপত্তা জনিত কারণে ডায়মন্ডহারবার শহরের বিদ্যুৎ পরিষেবা বিচ্ছিন্ন করে রাখা হয়েছে।থানা গুলিতে যে পরিমাণ বিস্ফোরক মজুদ থাকছে তাকে কেন্দ্র করে প্রায় দুর্ঘটনা ঘটছে। কিছুদিন আগে মালদা জেলার কালিয়াচক থানাতেও একই ধরনের অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। মালখানার সমস্ত কিছু পুড়ে ছাই হয়ে যায়।

‘ভয় দেখাচ্ছে!’ সাংসদদের ‘বাঁচাতে’ তড়িঘড়ি দিল্লি ছুটলেন মমতা

অগ্নিগর্ভ বাংলাদেশ থেকে মুখে ফেরাচ্ছে Zara, H&M! বাতিল ২,৩৬০ কোটি টাকার পোশাকের বরাত

ঋতব্রতদের হলফনামায় সই করেছে পুলিশ! ফুটেজ প্রকাশ করে দাবি অভিষেকের

‘Daddy Cool’ গানে করিনার সঙ্গে ৮৬ লক্ষ টাকার হীরের নেকলেস পরে নাচলেন শাহরুখ

শেখ হাসিনার সরকার বনাম পরিবর্তনের পরের বাংলাদেশ, কী পেল মানুষ?

ভোরে বিএনপি সাংসদের বাড়িতে পেট্রোল বোমা ছুড়ল দুষ্কৃতীরা! আতঙ্ক বাংলাদেশে

কল্যাণী এক্সপ্রেসওয়েতে ফের দুর্ঘটনা, ইট বোঝাই লরি উল্টে মৃত্যু হল যুবকের

‘মহিলা সংরক্ষণ বিলের পক্ষেই ভোট দেবেন শতাব্দী রায়রা,’ জানালেন শুভেন্দু

আফগানিস্তানে স্কুলের কাছে বিস্ফোরণে ছিন্নভিন্ন হয়ে নিহত ৬ পড়ুয়া, আহত শতাধিক

‘নারীদের দেওয়া প্রতিশ্রুতি পূরণ করব’, মহিলা সংরক্ষণ বিল নিয়ে ফের বার্তা মোদির

কেন্দ্রীয় মন্ত্রিত্বের বিনিময়ে আসন পুনর্বিন্যাস বিলে বিজেপির পাশে শরদ-স্ট্যালিন! জল্পনা

‘পুলিশ প্রয়োজনে এনকাউন্টার করতেই পারে,’ দাবি দিলীপ ঘোষের

২৪ ক্যারেটের দাম বাড়লেও অনেকটা সস্তা হল ২২ ক্যারেট সোনা, জানুন কলকাতায় আজকের দর

বেন স্টোকসের রেকর্ড ভাঙলেন ঋষভ পন্থ, WTC-তে গড়লেন নতুন নজির