বোমা বাঁধতে গিয়ে বিস্ফোরণ! গুরুতর জখম ১, রানীনগরে গ্রেফতার উচ্চমাধ্যমিক পরীক্ষার্থী-সহ ৩

ভয়াবহ দুর্ঘটনা! বোমা বাঁধতে গিয়ে বিস্ফোরণ! বোমা ফেটে গুরুতর জখম হয়েছেন এক যুবক। এই ঘটনায় গ্রেফতার হয়েছেন তিন যুবক।

Share:

নিজস্ব প্রতিনিধিঃ ভয়াবহ দুর্ঘটনা! বোমা বাঁধতে গিয়ে বিস্ফোরণ! বোমা ফেটে গুরুতর জখম হয়েছেন এক যুবক। এই ঘটনায় গ্রেফতার হয়েছেন তিন যুবক। যাঁর মধ্যে একজন উচ্চমাধ্যমিক পরীক্ষার্থীও রয়েছেন। ঘটনাটি ঘটেছে, রবিবার (১৪ সেপ্টেম্বর) গভীর রাতে মুর্শিদাবাদ জেলার রানীনগরের সন্নিকটে নজরানা নবীর মোড় এলাকায়। সূত্রের খবর, গতকাল রাতে বিস্ফোরণ ঘটানোর পরিকল্পনায় একসঙ্গে ৫-৬ জন যুবক বোমা বাঁধছিলেন। তখনই আচমকা বোমা ফেটে যায় এবং জখম হন তিন যুবক।

যাদের মধ্যে একজন গুরুতর আহত হয়েছেন। যার নাম আয়ান শেখ। তাঁকে তড়িঘড়ি মুর্শিদাবাদ মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয় এবং সেখানেই সে চিকিৎসাধীন।  সূত্রের খবর, ওই এলাকায় গতকাল রাতে একসঙ্গে ৫-৬ জন বোমা বাঁধছিলেন, সেই অবস্থায় আচমকা বোমা বিস্ফোরণ হয়। তড়িঘড়ি সকলে পালিয়ে যায়। কিন্তু এই ঘটনায় আশেপাশের ৩ ব্যক্তি আহত হন। যার মধ্যে একজনের অবস্থা গুরুতর। বিষয়টি গোপন সূত্রে খবর পেয়েই ঘটনাস্থলে পৌঁছন রাণীনগর থানার পুলিশ। এরপর গুরুতর আহত যুবককে মুর্শিদাবাদ হাসপাতালে ভর্তি করানো হয়। এবং পালানোর চেষ্টা করলে ৩জন যুবককে ধরে ফেলে পুলিশ। এই বিষয়ের পুলিশের একজন কর্মকর্তা জানিয়েছেন, বোম বাঁধতে গিয়ে একজন জখম হয়েছেন। এছাড়াও এই ঘটনায় তিনজনকে গ্রেফতার করেছে রাণীনগর থানার পুলিশ।

আজ ধৃতদেরকে সাত দিনের পুলিশ হেফাজতের আবেদন জানিয়ে আদালতে তোলা হবে। এর সঙ্গে আর কারা কারা জড়িত, তা খতিয়ে দেখছে রানীনগর থানার পুলিশ। এই ঘটনায় তিনজনকে গ্রেফতার করা হয়েছে, ধৃতদের মধ্যে একজন উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থী। উচ্চমাধ্যমিক পরীক্ষা চলাকালীন সে কীভাবে এই অপরাধের সঙ্গে যুক্ত হল, তা খতিয়ে দেখছে পুলিশ। তবে বোমা ফাটার ঘটনায় পুরো এলাকায় আতঙ্কের সৃষ্টি হয়েছে।

‘মমতা বন্দ্যোপাধ্যায়ের জন্যই তৃণমূলের অস্তিত্ব ছিল,’ দাবি দিলীপের

বিয়ের আগেই সন্তানের জন্ম দিলেন লেডি গাগা, বাবা হলেন বিশ্বখ্যাত গায়িকার বাগদত্তা পোলানস্কি

বন্যাত্রাণ পৌঁছানোর সময় নৌকায় থাকা চিকিৎসকদের আক্রমণ কুমিরের, তার পর…

ভারতকে উপহার জিনপিং-য়ের, গুয়াংজু থেকে নয়াদিল্লি বিমান পরিষেবা শুরুর ঘোষণা চিনের

টেস্ট অভিষেকেই ইতিহাস গড়লেন এই বোলার, পিছনে ফেললেন কাকে?

নিম্নচাপ সরতেই কমছে বৃষ্টি, আজ কেমন থাকবে কলকাতার আবহাওয়া?

ED অভিযানের পরেই বড় সিদ্ধান্ত, কংগ্রেসের সব পদ থেকে ইস্তফা হরিশ রাওয়াতের

শনিবার অর্থাৎ আজ থেকে দিল্লিতে শুরু হচ্ছে ব্রিকস সম্মেলন 

ওভারটেক করতে গিয়ে বিপত্তি! পরপর তিনটি গাড়ির সংঘর্ষে রাশিয়ায় মৃত অন্তত ১২

হাইকোর্টের তিরস্কারের পরেই গণেশ চতুর্থী উপলক্ষে ১০ দিন মদ বিক্রি বন্ধের নির্দেশ প্রত্যাহার

রানে ফিরলেন বাবর আজম, ইংল্যান্ডের বিরুদ্ধে ইতিহাস গড়লেন

হামলার পর তেল পরিবহণে বড় পদক্ষেপ, পাইপলাইন বন্ধ করল সৌদি আরব

বিনা প্রতিদ্বন্দ্বিতায়, তৃণমূলের সমর্থনে ফের পঞ্চায়েতের দখল নিল বিজেপি

চন্দননগর স্ট্র্যান্ডে ফরাসি রাষ্ট্রদূতের সঙ্গে জমিয়ে ফুচকা খেলেন পর্যটনমন্ত্রী ও বিধায়ক